By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: প্রাথমিকে শিক্ষক নিয়োগ পাবেন ১৪ হাজার ৩৮৫ জন, প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
চাকুরী

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পাবেন ১৪ হাজার ৩৮৫ জন, প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৭, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৭, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ’ লিখিত পরীক্ষায় অংশ নিতে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে। অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন আবেদনকারী প্রার্থীরা। পরীক্ষা আগামী ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীর নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ–সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রার্থীদের আবেদনে উল্লিখিত মুঠোফোন নম্বরে যথাসময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে। প্রার্থীরা আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে শূন্য পদ ১৪ হাজার ৩৮৫টি। এর বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী। প্রতি পদের বিপরীতে ৭৫ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন।

প্রবেশপত্র ডাউনলোড যেভাবে—

প্রবেশপত্র ডাউনলোড করতে প্রথমে http://admit.dpe.gov.bd/applicant/login ওয়েবসাইটে লগইন করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে চাইলে প্রথমে DOWNLOAD ADMIT CARD BY USER ID/PASSWORD ক্লিক করতে হবে। এ ছাড়া যদি এসএসসির রোল/বোর্ড/বছর দিয়ে ডাউনলোড করতে চান তাহলে DOWNLOAD ADMIT CARD BY SSC ROLL/BOARD/ YEAR এই অপশনটিতে ক্লিক করতে হবে।

পরে এ পেজে গিয়ে Username এবং Password দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সাল দিয়ে লগইন করলেই প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এরপর প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে পাওয়া যাবে।

গতকাল শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হয়। এরপরই গতকাল শুক্রবার রাতেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার (২ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস বা এ-জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন, তবে তাঁকে তাৎক্ষণিক বহিষ্কারসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া অসাধু ব্যক্তির যেকোনো প্রতারণা থেকে সাবধান থাকার জন্য বিজ্ঞপ্তিতে পরামর্শ দেওয়া হয়েছে।

৬৭ হাজার শিক্ষক নিয়োগে আজকালেই বিজ্ঞপ্তি: শিক্ষা উপদেষ্টা
৫০তম বিসিএস প্রিলির ফল রোডম্যাপ মেনেই, বলছে পিএসসি
৪৮তম বিসিএস: জাইল্যা দেশের কী ক্ষতি করল! মেধায় টিকেও ছেলে চাকরি পাবে না…
শিল্প মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ২৬
জেন্টল পার্কে চাকরির সুযোগ, পদ ২০০
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

ইরানকে সহায়তা করছে রাশিয়া: জার্মানির পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ২৭, ২০২৬
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসির ওপর ক্ষোভ আফ্রিদির
জানুয়ারি ২৫, ২০২৬
তিন খানই ‘আন্ডারওয়ার্ল্ড’–এর চাপের মুখে ছিলেন, ফারাহ খানের বিস্ফোরক মন্তব্য
মার্চ ১৬, ২০২৬
এনটিআরসিএর ১৩,৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান পদে আবেদন করবেন যেভাবে
ফেব্রুয়ারি ৮, ২০২৬
‘আমি কেরানি নই, আমি সুপারস্টার’—বলিউডের প্রথম সুপারস্টারের উত্থান–পতন
জানুয়ারি ৩, ২০২৬
৫৩ বছর পর চাঁদে নভোচারী পাঠাল যুক্তরাষ্ট্র, কতজন গেলেন, কদিন থাকবেন
এপ্রিল ২, ২০২৬
বাংলাদেশ নেই, বাংলাদেশ আছে
ফেব্রুয়ারি ৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

শেষ মুহূর্তে বেগম জিয়ার পাশে ছিলেন যারা

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ৩০, ২০২৫
জীবন বাজী রেখে আপনাদের নিয়ে আন্দোলন সংগ্রামে ছিলাম…গিয়াসউদ্দিন
ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার প্রস্তাব অনুমোদিত
আর্থিক সক্ষমতা না থাকায়
ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে হটলাইন চালু
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?