By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ৫ সিনেমার আয় ১ হাজার ৩০০ কোটি, রাশমিকাকে থামাবে কে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

৫ সিনেমার আয় ১ হাজার ৩০০ কোটি, রাশমিকাকে থামাবে কে

Dailynarayanganj 24 .com
Last updated: ডিসেম্বর ৮, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ডিসেম্বর ৮, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ২০২৫ সাল রাশমিকা মন্দানার ক্যারিয়ারের সবচেয়ে বৈচিত্র্যময় ও সাফল্যমণ্ডিত বছর। ভিকি কৌশলের বিপরীতে ব্লকবাস্টার ‘ছাবা’ থেকে শুরু করে সামালোচকদের কাছে প্রশংসিত ‘দ্য গার্লফ্রেন্ড’ দিয়ে বছর শেষ করেছেন রাশমিকা। পাঁচটি ভিন্ন ঘরানার ছবিতে কাজ করে এই বছরে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে এক অন্তরঙ্গ আড্ডায় রাশমিকা জানান তাঁর সাফল্যের গল্প।

অভিনয়ের পথে আত্মবিশ্বাস খুঁজে পাওয়া
রাশমিকা বলেন, ৯ বছর ধরে তিনি সব সময় মনে করতেন, নিজেকে প্রমাণ করতেই হবে। আর ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায় ভুমা দেবীর চরিত্র সেই চাপ থেকে তাঁকে মুক্তি দিয়েছে। ‘এই চরিত্রটা করতে গিয়ে প্রথমবার মনে হয়েছে, ঠিক আছে, আমি পারছি,’ বলেন তিনি। রাশমিকার ক্যারিয়ারে ‘অ্যানিমেল’ আর ‘দ্য গার্লফ্রেন্ড’ দুটি সম্পূর্ণ বিপরীতধর্মী ছবি। তাই স্বাভাবিকভাবে ওঠে আসে সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন। রাশমিকার উত্তর সোজা, ‘প্রতিটি ছবির গল্প আলাদা। “অ্যানিমেল” একজন খ্যাপাটে মানুষকে কেন্দ্র করে বানানো একটি পুরোপুরি বাণিজ্যিক সিনেমা আর “দ্য গার্লফ্রেন্ড” এক দ্বিধাগ্রস্ত নারীর নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা। দুটোই থাকা জরুরি, কারণ দুটোই বাস্তব।’

রাশমিকা জোর দিয়ে বলেন, এমনকি ‘অ্যানিমেল’ সিনেমা নিয়ে নানা সমালোচনা হলেও তাঁর করা ‘গীতাঞ্জলি’ চরিত্রটি কোনোভাবেই দুর্বল ছিল না। ‘সে নিজের অবস্থান জানত, সে প্রতিবাদ করেছে,’ বলেন রাশমিকা। অভিনেত্রীর মতে, প্রায় সব ছবিতেই তিনি শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেছেন।

টিকে থাকার কঠিন লড়াই
রাশমিকার মতে, নারীদের জন্য সত্যিকারের চ্যালেঞ্জ শুরু হয় দর্শকের কাছে পরিচিতি পাওয়ার পরেই। ‘নতুন মুখ হিসেবে আগ্রহ থাকে। কিন্তু পরে আগ্রহ ধরে রাখা কঠিন,’ বলেন তিনি।
রাশমিকা মানেন, দর্শক নারীদের ক্ষেত্রে বয়স, চেহারা, নতুনত্ব—সবকিছুই বেশি খুঁটিয়ে দেখে। রাশমিকার ভাষ্যে, ‘আপনাকে সব সময় নতুন কিছু দিতে হবে, নিজেকে বদলাতে হবে।’ পুরুষদের ক্ষেত্রে এই চাপ তুলনামূলক কম। ‘একজন অভিনেতা একবার প্রমাণ করলেই মানুষ তাকে নায়ক হিসেবে গ্রহণ করে নেয়। তারপর তারা তাকে সারা জীবন সমর্থন করে,’ বলেন রাশমিকা।

রাশমিকা বলেন, ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমা নিয়ে শুরুতে তিনি খুব একটা আশাবাদী ছিলেন না। কিন্তু দর্শকের প্রতিক্রিয়া তাঁকে অবাক করেছে। তাঁর ভাষ্যে, ‘আমি ভেবেছিলাম খুব কম মানুষই এই চরিত্রের সঙ্গে নিজের মিল খুঁজে পাবে। কিন্তু যখন দেখলাম ৯০ শতাংশ নারী বাইরে এসে বলছে, “এটাই তো আমার গল্প”—সত্যিই মনটা ভেঙে গেল। তারা ছবিটা দেখেছে, এ জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমি চাই না ৯০ শতাংশ নারী বা ২০ শতাংশ পুরুষের গল্প এমন হোক। মনে হয়েছে, এই দুনিয়ায় কত যন্ত্রণা জমে আছে! এটা দেখলে সবার দিকে হাত বাড়িয়ে বলতে ইচ্ছা করে—ঠিক হয়ে যাবে, সময়টা কেটে যাবে। সত্যি বলতে, তখন সবাইকে জড়িয়ে ধরতে মন চেয়েছে।’

