By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ‘মোদি ট্রাম্পকে ফোন করেননি’, তাই কি ভেস্তে গেছে দুদেশের বাণিজ্য চুক্তি  
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

‘মোদি ট্রাম্পকে ফোন করেননি’, তাই কি ভেস্তে গেছে দুদেশের বাণিজ্য চুক্তি  

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৯, ২০২৬ ১২:০৩ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি না হওয়ার পেছনের কারণ জানিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেছেন, চুক্তির সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন না করায় চুক্তিটি ভেস্তে গেছে।

আজ শুক্রবার জনপ্রিয় মার্কিন পডকাস্ট ‘অল ইন’-এ দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান লুটনিক। এ সময় তিনি বলেন, পরবর্তী সময়ে ভারতের আলোচকেরা চুক্তি চূড়ান্ত করতে এসেছিলেন। কিন্তু তত দিনে ওয়াশিংটন এ–সংক্রান্ত শর্ত পরিবর্তন করে ফেলে।

লুটনিকের এই মন্তব্য থেকে পরিষ্কার হয় যে দুই দেশ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছালেও শেষ মুহূর্তে নাটকীয়ভাবে মার্কিন আলোচকেরা পিছিয়ে যান।

লুটনিক জানান, ভারতকে তিন সপ্তাহের সময় দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘আমি চুক্তির সবকিছু গুছিয়ে রেখেছিলাম এবং আলোচনার টেবিল প্রস্তুত করেছিলাম। কিন্তু এটা চুক্তিটি তাঁর (ট্রাম্প)। তিনিই এটি চূড়ান্ত করেন। তাই আমি বলেছিলাম, মোদিকে ফোন করতে হবে। সব প্রস্তুত। মোদি যেন প্রেসিডেন্টকে একটা ফোন করেন। কিন্তু তারা (ভারত) এতে স্বাচ্ছন্দ্যবোধ করেনি এবং মোদিও ফোন করেননি।’

মার্কিন বাণিজ্যমন্ত্রী এমন এক সময় এসব কথা বলেছেন, যার আগের দিনই রিপাবলিকান নেতা ও সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, ট্রাম্প রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি বিলে সায় দিয়েছেন। বিলটি পাস হলে রুশ জ্বালানি তেলের ক্রেতা দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে পারবেন ট্রাম্প।

বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কিছু পণ্যে ভারত ৫০ শতাংশ শুল্ক দিচ্ছে। এর মধ্যে ২৫ শতাংশ আগে থেকেই রাশিয়ার তেল কেনার কারণে আরোপিত। এসব শুল্ক ভারতের বিনিয়োগ ও রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব ফেলছে।

লুটনিকের মতে, ভারত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের চুক্তির ধরন হলো সিঁড়ির মতো। যে দেশ প্রথম ধাপে চুক্তি করবে, তারা সবচেয়ে ভালো সুবিধা পাবে। যুক্তরাজ্য দ্রুত সিদ্ধান্ত নিয়েছিল বলে তারা সেরা চুক্তিটি পেয়েছে।’

লুটনিক আরও বলেন, ‘যুক্তরাজ্যের পর ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন দ্রুত চুক্তি করে ফেলে। আমরা ভারতকে সময় দিয়েছিলাম। কিন্তু তারা চুক্তি করতে এসেছিল সময় শেষ হওয়ার পর। ভারত যখন সেই পুরোনো শর্তে চুক্তি করতে চাইল, আমি তাদের বললাম—সেই সময় এখন আর নেই। ট্রেন অনেক আগেই স্টেশন ছেড়ে চলে গেছে।’

পরবর্তী নিশানা হওয়ার ভয়েই কি নীরব পুতিন, নাকি গোপন সমঝোতা
গাজায় যে ৪ কারণে যুদ্ধবিরতি চান না নেতানিয়াহু
ট্রাম্পের করা ক্ষতি সামলাতে পথ খুঁজছে ইউরোপ ও ডেমোক্র্যাটরা
পবিত্র রমজানে পশ্চিম তীরের মসজিদে আগুন দিল অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা
ইরানের হামলায় মার্কিন ‘ই-৩ সেন্ট্রি’ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত, এই উড়োজাহাজের কাজ কী
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রাশিয়ার
ডিসেম্বর ২৫, ২০২৫
‘সাম্রাজ্যের সমাধিস্থল’
জানুয়ারি ২, ২০২৬
শামীম ওসমানের দোসরদের নিয়ে কাজ করবেন, কাসেমীকে রনি
জানুয়ারি ৪, ২০২৬
পাকিস্তানের বিশ্বকাপে টিকে থাকার লড়াই আজ
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
ডিসেম্বর ১৬, ২০২৫
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঃ জেলা বিএনপির শ্রদ্ধা
ফেব্রুয়ারি ২১, ২০২৬
চট্টগ্রামে ‘বেচারাম কেনারাম’
জানুয়ারি ২৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

বিশ্বকাপের সামনে যে চ্যালেঞ্জগুলো

Dailynarayanganj24
Dailynarayanganj24
এপ্রিল ১২, ২০২৬
পরপর দুই ম্যাচ ‘বয়কট’ রোনালদোর, সৌদি আরবে কি তাহলে সময় শেষ তাঁর
৫ সিনেমার আয় ১ হাজার ৩০০ কোটি, রাশমিকাকে থামাবে কে
বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
‘যিশুখ্রিষ্ট’ সেজে ছবি পোস্ট করলেন ট্রাম্প
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?