By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ছাত্রনেতা মৌমিতা নূরের পিতার ওপর সন্ত্রাসী হামলা — বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার তীব্র নিন্দা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জেলাজুড়েফতুল্লামহানগররাজনীতি

ছাত্রনেতা মৌমিতা নূরের পিতার ওপর সন্ত্রাসী হামলা — বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার তীব্র নিন্দা

Dailynarayanganj 24 .com
Last updated: নভেম্বর ২৬, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: নভেম্বর ২৫, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ দেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূরের

পিতা মোঃ মোতালেব গতরাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন পশ্চিম লামাপাড়া এলাকায় পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলার শিকার হন।

হঠাৎ এক সন্ত্রাসী চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে তার ওপর বর্বরোচিত হামলা চালায়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে ৬টি গুরুতর আঘাত লাগে। এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসায় হামলাকারী পালিয়ে যায়। পরে আহত মোতালেবকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে তার ক্ষতস্থানে মোট ৩০টি সেলাই দেওয়া হয় ও প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হয়।
এ ঘটনায় তিনি ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে।

অন্ধকারাচ্ছন্ন এলাকা, সক্রিয় মাদকচক্র ও অপরাধ—প্রশাসনের নিষ্ক্রিয়তার ফলেই পরিস্থিতি ভয়াবহ
জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন, ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন পশ্চিম লামাপাড়া এলাকা দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আলোবাতির অভাবে অন্ধকারে আচ্ছন্ন থাকে। ফলে সেখানে রাতের পর রাত চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের ভয়াবহ সক্রিয়তা চলমান রয়েছে। এই মাদকচক্র শুধু এলাকার তরুণদের নয়, পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

নেতৃদ্বয় আরও বলেন, প্রশাসনের ঘোরতর উদাসীনতা ও দীর্ঘমেয়াদী নিষ্ক্রিয়তা অপরাধীদের এমন সাহস দিয়েছে যে তারা প্রকাশ্যে চাপাতি নিয়ে মানুষ হত্যার মতো ঘটনা ঘটাতে দ্বিধা করছে না। অপরাধীরা জানে—এই এলাকায় তদারকি নেই, টহল নেই, আর নেই কার্যকর কোনো পদক্ষেপ। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত অনিরাপত্তা ও আতঙ্কে দিন কাটাতে বাধ্য হচ্ছে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা দাবি জানাচ্ছে,পশ্চিম লামাপাড়া এলাকায় তাৎক্ষণিক পুলিশ টহল বৃদ্ধি, এলাকাজুড়ে পর্যাপ্ত লাইটিং স্থাপন, মাদকচক্র ও অপরাধচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান, এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃশ্যমান সক্রিয়তা অবিলম্বে নিশ্চিত করতে হবে।

নারায়ণগঞ্জ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি
পুলিশ কর্মকর্তা ও সোর্সকে স্থানীয়দের মারধর
খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতায় দোয়া ও খাশি সাদকা
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গলার কাঁটা অটোরিকশা
সিদ্ধিরগঞ্জ থানায় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন গোলাম মসিহ্
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

একাত্তরকে মাথায় তুলে রাখতে চাই, একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব: মির্জা ফখরুল
জানুয়ারি ২৬, ২০২৬
চিকিৎসা খাতে আমূল পরিবর্তন আনব
জানুয়ারি ১৪, ২০২৬
এপস্টেইনের সাবেক প্রেমিকা ম্যাক্সওয়েলকে কী লিখেছিলেন মেলানিয়া ট্রাম্প
ফেব্রুয়ারি ৭, ২০২৬
‘আমাদের অনৈক্যই খুনীদের শক্তি’
ডিসেম্বর ১৩, ২০২৫
সেই সেঞ্চুরিয়ন, শততম ইনিংস, এবার অন্যের ব্যাটে সেঞ্চুরি ডি ককের
জানুয়ারি ৩০, ২০২৬
তারেক রহমানের নেতৃত্বে নতুন এবং শক্তিশালী বাংলাদেশ গড়বো–রনি
ডিসেম্বর ২৫, ২০২৫
কলকাতায় ভাঙচুরের ঘটনায় মেসিকে দোষারোপ করলেন গাভাস্কার
ডিসেম্বর ১৭, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

লেভেল প্লেয়িং ফিল্ড সন্তোষজনক নয়: চরমোনাই পীর

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১১, ২০২৬
বিশ্বকাপের আগে দুশ্চিন্তা বাড়াচ্ছেন ব্যাটসম্যানরাও
একের পর এক খুন, সিরিয়াল কিলারের খোঁজে পুলিশ
মোদির ইসরায়েল সফর: দিল্লি–তেল আবিব ‘বিশেষ সম্পর্কের’ নেপথ্যে কী
ট্রাম্পের হরমুজ প্রণালি খুলে দেওয়ার স্বপ্ন পূরণ বাস্তবে কতটা সম্ভব
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?