By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ক্রিকেট খেলায় ছেলেকে মারতেন বাবা, সেই ছেলে এখন বিশ্বকাপে, বাবা না ফেরার দেশে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

ক্রিকেট খেলায় ছেলেকে মারতেন বাবা, সেই ছেলে এখন বিশ্বকাপে, বাবা না ফেরার দেশে

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৭:১৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ২৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ক্রিকেট খেলার জন্য একসময় বাবার হাতে মার খেয়েছেন রিংকু সিং। একবার এক স্কুল টুর্নামেন্টের ফাইনালে হলেন ম্যাচসেরা, পুরস্কার পেলেন মোটরবাইক। রিংকুর ভাষায়, ‘বাবা ফাইনাল দেখতে গিয়েছিলেন। তিনি বুঝেছিলেন আমি হয়তো ভালো কিছুই করছি, তারপর ক্রিকেট খেলার জন্য আর কখনোই তিনি আমাকে মারেননি।’

বরং ছেলেকে ক্রিকেটার বানাতে উঠেপড়ে লেগেছিলেন বাবা খানচাঁদ সিং। শেষ পর্যন্ত সফলও হয়েছেন। ছেলের সাফল্য তিনি দেখে যেতে পারলেন। ‘যেতে পারলেন’—কথাটির অর্থ হলো আজ সকালে মারা গেছেন রিংকুর বাবা খানচাঁদ সিং।

মাসে ১২ হাজার রুপি বেতনে এলপিজি সিলিন্ডার ডেলিভারির কাজ করতেন রিংকুর বাবা খানচাঁদ। দীর্ঘদিন রিংকু পরিবারের সঙ্গে গ্যাস কোম্পানির দেওয়া দুই কক্ষের একটি কোয়ার্টারে বসবাস করতেন। ছেলেকে ক্রিকেটার বানাতে খানচাঁদের জীবনে ত্যাগের শেষ ছিল না। পরিবারকে একটু ভালো রাখতে, রিংকুর ক্রিকেটার হয়ে ওঠার পথটা আরও সুগম করতে সাইকেলে এলপিজি সিলিন্ডার চাপিয়েছেন ধারণক্ষমতার বেশি। বাবার এমন কষ্টের ভিতে দাঁড়িয়ে রিংকু সাফল্যের সিঁড়ি ভাঙতে ভাঙতে এখন ভারত জাতীয় দলের হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে।

রিংকু ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর সেই পুরোনো বাড়ি ছেড়েছেন। কাছাকাছিই একটি তিনতলা বিলাসবহুল বাড়িতে উঠেছেন। কিন্তু খানচাঁদ সিং থেকে গেছেন সেই পুরোনো বাড়িতেই। রিংকু বাবাকে তাঁর বাসায় উঠতে অনেক অনুরোধ করলেও কাজ হয়নি। খানচাঁদের যুক্তি ছিল, ‘আমি যদি এই চাকরি ছেড়ে দিই, তাহলে কী করব? আমি তো অযোগ্য হয়ে পড়ব। এখন আমাদের যথেষ্ট টাকাপয়সা ও সব ধরনের আরাম-আয়েশ আছে। কিন্তু শেষ পর্যন্ত, আমরা আমাদের শিকড় ভুলি কীভাবে?’

শিকড় ভুলতে না পারা সেই খানচাঁদ সিং মারা গেছেন ক্যানসারে ভুগে। আর সেই শিকড়ের শক্তির ওপর দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটের জন্য ফলদ বৃক্ষ হয়ে ওঠা রিংকু বিশ্বকাপ ফেলে ছুটে গেছেন বাবার কাছে—যে বাবা একসময় তাঁকে মারতেন ক্রিকেট খেলার জন্য, সেই বাবাই পরে ছেলেকে ক্রিকেটার বানাতে লেগেছিলেন উঠেপড়ে। বাবারা বুঝি এমনই হয়!

