By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে ভারতের জন্য কতটা ‘কঠিন’ প্রতিপক্ষ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে ভারতের জন্য কতটা ‘কঠিন’ প্রতিপক্ষ

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৫:৪৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ২৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে সুপার এইট পর্ব শুরু করেছে ভারত। আহমেদাবাদের সেই হারে শঙ্কায় পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শঙ্কাটা সূর্যকুমার যাদবের দলের সেমিফাইনালের আগেই বাদ পড়ার।

ভারতের হাতে আছে দুটি ম্যাচ। ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ও ১ মার্চ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই দুটি ম্যাচ জিতলেও নিশ্চিত নয় ভারতের শেষ চার খেলা। আবার মাত্র একটি ম্যাচ জিতেও উঠে যেতে পারে সেমিফাইনালে। দ্বিতীয় ক্ষেত্রে অবশ্য অন্য ম্যাচগুলোর ফল ভারতের পক্ষে আসতে হবে।

ভারতের জন্য সবচেয়ে সহজ হিসাব হচ্ছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারানো। সেই দুই ম্যাচের আগে চলুন জেনে নিই জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ ভারতের প্রতিপক্ষ হিসেবে কেমন।

জিম্বাবুয়ে

তারিখ: ২৬ ফেব্রুয়ারি, ভেন্যু চেন্নাই
ফল: ভারত ১০-৩ ব্যবধানে এগিয়ে
সর্বশেষ র‍্যাঙ্কিং: ভারত ১, জিম্বাবুয়ে ১১

২০২৪ সালের ৬ জুলাই। দ্বিতীয়বার টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সাত দিন পরেই আবার এই সংস্করণে খেলতে নেমেই হেরে যায় ভারত। প্রতিপক্ষের নাম জিম্বাবুয়ে। ভারত অবশ্য বিশ্বকাপজয়ী তারকাদের বিশ্রাম দিয়ে দ্বিতীয় সারির এক দল পাঠিয়েছিল জিম্বাবুয়েতে। সেই দ্বিতীয় সারির দলটিই পরের চার ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে সিরিজটা জিতে নেয় ৪-১ ব্যবধানে। ওই সিরিজের প্রথম ম্যাচেই অভিষেক অভিষেক শর্মার। সেদিন শূন্য রানে আউট হলেও পরের দিন দ্বিতীয় ম্যাচে ৪৭ বলে ১০০ রান করেন সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে টি-টুয়েন্টির এক নম্বর এই ব্যাটসম্যান।

ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম দুটি জয়ও হারারেতে—২০১৫ ও ২০১৬ সালে। ওই দুবারও দ্বিতীয় সারির দলই পাঠিয়েছিল ভারত।

টি-টুয়েন্টি বিশ্বকাপে দুদল একবারই মুখোমুখি হয়েছে। ২০২২ সালে মেলবোর্নে ভারত জিতেছিল ৭১ রানে। ঘরের মাঠে এবারই প্রথম এই সংস্করণে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে ভারত।

ওয়েস্ট ইন্ডিজ

তারিখ: ১ মার্চ, ভেন্যু কলকাতা
ফল: ভারত ১৯-১০ ব্যবধানে এগিয়ে।
সর্বশেষ র‍্যাঙ্কিং: ভারত ১, ওয়েস্ট ইন্ডিজ ৭

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লডারহিলে সর্বশেষ দেখায় জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই জয়ে পাঁচ ম্যাচের সিরিজটা ৩-২ ব্যবধানে জিতে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিয়ান। ভারতের বিপক্ষে টি-টুয়েন্টিতে নবম সিরিজে যা ছিল ক্যারিবীয়দের তৃতীয় জয়।

টি-টুয়েন্টি বিশ্বকাপেও মুখোমুখি লড়াইয়ের হিসাবে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। চার ম্যাচের তিনটিতেই জিতেছে দলটি। ২০১৬ সালে বিশ্বকাপে সর্বশেষ দেখায় ৭ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি হয়েছিল মুম্বাইয়ে।

ঘরের মাঠে অবশ্য ১০ ম্যাচ খেলে ভারত ওয়েস্ট ইন্ডিজের কাছে আর মাত্র একবারই হেরেছে, জিতেছে আটটিতেই। এবারের বিশ্বকাপের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেনে চারবার খেলে চারবারই জিতেছে ভারত। সর্বশেষ ২০২২ সালে সিরিজের তিনটি ম্যাচই হয়েছিল ইডেনে।

ওয়েস্ট ইন্ডিজের ফর্মও দুশ্চিন্তার কারণ হতে পারে ভারতের। বিশ্বকাপের পাঁচটিসহ সর্বশেষ ছয়টি ম্যাচেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। গত মাসে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিয়ানদের এই জয়ের ধারা।

কাবরেরার জন্য বাফুফের দরজা খোলা
হারের হ্যাট্রিক করলো নোয়াখালী
বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া নারী ফুটবলার কে
রিয়ালকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল বায়ার্ন
২৪ ঘণ্টায় দুই হ্যাটট্রিক, শামারে মুখ বাঁচাল ওয়েস্ট ইন্ডিজ
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত: বিসিবির ‘কঠোর বার্তা’র মধ্যেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
জানুয়ারি ৫, ২০২৬
খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন? চমকপ্রদ উপকারিতা নিয়ে যা বলছেন চিকিৎসকরা
জানুয়ারি ১৮, ২০২৬
গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার
জানুয়ারি ৩০, ২০২৬
রমজানে নফল ইবাদতের গুরুত্ব
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ক্যান্টিন বয় থেকে ফতুল্লা ডিপোর নিয়ন্ত্রক ‘ব্রাজিল বাড়ির টুটুল’
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ফতুল্লায় আলোচনায় কাসেমী পিছিয়ে শাহ আলম ও মোহম্মদ আলী
ফেব্রুয়ারি ৫, ২০২৬
যুবককে অপহরণ করে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
জানুয়ারি ২০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

নতুন সিনেমা, নতুন শুটিং—পুরোদমে ব্যস্ত বর্ষণ

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১৮, ২০২৫
আমাকে নির্বাচিত করলে আলীরটেক-বক্তাবলী ব্রীজ করবো: মোহাম্মদ আলী
রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন
ছাত্রনেতা মৌমিতা নূরের পিতার ওপর সন্ত্রাসী হামলা — বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার তীব্র নিন্দা
বায়ুদূষণে বিশ্বের ১০০ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা, ৮ স্থানে পরিস্থিতি খুব খারাপ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?