By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলাম কে ব্যবহার করছে : সালাহউদ্দিন আহমদ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জেলাজুড়েপ্রচ্ছদফতুল্লাবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতি

একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলাম কে ব্যবহার করছে : সালাহউদ্দিন আহমদ

Dailynarayanganj 24 .com
Last updated: নভেম্বর ১, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: নভেম্বর ১, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফর ডটকম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতে ইসলামীর সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি আনতে চায়। যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসলামকে ব্যবহার করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। বাংলাদেশের ৯০ থেকে ৯২ ভাগ মানুষ মদিনার ইসলামের অনুসারী। আমরা কেউ মওদুদীর ইসলামের অনুসারী নই। এজন্য আমাদের আদর্শিক রাজনীতি করতে হবে, ভালো রাজনীতি করতে হবে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘আজমাতে সাহাবা’ শীর্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে সবসময়, বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করার বিষয়টি লক্ষ্য করি। ইদানিং সেইটা আরও বেশি দেখছি।’

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ইসলাম বিদ্বেষী সরকার ছিল। তারা মুসলিমবিদ্বেষী সরকার ছিল। আওয়ামী লীগের রাজনীতি এদেশের মানুষ দেখেছে। এটা অপরাজনীতি ও ইসলাম বিদ্বেষী রাজনীতি ছিল। রাজনৈতিক স্বার্থে তারা আলেম ও ইসলাম বিদ্বেষী রাজনীতি করেছে। আল্লাহর হুকুমে তারা কীভাবে বিদায় নিয়েছে, সবাই সে ইতিহাসের সাক্ষী। ভালো আদর্শের মধ্য দিয়ে যাতে ফ্যাসিবাদী ও অপরাজনীতির সংস্কৃতি বিলুপ্ত হয়, সেজন্য আমাদের সঠিক পথে রাজনীতি করতে হবে, আদর্শিক রাজনীতির চর্চা করতে হবে। ভালো রাজনীতি চর্চার মধ্য দিয়ে একমাত্র দেশে অপরাজনীতি বিদায় হবে এবং আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে।’

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে হেফাজতে ইসলামের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। তবে সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান মঞ্চে কথা বলেন। হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখার আমীর মুফতি মুনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি, জমিয়তে ইলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের খলিল আহমাদ কুরাইশী, জমিয়তে ওলামা ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মনির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল ও মাসুদুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, হেফাজত ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবিব প্রমুখ।

নির্বাচন না করার ঘোষণায় মাসুদ শিবিরে হতাশা
জালকুড়ি পশ্চিম-উত্তর জুট ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল
নারায়ণগঞ্জ-৫ বিএনপির চুড়ান্ত প্রার্থী এড. আবুল কালাম
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি নেতাকে অব্যাহতি
সুইট নেশনে অভিযান এক লাখ টাকা জরিমানা
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

নারায়ণগঞ্জে অবরোধের দেড় ঘণ্টা পর মহাসড়ক ছাড়লো ছাত্র-জনতা
ডিসেম্বর ২৮, ২০২৫
বিক্ষোভে সীমা অতিক্রম করতে পারবেন না শিক্ষার্থীরা
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
আর্টিস্ট ফোরামের মিটিংয়ে না যাওয়ার সিদ্ধান্ত অঙ্কুশের, কিন্তু কেন?
এপ্রিল ৮, ২০২৬
নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
ফেব্রুয়ারি ২১, ২০২৬
মার্কিন আগ্রাসনে সরাসরি জড়িত আমিরাতকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
মার্চ ২৮, ২০২৬
সড়কে বেড়েছে যান চলাচল, কাটেনি যাত্রী সংকট
মার্চ ২৫, ২০২৬
বিএসটিআইতে ৫০ পদে চাকরির সুযোগ, আবেদন শুরু
জানুয়ারি ১৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

পহেলা বৈশাখে রাজধানীজুড়ে নিরাপত্তার চাদর, ১৪ স্থানে ব্যারিকেড

Dailynarayanganj24
Dailynarayanganj24
এপ্রিল ১৩, ২০২৬
ইয়েমেনের ঘটনা দেখিয়ে দিল সৌদি আরব ও আমিরাত পরস্পরকে কতটা অবিশ্বাস করে
গাজায় ‘শান্তি পর্ষদে’ এরদোয়ান ও সিসিকে চান ট্রাম্প
আর্থিক সক্ষমতা না থাকায়
বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?