খানচাঁদ জীবনের লড়াইয়ে সফল হলেও চতুর্থ স্তরের ক্যানসারের সঙ্গে আর পেরে ওঠেননি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। সেখানকার মুখপাত্র চিকিৎসক সুনীল কুমার তাঁর লিভার ক্যানসারে ভুগে মৃত্যুর খবর নিশ্চিত করেন, ‘গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি ঘটে। ২১ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় এবং আজ ভোরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।’

ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটার পর টি-টুয়েন্টি বিশ্বকাপে দল ছেড়ে বাসায় গিয়েছিলেন রিংকু। গতকাল চেন্নাইয়ে জিম্বাবুয়ে-ভারত ম্যাচের আগে দলে ফিরলেও একাদশে ছিলেন না। বদলি ফিল্ডার হিসেবে ফিল্ডিং করেছেন। ২৮ বছর বয়সী এ ক্রিকেটার বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পর পরিবারের সঙ্গে শোক ভাগ করে নিতে ফিরেছেন আলিগড়ে।

টি–টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে সুপার এইটে আগামী রোববার কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। রিংকু এ ম্যাচে খেলবেন কি না, কিংবা টি-টুয়েন্টি বিশ্বকাপেই তাঁকে আর দেখা যাবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। বিসিসিআই কিংবা ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ বিষয়ে অফিশিয়ালি এখনো কিছু জানানো হয়নি। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আলিগড়েই খানচাঁদ সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে এবং রিংকু তাতে উপস্থিত থাকবেন।

রিংকুর বাবার মৃত্যুতে শোক জানান ভারতের সাবেক অফ স্পিনার হরভজন সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা পোস্টে হরভজন বলেন, ‘রিংকু সিংয়ের বাবা খানচাঁদ সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করছি। রিংকু ও তার পরিবারের জন্য এটা কঠিন সময়, যদিও সে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজের দায়-দায়িত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার আন্তরিক প্রার্থনা রইল।’

গত বছর খানচাঁদ সিংকে দামি একটি স্পোর্টস বাইক (কাওয়াসাকি নিনজা ৪০০) উপহার দেন রিংকু। খানচাঁদ আবেগে ভেসে তখন ভারতের সংবাদমাধ্যম ‘আউটলুক’কে বলেছিলেন, ‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো সে আত্মসম্মান ফিরিয়ে এনেছে। আগে, গ্যাস এজেন্সিতে আমার বস আমাকে অপমান করতেন, কুৎসিত ভাষা ব্যবহার করতেন এবং আমাকে অন্য শ্রমিকের মতোই দেখতেন। এখন তিনি আমার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলেন এবং ‘সাহেব’ বলে সম্বোধন করেন।’

টি-টুয়েন্টি বিশ্বকাপে এ পর্যন্ত ৫ ইনিংসে ব্যাট করে ২৪ রান করেছেন রিংকু। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে তাঁর জায়গায় খেলেন সঞ্জু স্যামসন।

রিয়াল মাদ্রিদ কি মাস্তানতুয়োনোকে নষ্ট করে ফেলছে—আর্জেন্টিনা দলে দুশ্চিন্তা
বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা, কে আছেন কে নেই
কাবরেরার জন্য বাফুফের দরজা খোলা
গোল পাচ্ছেন না আর্জেন্টাইন তারকা, দুশ্চিন্তা বাড়ছে স্কালোনির
সাংবাদিকের প্রশ্নে মুগ্ধ গার্দিওলা, দিলেন সহকারী কোচ হওয়ার প্রস্তাব
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ডে ৩০ ঘণ্টা ধরে আগুন জ্বলেছে, অসুস্থ বেশ কয়েকজন সেনা
মার্চ ১৭, ২০২৬
ফতুল্লায় অসুস্থ বিএনপি নেতা হেলালউদ্দিনকে দেখতে গেলেন সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন
নভেম্বর ২৭, ২০২৫
শিক্ষিত সমাজে অভিশপ্ত সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জবাসী!
ডিসেম্বর ১০, ২০২৫
কাসেমীর বিপরীতে মনোনয়ন কিনলেন বিএনপির ৫ নেতা
ডিসেম্বর ২৭, ২০২৫
বেগম খালেদা জিয়া বাংলাদেশের সব চেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন– জাকির খান
ডিসেম্বর ৩১, ২০২৫
আজ রাজধানীতে যেসব কর্মসূচি
জানুয়ারি ৮, ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব
ডিসেম্বর ৩১, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

‘খেয়েছো?’ প্রশ্নে লুকানো প্রেমের গল্প

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ৬, ২০২৬
শিল্পিত উপলব্ধির বয়ান ‘পরম্পরার খোঁজে বরেন্দ্র ভ্রমণ’
৩২ নয় তাঁর দাঁত ৪২
তারেক রহমানের আগমন ঘিরে ৩০০ ফিট এলাকায় জনসমুদ্র; স্লোগানে উত্তাল রাজধানী
‘ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা খরচ করছি, খারাপ খেললে ওই টাকা ফেরত চাচ্ছি না কি’
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?