By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বিদায় খালেদা জিয়া
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদ

বিদায় খালেদা জিয়া

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ৩০, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ৩০, ২০২৫
Share
SHARE

সব চেষ্টা ব্যর্থ, চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ৬টার দিকে তাঁকে জানিয়েছেন, ‘আম্মা আর নেই।’

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন প্রথম আলোকে জানান, খালেদা জিয়া সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন।  

খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে নানা অসুস্থতা ছিল।মুক্তি পাওয়ার পর চলতি বছর ৭ জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তাঁর স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল। তবে নানা রোগে জটিলতা ও শরীর–মনে ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। বয়সও ছিল প্রতিকূল। প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে পড়তেন। হাসপাতালে ভর্তি করানো হতো।

গত ২৩ নভেম্বর এমনই পর্যায়ে তাঁকে শেষবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন। এবার তিনি আর চিকিৎসায় সাড়া দিতে পারলেন না। ‘দেশনেত্রী’ , ‘আপসহীন’ উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তাঁর প্রিয় দেশবাসীর কাছ থেকে।

  রেজাউল-আঙ্গুর-দুলাল বিএনপি থেকে বহিস্কার         
ভোটারদের নজরদারি ও প্রতিশোধের হুমকি ফৌজদারি অপরাধ দাবি – অঞ্জন দাস
নারায়ণগঞ্জে কোনো বিশৃঙ্খলা বরদাশত করব না: রিটার্নিং কর্মকর্তা
ধানের শীষের পক্ষের প্রার্থী নির্বাচিত করা মানে বিএনপিকে নির্বাচিত করা: সাখাওয়াত খান
 চাদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ দায়ের
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জানুয়ারি ২০, ২০২৬
মহানাটকীয়তার ফাইনালে জিতে আফ্রিকায় আবার চ্যাম্পিয়ন সেনেগাল
জানুয়ারি ১৯, ২০২৬
সাংবাদিক শওকত আলী সৈকতের বাবার মৃত্যুতে প্রেস ক্লাবের শোক
ডিসেম্বর ৪, ২০২৫
যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট
জানুয়ারি ৯, ২০২৬
মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা, আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর আনুগত্য প্রকাশ
মার্চ ৯, ২০২৬
হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল নিয়ে ইরানের সঙ্গে চীনের আলোচনা
মার্চ ৭, ২০২৬
৯০% মানুষ জানে না ফোনের স্পেস কিভাবে খালি করে আবার নতুন ফোন করা যায়, আজই শিখে নিন ২ মিনিটে
ডিসেম্বর ২৮, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
‘স্বৈরশাসকদের বিরুদ্ধেই অবস্থান হওয়া উচিত, ভিন্নমত পোষণকারী শিল্পীদের বিরুদ্ধে নয়’
নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীর এজেন্ট নিখোঁজ
‘ফ্রি প্যালেস্টাইন’, অস্কারের মঞ্চে হাভিয়ের বারদেমের স্লোগান, মিলনায়তনে করতালি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার রিভিউ হচ্ছে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?