By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বাংলাদেশ গণতান্ত্রিক যাত্রার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে: ডেনমার্কের রাষ্ট্রদূত
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

বাংলাদেশ গণতান্ত্রিক যাত্রার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে: ডেনমার্কের রাষ্ট্রদূত

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১৫, ২০২৬ ৭:১৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেছেন, ‘বাংলাদেশ তার গণতান্ত্রিক যাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এটি শুধু সফল সাধারণ নির্বাচন আয়োজনের প্রশ্ন নয়; বরং… বাংলাদেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার এটি চতুর্থ প্রচেষ্টা।’

রাষ্ট্রদূত বলেন, নির্বাচন শুধু পদ্ধতি বা ব্যবস্থার মাধ্যমে অর্জিত হয় না; নির্বাচন গড়ে ওঠে আস্থার ওপর। যখন রাজনৈতিক পক্ষগুলো সংঘাতের বদলে সংলাপ বেছে নেয় এবং স্থানীয় পর্যায়ে গোষ্ঠীগুলো শান্তির দায়িত্ব নেয়, তখন সহিংসতা প্রতিরোধ করা সম্ভব হয়।

‘শান্তিপূর্ণ নির্বাচন ও গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সম্মানীয় অতিথির বক্তব্যে এসব কথা বলেন ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আলোচনাটির আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)। আলোচনায় স্বাগত বক্তব্য দেন বিইআইয়ের সভাপতি ও সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির।

ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন, ‘ঐকমত্য জোরদার করা এবং কমিউনিটিভিত্তিক শান্তি–উদ্যোগকে সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে নির্বাচনে সত্যিকার অর্থে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়।’ তাঁর মতে, গণতন্ত্রে নারী কেবল অংশগ্রহণকারী নন, তাঁরা নেতা এবং শান্তি নির্মাতা।

গণতন্ত্র চাইলে দায়িত্বশীল নাগরিক থাকা জরুরি উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক তথ্যপ্রবাহ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। কারণ, এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর জন–আস্থা গড়ে তোলে।’

ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন, ‘আমরা পরিষ্কার করে জানাতে চাই যে আমরা কোনো নির্দিষ্ট গণতন্ত্রের মডেল চাপিয়ে দিতে চাই না।…যেমনটি চার্চিল বলেছিলেন, এটি হয়তো শাসনব্যবস্থার মধ্যে সবচেয়ে কম খারাপব্যবস্থা। আমরা এটাও জানি যে গণতন্ত্র সবার জন্য একরকম নয়; এটি গড়ে উঠতে সময় লাগে।’

গণতান্ত্রিক উত্তরণে তাঁর দেশের ৫২ বছর লেগেছে উল্লেখ করে ডেনমার্কের এই রাষ্ট্রদূত বলেন, ‘সংবিধান পাওয়ার পর আমাদের কার্যকর একটি মডেলে পৌঁছাতে ৫২ বছর লেগেছে। আমাদের সংবিধানে ছয়বার বড় পরিবর্তন এসেছে। কোন মডেলটি একটি দেশের জন্য সবচেয়ে ভালো কাজ করবে, তা খুঁজে পেতে সময় লাগে। এমনকি আজও ডেনমার্কে আমরা চ্যালেঞ্জের মুখে পড়ি এবং নিয়মিতভাবে আমাদের ব্যবস্থা উন্নত ও সমন্বয় করতে হয়।’

ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন, ‘ডেনমার্কে আমরা আংশিকভাবে আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক একটি ব্যবস্থা অনুসরণ করি। এটি আমাদের জন্য ভালোভাবে কাজ করেছে। ইউরোপের অনেক দেশে এটি দেখা গেছে। এটি বহুদলীয় রাজনীতি ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনার সংস্কৃতি গড়ে তোলে।’

বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাজনৈতিক সংস্কৃতিও কিছুটা আলাদা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘আমি বিশ্বাস করি, রাজনৈতিক ও গণতান্ত্রিক সংস্কৃতি সময়ের সঙ্গে সঙ্গে বিকশিত হয়। আমরা ইতিবাচকভাবে দেখি যে বাংলাদেশ হয়তো ভবিষ্যতে আসন্ন গণভোটের মাধ্যমে—সংসদের নতুন কাঠামোয় আনুপাতিক প্রতিনিধিত্বের কিছু উপাদান অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করতে পারে, যাতে দ্বিধাবিভক্ত ও চরম মেরুকৃত রাজনীতির বাইরে আসা যায়। এটি কোনো ১০০ ভাগ নিখুঁত মডেল নয়, তবে এগিয়ে যাওয়ার একটি সম্ভাব্য পথ হতে পারে।’

গোলটেবিল আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে স্থানীয় পর্যায়ে প্রাপ্ত গবেষণা ফলাফল তুলে ধরেন বিইআইয়ের সহকারী পরিচালক নিপা রানী। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার প্রমুখ।

৫ আগস্টের ঘটনা রাজনীতিকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে: তারেক রহমান
দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত
তারেক রহমানের কর্মসূচি নির্বিঘ্ন করতে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ
হজযাত্রীদের হয়রানি রোধে বিমানমন্ত্রীর কঠোর নির্দেশনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী, নেওয়া হয়েছে জাহাজে
এপ্রিল ১১, ২০২৬
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হচ্ছে র‍্যাংকিং, যেভাবে নির্ধারণ হবে তালি
মার্চ ৭, ২০২৬
ধনীদের আস্থা ব্র্যান্ডে,  ফুটপাতেই ভরসা গরিবের
মার্চ ৬, ২০২৬
দুই বিদ্রোহীতে বিএনপির ভোট তিন ভাগ হওয়ার শঙ্কা, সুবিধা নিতে চায় জামায়াত
ফেব্রুয়ারি ৩, ২০২৬
আজ এই ছুটির দিনেও বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা
জানুয়ারি ১৬, ২০২৬
নতুন গভর্নর নিয়োগ নিয়ে আসিফ মাহমুদের বিস্ফোরক মন্তব্য
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলাম কে ব্যবহার করছে : সালাহউদ্দিন আহমদ
নভেম্বর ১, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

জয়া আহসানের পোস্টে ২৫ মার্চের বিভীষিকা, মায়ের চোখে দেখা সেই রাত

Dailynarayanganj24
Dailynarayanganj24
মার্চ ২৬, ২০২৬
সত্যিই কি পাকিস্তানে মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান?
টানা ২৫ বছর গোল করলেন রোনালদো, কোন বছরে কত গোল
তারাবি না পড়লে কি রোজা হবে?
জালাল হাজ্বী পরিবারে কে মূল্যায়ন করলো বিএনপি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?