By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার ও শিক্ষক নিয়োগের পরিকল্পনা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
চাকুরী

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার ও শিক্ষক নিয়োগের পরিকল্পনা

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ২২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দেশের ক্রীড়াঙ্গনকে একটি শক্তিশালী পেশাদার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে নতুন সরকার। প্রাথমিকভাবে দেশের প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে কয়েক হাজার নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

১৭ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেওয়ার পর মন্ত্রণালয় একগুচ্ছ কর্মসূচি চূড়ান্ত করেছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্রীড়াঙ্গনকে পেশাদার কাঠামোতে নিয়ে আসা। এই লক্ষ্য বাস্তবায়িত হলে মাঠপর্যায়ে শত শত শিক্ষিত তরুণের পাশাপাশি কয়েক হাজার ক্রীড়া শিক্ষকের স্থায়ী কর্মসংস্থানের পথ তৈরি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে ‘উপজেলা ক্রীড়া অফিসার’ নিয়োগের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবটিতে সম্মতি দিয়েছে। এরপর প্রস্তাবনাটি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম জানিয়েছেন, নিয়োগ কার্যক্রমটি দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে দেশের যে ২০১টি উপজেলায় মিনি স্টেডিয়াম রয়েছে, সেখানে নিয়োগ কার্যক্রম শুরু হবে। পরবর্তী ধাপে দেশের বাকি উপজেলাগুলোতেও একই কার্যক্রম সম্প্রসারিত হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কয়েক হাজার ক্রীড়াশিক্ষক নিয়োগের মাধ্যমে খেলোয়াড়দের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রণালয়ের নতুন এই পরিকল্পনায় শুধু মাঠের কার্যক্রম নয়, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমেও নতুন চাকরির ক্ষেত্র তৈরির কথা বলা হয়েছে। দেশের ৬৪টি জেলায় আধুনিক ইনডোর সুবিধাসম্পন্ন ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণসহ বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক পদে বড় ধরনের জনবল প্রয়োজন হবে। এ ছাড়া দেশে নিজস্ব ‘ক্রীড়া সরঞ্জাম ইন্ডাস্ট্রি’ স্থাপনের পরিকল্পনাও রয়েছে। সরকারি ও বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে এই শিল্প গড়ে উঠলে সেখানেও শিক্ষিত বেকারদের বড় একটি অংশ যুক্ত হতে পারবে বলে আশা করা হচ্ছে।

খেলোয়াড়দের ভবিষ্যৎ নিশ্চিত করতে জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সংবাদ সম্মেলনে জানান, এ পরিকল্পনা সফল করতে বিপুলসংখ্যক প্রশিক্ষিত অ্যাথলেট বা প্রশিক্ষকের প্রয়োজন হবে। এতে জাতীয় ও জেলা পর্যায়ের খেলোয়াড়দের জন্য স্থায়ী কর্মসংস্থানের পথ তৈরি হবে।

তিনি আরও জানান, ক্রীড়াঙ্গনের প্রশাসনিক কাজে এবং নিয়োগের ক্ষেত্রে অসাংবিধানিক প্রভাব বা দলীয়করণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে মেধা ও স্বচ্ছতাকে প্রাধান্য দিয়ে একটি পেশাদার পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি। তবে সরকারের এই উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো সময়মতো বাস্তবায়িত হয় কি না, সেটাই এখন দেখার বিষয়। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সুষ্ঠু তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে দেশের ক্রমবর্ধমান বেকার সমস্যা সমাধানে ক্রীড়া মন্ত্রণালয় বড় ভূমিকা রাখতে পারবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড নেবে ৪৮ জন, নিয়োগ পেতে আবেদনের সুযোগ ২দিন
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি, নির্দেশিকা জারি
৫০তম বিসিএস প্রিলিমিনারি: ২ লাখ ৯০ হাজার প্রার্থীর জন্য একগুচ্ছ নির্দেশনা পিএসসির
বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স পদে চাকরির সুযোগ
প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় যেসব কাগজপত্র প্রয়োজন হবে
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

ডাক্তার মানেই ধনবান
ডিসেম্বর ১৭, ২০২৫
ইসলামিক ফাউন্ডেশনের চাকরির পরীক্ষার ফল প্রকাশ
জানুয়ারি ১৩, ২০২৬
আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, কাবুল–কান্দাহারে হামলা
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
ভোট চাইতে গিয়ে কাঁদলেন আবুল কালাম
জানুয়ারি ২৭, ২০২৬
ডাবের পানি, কলাপাতায় ভোজ, রাজকীয় পোশাক—রাশমিকার বিয়েতে যা যা হলো
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
কিং মেকার খ্যাত মোহাম্মদ আলী ভোটরে মাঠে জিরো
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল নিয়ে ইরানের সঙ্গে চীনের আলোচনা
মার্চ ৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
চাকুরী

শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি: প্রশ্নপত্র ফাঁস ও ‘কেন্দ্র কন্টাক্ট’ নিয়ে শঙ্কা চাকরিপ্রার্থীদের

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৬, ২০২৬
সাড়ে তিন হাজার কোটি টাকার পাইপলাইনের নিরাপত্তা নিয়ে কেন প্রশ্ন উঠল
সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক করে এলাকাবাসীর গণধোলাই
সদর ওবন্দর বাসীর কাছে ক্ষমা চাইলেন মাসুদুজ্জামান
এটা মোদির মুখে একটা ঘুষি ছিল, নয়াদিল্লি কখনো ভুলবে না: শেহবাজ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?