By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: এ কে খন্দকার বীর-উত্তম আর নেই
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

এ কে খন্দকার বীর-উত্তম আর নেই

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২১, ২০২৫ ৩:৪৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২১, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, মুক্তি-বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক  বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল বীর-উত্তম আব্দুল করিম খন্দকার (এ কে খন্দকার) আর নেই। শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি এক কন্যা, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে তার নামাজে জানাজা এবং গার্ড অব অনার অনুষ্ঠিত হবে।

এ কে খন্দকারের মৃত্যুতে শোক জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এ কে খন্দকার ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় সৈনিক। তিনি ছিলেন একজন দৃঢ়চেতা মুক্তিযোদ্ধা, সৎ ও সাহসী এবং আদর্শনিষ্ঠ দেশপ্রেমিক। তার কর্ম, চিন্তা ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এ কে খন্দকারের জন্ম ১৯৩০ সালে বাবার কর্মস্থল রংপুরে। তার আদি নিবাস পাবনা জেলার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা গ্রামে। ১৯৪৭ সালে ম্যাট্রিকুলেশন ও ১৯৪৯ সালে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। ১৯৫২ সালে পাকিস্তান বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। গ্রুপ ক্যাপ্টেন হিসেবে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেন এবং ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত হন। মুক্তিযুদ্ধের আগে তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের বিমানবাহিনীর দ্বিতীয় প্রধান। সেখান থেকে বেরিয়ে এসে মহান মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তে মুক্তিবাহিনীর প্রতিনিধি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। স্বাধীনতার পর তিনি প্রথম বিমানবাহিনী প্রধান নিযুক্ত হন এবং তার নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বিমানবাহিনী পুনর্গঠিত হয়। ১৯৭৫ সাল পর্যন্ত বিমানবাহিনীর প্রধান ছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান রাখার জন্য ১৯৭৩ সালে ‘বীর উত্তম’ খেতাব এবং ২০১১ সালে স্বাধীনতা পদক লাভ করেন তিনি। সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতির দায়িত্বও পালন করেন এ কে খন্দকার।

পোস্টাল ভোটে নিবন্ধন ছাড়াল ১২ লাখ ১৮ হাজার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের অভিনন্দন, দু দেশের সম্পর্ক জোরদারের আশা
সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
১৯ বছর পর আজ বগুড়ায় আসছেন তারেক রহমান
৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

নারায়ণগঞ্জকে নিয়ে কোন অপচিন্তা করলেবিন্দুমাত্র ছাড় দেয়া হবে না: কম. সাঈদ
নভেম্বর ১৪, ২০২৫
নতুন স্নায়ুযুদ্ধ চান না ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
ভারতে খেলবেই না বাংলাদেশ, সাফ জানাল আইসিসিকে
জানুয়ারি ১৮, ২০২৬
ট্যাক্স ফাঁকি দেওয়া মানে ১৮ কোটি জনগণকে ফাঁকি দেওয়া—এনবিআর চেয়ারম্যান
জানুয়ারি ১১, ২০২৬
রাজনীতিতে প্রবেশের কারণে সিনেমাগুলো লক্ষ্যবস্তু: বিজয়
জানুয়ারি ৩১, ২০২৬
পে স্কেল ঘোষণা থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার
জানুয়ারি ১৩, ২০২৬
ইংল্যান্ডকে ১৭৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া
ডিসেম্বর ২৭, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

জাপানে আগাম নির্বাচনের ভোট গ্রহণ চলছে, তাকাইচির জোটের জয়ের আভাস

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ৮, ২০২৬
বাইরে অ্যাম্বুলেন্স, ভেতরে হরর সিনেমা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ, যে যে নির্দেশনা মানতে হবে
চিরবিদায় কিংবদন্তি নায়ক জাভেদ
দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?