By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: তিন গোলরক্ষক নামিয়ে ৩ গোল হজম উগান্ডার, তাঞ্জানিয়ার ইতিহাস
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

তিন গোলরক্ষক নামিয়ে ৩ গোল হজম উগান্ডার, তাঞ্জানিয়ার ইতিহাস

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ৩১, ২০২৫ ৪:১১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ৩১, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ টানা তিন জয়ে আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্ব শেষ করেছে আগেই শেষ ষোলো নিশ্চিত করা নাইজেরিয়া। গতকাল মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উগান্ডাকে ৩–১ গোলে হারিয়েছে তারা। ম্যাচে উগান্ডা এক পর্যায়ে ১০ জনের দলে পরিণত হয়, এমনকি পরিস্থিতির কারণে স্কোয়াডের তিনজন গোলরক্ষককেই ব্যবহার করতে হয় তাদের। যদিও কোনো পরিবর্তনই দলটির বিদায় ঠেকাতে পারেনি।

গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থান আগেই নিশ্চিত হয়ে যাওয়ায়, ‘সুপার ঈগলস’দের কোচ এরিক শেলে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচের একাদশে আট পরিবর্তন এনে উগান্ডার বিপক্ষে একাদশ গড়েন। তবে এ পরিবর্তনের প্রভাব দলের পারফরম্যান্সে পড়েনি।

একই গ্রুপের অন্য ম্যাচে তাঞ্জানিয়ার সঙ্গে ১–১ গোলে ড্র করে শেষ ষোলো নিশ্চিত করেছে তিউনিসিয়া। গ্রুপগুলোর তৃতীয় সেরা দলের একটি হিসেবে এই গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে তাঞ্জানিয়াও। নিজেদের ইতিহাসে এবারই প্রথম কাপ অব নেশনসের শেষ ষোলোয় খেলবে দেশটি। শেষ ষোলোয় তাঞ্জানিয়ার প্রতিপক্ষ মরক্কো।

‘ডি’ গ্রুপে বেনিনকে ৩–০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে শেষ ষোলোয় উঠেছে সেনেগাল। এই গ্রুপ থেকে রানার্সআপ হয়ে তাদের সঙ্গী হয়েছে ডিআর কঙ্গো, যারা বতসোয়ানাকে হারিয়েছে ৩–০ গোলে। তাঞ্জানিয়ার মতো বেনিনও তৃতীয় সেরা দলগুলোর একটি হয়ে শেষ ষোলোয় উঠেছে। নকআউট পর্বে বেনিনের প্রতিপক্ষ মিসর।

ফেজ স্টেডিয়ামে শুরুতে নাইজেরিয়ার বিপক্ষে বেশ ভালোভাবেই লড়াই শুরু করেছিল উগান্ডা। তবে ম্যাচে ২৮ মিনিটে পল ওনুয়াচুরের গোলে এগিয়ে যায় নাইজেরিয়া। পিছিয়ে পড়া উগান্ডা বড় ধাক্কা খায় ম্যাচের ৪৬ মিনিটে। এ সময় চোট নিয়ে মাঠ ছাড়তে হয় উগান্ডার ৪০ বছর বয়সী গোলরক্ষক ডেনিস ওনিয়াঙ্গোকে।

ওনিয়াঙ্গোর বদলি হিসেবে উগান্ডার পোস্টে দাঁড়ান সালিম মাগুলা। মাঠে নামার ১১ মিনিট পরই দলের বিপত্তি আরও বাড়ান এই গোলরক্ষক। নিজেদের বক্সের অনেক বাইরে ভিক্টর ওসিমেনের লব শট হাত দিয়ে ঠেকিয়ে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। তাঁর জায়গায় মাঠে নামেন দলের তৃতীয় গোলকিপার নাফিয়ান আলিওনজি এবং মাঠ ছাড়েন মিডফিল্ডার বাবা আল হাসান।

আলিওনজি মাঠে আসার ছয় মিনিটের মধ্যেই নাইজেরিয়ার রাফায়েল ওনিয়েদিকার শটে গোল হজম করেন। পাঁচ মিনিট পর ৬৭ মিনিটে বক্সের ভেতর থেকে আবারও জাল খুঁজে নেন ওনিয়েদিকা। ৩–০ গোলে এগিয়ে গিয়ে নাইজেরিয়া প্রায় তখনই জয় নিশ্চিত করে ফেলে। ৭৫ মিনিটে উগান্ডার হয়ে একটি গোল করেন রজার্স মাতো।

প্রথমবারের মতো শেষ ষোলোয় ওঠার পর তাঞ্জানিয়ার কোচ মিগেল গামোন্দি বলেছেন, ‘দল প্রস্তুত করার জন্য আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, তবে ফেডারেশনের সঙ্গে মিলেই আমরা কাজ করেছি। আমি শুধু নিজের জন্য নয়, পুরো দেশের জন্যই ভীষণ গর্বিত। শেষ ষোলোয় ওঠা তাঞ্জানিয়ার জন্য দারুণ এক সাফল্য।’

রাফায়েলা পিমেন্তা: ফুটবলের সবচেয়ে প্রভাবশালী নারী সম্পর্কে কতটা জানেন
নতুন ভূমিকায় রিয়ালে ফিরছেন টনি ক্রুস
বিসিএলের স্কোয়াড-সূচি ঘোষণা
‘সবাই চাইবে বিশ্বকাপ খেলতে, কিন্তু বিসিবি-সরকার যা বলবে সেটাই করা উচিত’
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: সৌদি আরবে আটকা পড়েছেন মুশফিকুর রহিম, উদ্বেগে আইসিসি
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

এত মানুষের দোয়া আল্লাহ তায়ালা ফিরিয়ে দেবেন না–মাসুদুজ্জামান
নভেম্বর ৩০, ২০২৫
মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া
মার্চ ৭, ২০২৬
প্রেম অস্বীকার থেকে বিয়ের সিদ্ধান্ত; দুই বছরে জেফার-রাফসানকে ঘিরে যা যা ঘটল
জানুয়ারি ১৪, ২০২৬
পরবর্তী নিশানা হওয়ার ভয়েই কি নীরব পুতিন, নাকি গোপন সমঝোতা
জানুয়ারি ৯, ২০২৬
স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে
মার্চ ৫, ২০২৬
পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকলে অপেশাদার সাংবাদিকতা প্রতিহত করা সহজ হবে
ডিসেম্বর ৯, ২০২৫
মেঘলা থাকবে ঢাকার আকাশ
এপ্রিল ৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

বিশ্বকাপ প্রতিপক্ষ মরক্কোর ফুটবলারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাল ব্রাজ

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
নির্মাণে আবুল হায়াত
গাজীপুরে ‘বাইকুনুর’ জাতের আঙুর চাষ, এক মৌসুমেই দুই লাখ টাকা লাভের সম্ভাবনা
মোদি পরিবারের সদস্য হতে যাচ্ছেন শ্রদ্ধা কাপুর!
পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ২৩
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?