By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ৪৬তম বিসিএস: স্থগিত মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি, প্রার্থী ১৩৬১
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
চাকুরী

৪৬তম বিসিএস: স্থগিত মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি, প্রার্থী ১৩৬১

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১৮ জানুয়ারি থেকে তৃতীয় পর্যায়ের এ মৌখিক পরীক্ষা শুরু হবে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Contents
  • পরীক্ষার সময়সূচি ও স্থান
  • প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
  • ভাইভা বোর্ডে যা জমা দিতে হবে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ তারিখে যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল, সেগুলোর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। তৃতীয় পর্যায়ের এই পরীক্ষায় ১ হাজার ৩৬১ প্রার্থী অংশ নেবেন। এর মধ্যে সাধারণ ক্যাডারের ৩৯০ জন, কারিগরি বা পেশাগত ক্যাডারের ৭৩৮ জন ও উভয় ক্যাডারের প্রার্থী রয়েছেন ২৩৩ জন।

পরীক্ষার সময়সূচি ও স্থান

রাজধানীর শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঘোষিত সূচি অনুযায়ী, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৫ ও ২৬ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষার জন্য কোনো সাক্ষাৎকারপত্র প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে না। এটি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ডাউনলোড করতে হবে।

ভাইভা বোর্ডে যা জমা দিতে হবে

১. অনলাইন ফরম: বিপিএসসি ফরম-১ (BPSC Form-1) ও অতিরিক্ত তথ্যসংবলিত ফরম-৩ (BPSC Form-3)-এর কপি।

২. সনদপত্রের সত্যায়িত কপি: শিক্ষাগত যোগ্যতার সব সনদ, নাগরিকত্ব সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের ২ সেট সত্যায়িত ফটোকপি। মূল কপিগুলোও বোর্ডে প্রদর্শনের জন্য সঙ্গে রাখতে হবে।

৩. স্বাস্থ্য পরীক্ষা ও এনআইডি: বিএমডিসি নিবন্ধিত চিকিৎসক প্রদত্ত ওজন, উচ্চতা ও বুকের মাপের প্রত্যয়নপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।

৪. ডিজিটাল জমা: মৌখিক পরীক্ষার আগেই প্রয়োজনীয় সব কাগজপত্রের স্ক্যান কপি পিএসসির নির্ধারিত গুগল ফর্মে (https://forms.gle/Wenx7PCoZh2rZ5L98) আপলোড করতে হবে।

সতর্কতা

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে কোনো প্রার্থীর পক্ষে যেকোনো ধরনের তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে। নির্ধারিত তারিখ ও সময়ে বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে কোনো প্রার্থীর পরীক্ষা দ্বিতীয়বার নেওয়া হবে না এবং প্রার্থিতা বাতিল বলে গণ্য হতে পারে।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পাবেন ১৪ হাজার ৩৮৫ জন, প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে
শ্রম অধিদপ্তরে ৬৯ পদে চাকরির সুযোগ
ব্র্যাকে ম্যানেজার পদে চাকরির সুযোগ
৪৬তম বিসিএস: দেড় হাজার চিকিৎসকের পদ কি তবে শূন্যই থাকছে?
যে ১০ উচ্চ বেতনের পেশায় নারীদের প্রাধান্য বেশি
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

পাকিস্তানে পৌঁছানো ইরানি প্রতিনিধিদলে কারা আছেন
এপ্রিল ১১, ২০২৬
৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমার সরকার
জানুয়ারি ৫, ২০২৬
যারা পাটকল করতে চান তাদের স্বাগত জানাই: পাট প্রতিমন্ত্রী
মার্চ ২৫, ২০২৬
হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন: ওয়াইসি
জানুয়ারি ১২, ২০২৬
সতীর্থদের বাঁচাতে মিথ্যা বলেছিলেন ব্রুক
জানুয়ারি ৩১, ২০২৬
নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
জানুয়ারি ২৩, ২০২৬
সিলেটে তারেক রহমানের নির্বাচনী জনসভা ২২ জানুয়ারি
জানুয়ারি ১৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

‘সাম্রাজ্যের সমাধিস্থল’

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২, ২০২৬
ইসরায়েলি আগ্রাসন
শোখনকে আহ্বায়ক করে ৬১ সদস্য জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দলে কমিটি ঘোষনা
খারগ দ্বীপ ও অপারেশন রোয়ারিং লায়ন কী
খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপি নেতা ইকবাল হোসেনের উদ্যোগে দোয়া
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?