By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: প্রথমবার বিগ ব্যাশে গিয়ে কেমন খেললেন রিশাদ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

প্রথমবার বিগ ব্যাশে গিয়ে কেমন খেললেন রিশাদ

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৪, ২০২৬ ৪:১৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ শেষ হয়েছে রিশাদ হোসেনের প্রথম বিগ ব্যাশ অভিযান। শেষটা ঠিক তাঁর মনের মতো হয়নি। সিডনি সিক্সার্সের কাছে হেরে ফাইনালের ওঠার সুযোগ হারিয়েছে তাঁর দল হোবার্ট হারিকেনস।

তবে রিশাদের জন্য বিগ ব্যাশের গল্পটা শুধুই হতাশার নয়। এর ভেতরে আছে তরুণ এক বাংলাদেশি লেগ স্পিনারের সাহস, লড়াই এবং বিশ্ব তারকাদের সঙ্গে বড় মঞ্চে নিজেকে আলাদা করে চেনানোর দৃঢ়তাও।

শেষ ম্যাচটাই দেখুন না, রিশাদ কিন্তু নিজের কাজটা ঠিকই করেছেন। কাল সিডনি সিক্সার্সের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ৩৩ রানে নিয়েছেন ২ উইকেট। আউট করেছেন স্টিভেন স্মিথ ও ময়েজেস হেনরিকসের মতো তারকাদের। এরপর ব্যাটিংয়ে নেমেও ৮ বলে ১১ রানের এক ক্যামিও খেলে লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু সিডনির দেওয়া ১৯৯ রানের লক্ষ্য ছিল পাহাড়সম। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রিশাদ ও তাঁর দলকে।

তবে হতাশার ভিড়েও উজ্জ্বল রিশাদের ব্যক্তিগত পারফরম্যান্স। অভিষেক আসরেই তিনি রেখেছে সামর্থ্যের ছাপ। পরিসংখ্যানও দিচ্ছে সাক্ষ্য। ১২ ম্যাচে ১৫ উইকেট রিশাদের। ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। হোবার্ট হারিকেনসের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তিনিই। এমনকি সব দল মিলিয়েই এবারের আসরের অন্য কোনো স্পিনার তাঁর চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। সমান ১৫ উইকেট নিয়ে ফাইনালের আগপর্যন্ত রিশাদের পাশে আছেন পার্থ স্করচারসের বাঁহাতি স্পিনার কুপার নোলি ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপ।

তবে প্রথমবার বিগ ব্যাশে খেলতে গিয়ে রিশাদের শুরুটা ছিল বেশ নীরব। প্রথম ম্যাচে মেলবোর্ন থান্ডারের বিপক্ষে ৩ ওভারে ১৮ রান দিলেও উইকেট পাননি। পরের ম্যাচেই বদলে যায় চিত্র। মেলবোর্ন স্টারসের বিপক্ষে ৩ ওভারে ২ উইকেট। একটু রান খরচা হয়েছিল সেদিন, তবে আত্মবিশ্বাস এনে দিয়েছিল উইকেট দুটি।

এরপর যেন ছন্দ পেয়ে যান। রেনেগেডসের বিপক্ষে ৪ ওভারে ১ উইকেট, রান মাত্র ২১। পার্থ স্করচারসের বিপক্ষে পার্থে ৩ উইকেট নিয়ে হয়ে ওঠেন আলোচিত স্পিনার। এরপর হোবার্টে রেনেগেডসের বিপক্ষে আবার ২ উইকেট। মাঝখানে দুই ম্যাচ উইকেটশূন্য গেছে, রানও খরচা হয়েছে, তবে রিশাদ থেমে যাননি।

স্ট্রাইকার্সের বিপক্ষে ৪ ওভারে ৩ উইকেট নিয়ে আবার জ্বলে ওঠেন। হিটের বিপক্ষে পরের ম্যাচে ২ উইকেট। শেষ ম্যাচে আবার সিক্সার্সের বিপক্ষে ২ উইকেট। প্রতিটি ম্যাচেই তিনি ছিলেন অধিনায়কের ভরসার জায়গা। কখনো মাঝের ওভারে চাপ সামলেছেন, কখনো উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছেন দলকে। সব মিলিয়ে টুর্নামেন্টে ৪০ ওভার বল করেছেন, ইকোনমি মাত্র ৭.৮২।

আক্ষেপ এটুকুই, প্রথমবার বিগ ব্যাশে গিয়ে ফাইনালে খেলা হলো না। কে জানে, হারিকেনস ফাইনালে গেলে হয়তো রিশাদের গল্পের শেষটাও অন্যভাবে লেখা হতো।

যে চার লড়াই ঠিক করে দেবে ফাইনালের ভাগ্য
ক্রিকেট খেলায় ছেলেকে মারতেন বাবা, সেই ছেলে এখন বিশ্বকাপে, বাবা না ফেরার দেশে
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
মায়ামিতে মেসির আয় কত
টি–টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে উত্তাপের মধ্যেই ভারতের বিপক্ষে খেলতে নামছেন বাংলাদেশের যুবারা
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

একদিনের ব্যবধানে সোনার দামে ফের রেকর্ড, ভরি কত?
ডিসেম্বর ২৯, ২০২৫
৪৮তম বিসিএস: জাইল্যা দেশের কী ক্ষতি করল! মেধায় টিকেও ছেলে চাকরি পাবে না…
জানুয়ারি ২৭, ২০২৬
পবিত্র শবে বরাত আজ
ফেব্রুয়ারি ৩, ২০২৬
উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর লুটপাটে পুলিশের মামলা আসামি ৭০০
মার্চ ১৭, ২০২৬
ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর?
মার্চ ৪, ২০২৬
ঈদ উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন
মার্চ ১৪, ২০২৬
৫৪ বছর পরেও লড়াই করতে হয়, গুলিবিদ্ধ হয় মানবতা-মুফতি মাসুম বিল্লাহ
ডিসেম্বর ১৬, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

বায়ার্ন জানে, খেলা এখনো শেষ হয়নি, রিয়ালও বলছে, খেলা হবে

Dailynarayanganj24
Dailynarayanganj24
এপ্রিল ৮, ২০২৬
শহীদ হাদি হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি বৃহস্পতিবার ‎
সারাদেশের সব সরকারি অফিসের জন্য জারি হলো জরুরি নির্দেশনা
ভারত কে স্পষ্ট করে বলতে চাই অভ্যান্তরিন বিষয়ে হস্তক্ষেপ করবেন না-মাঈনুদ্দিন আহমাদ 
প্রশাসনের কাছে দাবি সকলকে আইনের আওতায় এনে সাপ্লাই চেইন ঠিক রাখা হোক- এমপি দিপু
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?