By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: জাতীয় শহীদ সেনা দিবস আজ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

জাতীয় শহীদ সেনা দিবস আজ

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৩:১৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ২৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আজ ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’। ২০০৯ সালের এই দিনে ঢাকার পিলখানায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তরে ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়। বিদ্রোহের নামে সংঘটিত ওই ঘটনায় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডের ১৭ বছর পেরিয়ে গেলেও পরিকল্পনাকারীদের সবাই এখনো বিচারের আওতায় এসেছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদ সেনাদের রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানাতে যাবেন। গত বছর থেকে দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে।

এই দিনটি শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ, দোয়া এবং রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানোর দিন হিসেবে পালন করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর একটি স্বাধীন তদন্ত কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়, যেখানে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও জড়িতদের বিষয়ে তথ্য প্রকাশ করা হয়। তবে অন্তর্বর্তী সরকার কমিশনের প্রতিবেদনে নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও বিচার প্রক্রিয়া শুরু করলেও তা সমাপ্ত করতে পারেনি।

দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণীতে বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য।

গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্ত করা হবে অথবা কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

নিহত ৫৭ জন সেনা কর্মকর্তার একজন কর্নেল কুদরত-ই-এলাহীর ছেলে ব্যারিস্টার সাকিব রহমান বলেন, শহীদ পরিবারের অধিকাংশই জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সন্তুষ্ট। তাঁর ভাষ্য, বর্তমান সরকার যেন ওই প্রতিবেদনের ভিত্তিতেই বিচার কার্যক্রম শুরু করে, সেটিই তাঁদের প্রত্যাশা।

পিলখানার সেই রক্তাক্ত অধ্যায় দেশের সামরিক ও রাজনৈতিক ইতিহাসে গভীর ক্ষত হয়ে আছে। দিবসটি প্রতি বছর সেই শোক, বেদনা ও বিচারপ্রত্যাশার কথাই নতুন করে স্মরণ করিয়ে দেয়।

ঈদে ছুটি বাড়াল সরকার
বাধা এলে প্রতিহত করতে হবে
ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর লুটপাটে পুলিশের মামলা আসামি ৭০০
অধ্যাপক ইউনূসসহ সাবেক উপদেষ্টারা ছিলেন ফাওজুল কবিরের বাসার ইফতারে
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

আল্লাহর কঠোর বিধান: এই ১৪ নারীর সঙ্গে বিয়ে করলে হারাম হবে সম্পর্ক
ডিসেম্বর ২৩, ২০২৫
১২ ফ্রেব্রুয়ারীর নির্বাচন কে বানচাল করতে একের পর এক গুপ্ত হত্যা করা হচ্ছে– বাবু
জানুয়ারি ১০, ২০২৬
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: জরিপ
ফেব্রুয়ারি ৮, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
মার্চ ১৯, ২০২৬
সেদিন তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছিল নায়ক মান্নার
ডিসেম্বর ২৬, ২০২৫
ইউটিউবে কোন নাটক দেখছেন দর্শক
জানুয়ারি ৯, ২০২৬
বিএনপির ৬ নেতার জন্য সুখবর
জানুয়ারি ৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

তিন গোলরক্ষক নামিয়ে ৩ গোল হজম উগান্ডার, তাঞ্জানিয়ার ইতিহাস

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ৩১, ২০২৫
৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার
এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক
এনসিপি প্রার্থী আল- আমীনকে হামলার চেষ্টা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল, ধূমপান ছাড়লে প্রথম দিন থেকে ১৫ বছর পর্যন্ত শরীরে কী কী ঘটে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?