By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: রোহিঙ্গা শিবিরে ফুটবল নিয়ে মাতলেন ওজিল
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

রোহিঙ্গা শিবিরে ফুটবল নিয়ে মাতলেন ওজিল

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৪:৪৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ২০, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ স্বল্প সময়ের জন্য হলেও রোহিঙ্গা শিবিরের ছোট্ট মাঠে বিশ্বকাপজয়ী তারকার উপস্থিতি এনে দিয়েছিল আনন্দের ফোয়ারা। তবে দিনশেষে ফেরার পথে ঘটে যাওয়া দুর্ঘটনা সফরটিকে আংশিকভাবে ম্লান করে দিলো।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের উখিয়ার মধুরছড়া আশ্রয়শিবিরের ছোট্ট মাঠে ভিন্ন এক আবহ তৈরি হয়। প্রীতি ম্যাচ ঘিরে জড়ো হন কয়েক হাজার দর্শক। উত্তেজনার মধ্যেই আকাশি নীল জার্সি পরে মাঠে নামেন মেসুত ওজিল। মুহূর্তেই চারদিক মুখর হয়ে ওঠে—‘ওজিল! ওজিল!’ ধ্বনিতে।
 
কিছু সময় রোহিঙ্গা তরুণদের সঙ্গে খেলেন তিনি। এক পর্যায়ে বল পেয়ে সরাসরি গোলপোস্টের দিকে ছুটে যান। কয়েকজন খেলোয়াড় ঘিরে ধরলেও থামানো যায়নি তাকে। জোরালো শটে বল জালে জড়ালে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মাঠ। প্রিয় তারকাকে কাছে পেয়ে অনেকেই তাকে জড়িয়ে ধরেন, তোলেন সেলফি।
 
রোহিঙ্গা তরুণ ইব্রাহীম জানান, ওজিলের সঙ্গে হাত মেলানো ও একসঙ্গে খেলার অভিজ্ঞতা তার জীবনের স্মরণীয় মুহূর্ত। আরেক তরুণ ফুটবলার আব্দুল হালিম জানান, বিশ্ব তারকার সঙ্গে একই মাঠে খেলবেন—এমনটা স্বপ্নও দেখেননি তারা।
 
খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে বিশ্বকাপের আদলে তৈরি ট্রফি তুলে দেন ওজিল। পরে তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে এসে খুবই আনন্দিত। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি।’
 
ওজিলের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এর ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান। তারা আশ্রয়শিবিরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং বিকেলে ৪ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নিয়েছিলেন। সন্ধ্যায় ইফতারেও যোগ দেন প্রতিনিধি দলের সদস্যরা।
 
রোহিঙ্গাদের এই প্রীতি ম্যাচ উপভোগ করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানসহ জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা। তুরস্ক সরকারের সহযোগী সংস্থা তুর্কিশ কোঅপারেশন এন্ড কোঅর্ডিনেশন এজেন্সি (টিকা) ২০১৭ সালের পর থেকে রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহায়তা দিয়ে আসছে। তাদের আয়োজনে অনুষ্ঠিত হয় এই প্রীতি ম্যাচ।
 
আরআরআরসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, উখিয়ার আশ্রয়শিবিরে তুরস্ক সরকারের অর্থায়নে বর্তমানে ৯টি স্কুল চালু রয়েছে। তবে দাতাগোষ্ঠীর অর্থসহায়তা কমে যাওয়ায় উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে অন্তত দুই হাজার লার্নিং সেন্টার বন্ধ রয়েছে।
 
এদিকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওজিল ও নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর।
 
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম জানান, ভিআইপি প্রোটোকলের মধ্যে থাকা গাড়িবহরটি হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন।
 
তবে ওজিল কিংবা প্রতিনিধি দলের কেউ আহত হননি। আহত অটোরিকশাচালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
 
রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল এর সাবেক ফুটবলার মেসুত ওজিল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপজয়ী জার্মানি দলের সদস্য ছিলেন তিনি। ২০১৮ সালে জাতীয় দল থেকে অবসর নেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৪৫ ম্যাচে ১১৪ গোল করেছেন ওজিল। জন্ম ও বেড়ে ওঠা জার্মানিতে হলেও তার পূর্ব পুরুষের আভাস তুরস্কে। যার কারণে জার্মান জাতীয় দল থেকে বিদায় নেয়ার পর তুরস্কে পাড়ি জমিয়েছেন তিনি। সেখান থেকে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের হয়ে মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এ ফুটবলার। অবশ্য খেলোয়াড়ী জীবন থেকেই তিনি মানবসেবী হিসেবে পরিচিত।

আর এ রকম প্রতিজ্ঞা করলে বাবাকে অস্বীকার করবেন হেইডেনের মেয়ে
তিন গোলরক্ষক নামিয়ে ৩ গোল হজম উগান্ডার, তাঞ্জানিয়ার ইতিহাস
অদম্য আলপির স্বপ্ন যাত্রার গল্প
আজ টিভিতে যা দেখবেন (১২ ডিসেম্বর ২০২৫)
বাংলাদেশ নেই, বাংলাদেশ আছে
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

পুলিশ কর্মকর্তা ও সোর্সকে স্থানীয়দের মারধর
মার্চ ১৬, ২০২৬
দুই ইসরায়েলি নারী সেনাকে অতিরক্ষণশীল ইহুদি পুরুষদের তাড়া, পুলিশের সঙ্গে সংঘর্ষ
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রা বাংলাদেশের
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
বাণিজ্য মেলার ক্রেতাদের নজর কাড়ছে লাইবা রুটি মেকার
জানুয়ারি ১৩, ২০২৬
হরমুজ প্রণালী অবরোধে যুক্তরাষ্ট্রের পাশে নেই ন্যাটো
এপ্রিল ১৪, ২০২৬
বিশ্বকাপে ৭৭ ম্যাচের জন্য ১০ লাখের বেশি টিকিটের আবেদন, দাবি ফিফা সভাপতির
ফেব্রুয়ারি ২১, ২০২৬
‘একেক মানুষের একেক কাজে আনন্দ, আমি পথের কুকুরদের খাইয়ে আনন্দ পাই’
জানুয়ারি ৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

তথ্য ছাড়াই তারেক রহমানের নাম জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতি: মাহদী আমিন

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৮, ২০২৬
মৃত্যুর আগে জুবিনকে যে ভয় তাড়িয়ে বেড়াত
টানা চারদিন বন্ধ থাকবে ব্যাংক
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার
বিশ্বজুড়ে নানা আয়োজনে নতুন বছরকে বরণ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?