By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ইনকিলাব মঞ্চের দাবি মেনে জাতিসংঘকে তদন্ত প্রস্তাব দেবে সরকার
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

ইনকিলাব মঞ্চের দাবি মেনে জাতিসংঘকে তদন্ত প্রস্তাব দেবে সরকার

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৪:২৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর ‘অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর)’-এর মাধ্যমে করানোর প্রস্তাব অন্তর্বর্তী সরকারে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরকে প্রস্তাব পাঠানো হবে। তিনি আরও বলেন, এই ঘটনায় পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে সরকার অটল এবং সম্ভাব্য তদন্তে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

এদিকে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে। পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা যমুনার দিকে অগ্রসর হয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। আইনের শৃঙ্খলা বজায় রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

হাদির ঘটনা সম্পর্কে জানা যায়, রাজধানীর বিজয়নগরে হাদি গুলিবিদ্ধ হন। ছয় দিন চিকিৎসাধীন থাকার পর তিনি সিঙ্গাপুরে মারা যান। হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ১২ ডিসেম্বর গণসংযোগের সময় চলন্ত রিকশায় থাকা অবস্থায় তার উপর গুলি করা হয়। গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করা হয়, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং দুই দিন পর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়।

হাদির হত্যার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে হত্যার ৩০২ ধারা যুক্ত হয় এবং মামলার তদন্ত ডিবি পুলিশকে দেওয়া হয়। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ ৬ জানুয়ারি হাদি হত্যা মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন: প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ (৩৭), তার বাবা মো. হুমায়ুন কবির (৭০), মা হাসি বেগম (৬০), স্ত্রী সাহেদা পারভীন সামিয়া (২৪), শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু (২৭), বান্ধবী মারিয়া আক্তার লিমা (২১), মো. কবির (৩৩), মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল (৩৪), ভারতে পালাতে সহায়তার অভিযোগ থাকা সিবিয়ন দিউ (৩২), সঞ্জয় চিসিম (২৩), মো. আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৭) এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মো. ফয়সাল (২৫), মো. আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ (২৬), সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ স্নাল (৩২), মুক্তি মাহমুদ (৫১) ও জেসমিন আক্তার (৪২)। তাদের মধ্যে ফয়সাল করিমসহ শেষের পাঁচজন পলাতক রয়েছেন।

‘আমাদের অনৈক্যই খুনীদের শক্তি’
২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান
নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর ও দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

নারায়ণগঞ্জের একজন মশিউর রহমান রনি
ডিসেম্বর ৭, ২০২৫
ওয়ার্ড কমিশনারের নির্দেশে ওসমান হাদিকে হত্যা, শুটার ফয়সালসহ আসামি ১৭
জানুয়ারি ৬, ২০২৬
বাড়তি মূল্যে বাসের টিকিট বিক্রয়ের দায়ে জরিমানা
মার্চ ১৮, ২০২৬
যে দুই শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
এপ্রিল ১১, ২০২৬
আড়াইহাজারে আতাউর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ  
ডিসেম্বর ২৩, ২০২৫
এ কে খন্দকার বীর-উত্তম আর নেই
ডিসেম্বর ২১, ২০২৫
হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী দেখলেন কেউ আসেনি
মার্চ ৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

মুহুর্মুহু পাল্টা হামলা ইরানের

Dailynarayanganj24
Dailynarayanganj24
মার্চ ৩, ২০২৬
তৃতীয়বারের মতো মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হলেন তোয়াদারা
ইরানকে রাশিয়ার সহায়তার খবরে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র
খামেনি নিহত, এখন ইরানের নেতৃত্ব কে দেবেন
ঈদে টানা ব্যাংক বন্ধ, টাকা তুলবেন কীভাবে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?