২০২৫–এর খতিয়ান
চলতি বছরের শুরুতে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় লক্ষ্মণ উতেকরের সিনেমা ‘ছাবা’; এতে জুটি হয়ে হাজির হন রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল। ঐতিহাসিক অ্যাকশন সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তোলে, এ পর্যন্ত আয় করেছে ৮০০ কোটি রুপি! এরপর ৩০ মার্চ মুক্তি পায় ‘সিকান্দার’। এ আর মুরুগোদাস পরিচালিত সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি হন সালমান খান ও রাশমিকা। ছবিটি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি, আয় করে ১৭৬ কোটি রুপি। হিন্দি সিনেমার পর দক্ষিণের মেয়ে রাশমিকা আবার ফেরেন দক্ষিণিতে, তাঁকে দেখা যায় তামিল–তেলেগু সিনেমা ‘কুবেরা’য়। শেখর কাম্মুলা পরিচালিত সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০ জুন। এ ছবিও মোটামুটি ব্যবসা করে, আয় করেছে ১১৫ কোটি রুপি। এরপর গত ২১ অক্টোবর দেওয়ালি উপলক্ষে মুক্তি পায় ‘থামা’।

সবশেষ ৭ নভেম্বর মুক্তি পেয়েছে রাশমিকা অভিনীত সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’। রাহুল রবিন্দ্রন পরিচালিত তামিল সিনেমাটিতে রাশমিকা ছাড়াও আছেন দীক্ষিত শেঠি। রোমান্টিক–ড্রামানির্ভর সিনেমাটি এক সপ্তাহে বক্স অফিস থেকে আয় করেছে প্রায় ৫০ কোটি রুপি।

সব মিলিয়ে চলতি বছর রাশমিকা অভিনীত পাঁচটি সিনেমা বক্স অফিস থেকে আয় করেছে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি। আয়ের দিক থেকে চলতি বছর তাঁর ধারেকাছে নেই অন্য কোনো নায়িকা। অবশ্য অন্য কোনো বড় তারকার এতগুলো সিনেমা মুক্তিও পায়নি।

সামনে কী
এখন রাশমিকা প্রস্তুত তার পরবর্তী প্যান-ইন্ডিয়ান অ্যাকশন ফিল্ম ‘মাইসা’র জন্য, যেখানে তাঁকে দেখা যাবে আরও শক্তিশালী এক চরিত্রে।

নিপীড়িত নারীর জীবন যাতনার নাটক ‘গন্ধসূত্র’
উৎসবে আজ দেখা যাবে সেসব সিনেমা
ভাঙল অভিনেত্রী মৌসুমীর সংসার, বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে যা বললেন স্বামী
বিয়ে করলেন লুবাবা?—ফেসবুক পোস্টে ইঙ্গিত
ব্যর্থতা থেকে শক্তি খোঁজার কাহিনি
Share This Article
Facebook Email Print
সোমবার, এপ্রি ১৩, ২০২৬

সর্বশেষ

আইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
মার্চ ১৪, ২০২৬
২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান
জানুয়ারি ৭, ২০২৬
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে ইইউ পর্যবেক্ষকদের সঙ্গে অঞ্জন দাসের মতবিনিময়
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল নিয়ে ইরানের সঙ্গে চীনের আলোচনা
মার্চ ৭, ২০২৬
এক বাড়িতে এত অস্ত্র, গ্রেপ্তার কে এই দীপু
ফেব্রুয়ারি ৭, ২০২৬
১৯ থেকে ২৫ ডিসেম্বর সেরা ১০ চাকরি সরকারি–বেসরকারি চাকরি
ডিসেম্বর ২৭, ২০২৫
সাউথইস্ট ব্যাংকে চাকরির সুযোগ 
জানুয়ারি ৩০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

নারায়ণগঞ্জে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি কাসেমীর

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ১৪, ২০২৬
নারায়ণগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জরিমানা
নারায়ণগঞ্জ-৩ বিএনপিতে কোন্দল, কপাল খুলতে পারে জামায়াত প্রার্থীর
সৌদি ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা বুধবার
স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?