By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ২০২৬ সালে ইউরোপের কোন দেশে ন্যূনতম বেতন কত
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
চাকুরী

২০২৬ সালে ইউরোপের কোন দেশে ন্যূনতম বেতন কত

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৫:০৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ২২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ইউরোপজুড়ে ন্যূনতম মজুরিতে রয়েছে বড় ধরনের বৈষম্য। ২০২৬ সালের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশের ন্যূনতম মজুরি বিশ্লেষণ করেছে ইউরোনিউজ বিজনেস। ইউরোনিউজের হিসাব অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২২টি দেশে প্রায় ১ কোটি ২৮ লাখ মানুষ ন্যূনতম মজুরি বা তার কম আয়ে কাজ করেন। ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত প্রায় এক-তৃতীয়াংশ ন্যূনতম মজুরিভোগী কোনো বাড়তি সুবিধা পাননি। এমনকি চারটি দেশে পুরো এক বছরেও ন্যূনতম মজুরি বাড়েনি।

শীর্ষে যেসব দেশ—

২০২৬ সালের জানুয়ারিতে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে মাসিক মোট ন্যূনতম মজুরি সবচেয়ে কম বুলগেরিয়ায়—৬২০ ইউরো। অন্যদিকে সবচেয়ে বেশি লুক্সেমবার্গে, ২ হাজার ৭০৪ ইউরো।

ইইউ প্রার্থী দেশগুলো যুক্ত করলে চিত্র আরও বৈচিত্র্যময়। ইউক্রেনে ন্যূনতম মজুরি মাত্র ১৭৩ ইউরো, যা সবচেয়ে কম। এরপর মলদোভা (৩১৯ ইউরো)। মাসিক ২ হাজার ইউরোর বেশি ন্যূনতম মজুরি রয়েছে মাত্র পাঁচটি দেশে—লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড (২ হাজার ৩৯১ ইউরো), জার্মানি (২ হাজার ৩৪৩ ইউরো), নেদারল্যান্ডস (২ হাজার ২৯৫ ইউরো) এবং বেলজিয়াম (২ হাজার ১১২ ইউরো)। এই শীর্ষ গোষ্ঠীর নিচে রয়েছে ফ্রান্স (১ হাজার ৮২৩ ইউরো)। স্পেনে ন্যূনতম মজুরি ১ হাজার ৩৮১ ইউরো, যা প্রতিবেশী দেশগুলোর মধ্যেও বড় পার্থক্য তুলে ধরে। স্পেন, স্লোভেনিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, সাইপ্রাস, পর্তুগাল, ক্রোয়েশিয়া ও গ্রিস মাঝামাঝি স্তরে রয়েছে।

অর্ধেকের বেশি দেশে এক হাজার ইউরোর নিচে—

২২টি ইইউ দেশ ও ৭টি প্রার্থী দেশ মিলিয়ে মোট ২৯ দেশের মধ্যে ১৫টিতেই ন্যূনতম মজুরি ১ হাজার ইউরোর নিচে। সব ইইউ প্রার্থী দেশই এই নিম্নস্তরে রয়েছে। চেকিয়ায় ন্যূনতম মজুরি ৯২৪ ইউরো, হাঙ্গেরিতে ৮৩৮, রোমানিয়ায় ৭৯৫, তুরস্কে ৬৫৪ এবং আলবেনিয়ায় ৫১৭ ইউরো। মজার বিষয় হলো ইইউ প্রার্থী তিনটি দেশের ন্যূনতম মজুরি বুলগেরিয়ার চেয়ে বেশি।

ক্রয়ক্ষমতায় হিসাব বদলায়—

শুধু ইউরো হিসেবে তুলনা করলে প্রকৃত চিত্র ধরা পড়ে না। কারণ, দেশভেদে জীবনযাত্রার ব্যয় ভিন্ন। তাই PPS অনুযায়ী তুলনা করা হলে দেশগুলোর মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসে। PPS অনুযায়ী, ইইউভুক্ত ২২টি দেশে ন্যূনতম মজুরি সবচেয়ে কম এস্তোনিয়ায় (৮৮৬) এবং সবচেয়ে বেশি জার্মানিতে (২ হাজার ১৫৭)। ইউরো ও PPS—দুই ক্ষেত্রেই শীর্ষ ৯টি দেশের অবস্থান একই থাকলেও মধ্য ও নিম্নস্তরের দেশগুলোর র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন দেখা যায়। রোমানিয়া সবচেয়ে বেশি লাভবান হয়েছে—ইউরো হিসেবে ২০তম স্থান থেকে PPS হিসেবে ১২তম স্থানে উঠে এসেছে। নর্থ মেসিডোনিয়া, সার্বিয়া ও তুরস্কও কয়েক ধাপ এগিয়েছে। অন্যদিকে চেকিয়া ও এস্তোনিয়া সবচেয়ে বেশি পিছিয়েছে—দুটিই ৮ ধাপ করে নিচে নেমেছে।

যেসব দেশে মজুরি বাড়েনি—

২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে বেলজিয়াম, এস্তোনিয়া, গ্রিস, স্পেন, লুক্সেমবার্গ ও স্লোভেনিয়ায় ন্যূনতম মজুরি অপরিবর্তিত ছিল। অন্যদিকে বুলগেরিয়া, হাঙ্গেরি, লিথুয়ানিয়া ও স্লোভাকিয়ায় এ সময়ের মধ্যে মজুরি ১১ শতাংশের বেশি বেড়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেবে ৪২ জন শিক্ষক
৪৬তম বিসিএস: স্থগিত মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি, প্রার্থী ১৩৬১
বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ
তথ্য মন্ত্রণালয়ে ৬৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১ এপ্রিল
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে অধীনে চাকরির সুযোগ
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫%
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি?
জানুয়ারি ১৩, ২০২৬
অন্তঃসত্ত্বা নারীর নিরাপদ ঈদযাত্রায় যা করতে হবে
মার্চ ১৮, ২০২৬
ভয় নয়, ভোটই আমাদের শক্তি — অঞ্জন দাস
জানুয়ারি ২১, ২০২৬
মীরসরাইয়ে হবে ডিফেন্স শিল্প জোন
জানুয়ারি ২৭, ২০২৬
আজ ঢাকায় যেসব উল্লেখযোগ্য কর্মসূচি 
জানুয়ারি ৯, ২০২৬
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ 
জানুয়ারি ১৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
সিদ্ধিরগঞ্জ

মহান বিজয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে জাগরণী সংসদের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ১৬, ২০২৫
জমে উঠেছে নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন
এক্স–এর সঙ্গে একটি সুন্দর মুহূর্ত…
সিডনিতেও জিতে অ্যাশেজে মধুর সমাপ্তি অস্ট্রেলিয়ার
ঈদের সময় ছোটখাটো স্বাস্থ্য সমস্যা হলে যা করবেন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?