By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ৫০তম বিসিএস প্রিলির ফল রোডম্যাপ মেনেই, বলছে পিএসসি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
চাকুরী

৫০তম বিসিএস প্রিলির ফল রোডম্যাপ মেনেই, বলছে পিএসসি

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষা শেষ হতে না হতেই এখন প্রার্থীদের মনে প্রশ্ন জেগেছে, ফল কবে প্রকাশিত হবে?

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, কমিশন ঘোষিত ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ রোডম্যাপ অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে প্রিলিমিনারির ফলাফল প্রকাশের জোর প্রস্তুতি চলছে। নির্ধারিত সূচি অনুযায়ীই প্রার্থীরা খুব শিগগির তাঁদের কাঙ্ক্ষিত ফলাফল হাতে পাবেন বলে আশা করা হচ্ছে।

বর্তমান কমিশন বিসিএস পরীক্ষার দীর্ঘসূত্রতা কমানোর ওপর বিশেষ জোর দিয়েছে। পিএসসি জানিয়েছে, প্রিলিমিনারি থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ১২ মাসের মধ্যে শেষ করার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নেই কাজ করছে কমিশন। এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের লক্ষ্য সুনির্দিষ্ট। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে আমরা আধুনিক ওএমআর–প্রযুক্তি ব্যবহার করছি যাতে নির্ভুলভাবে এবং দ্রুততম সময়ে কাজ শেষ করা যায়। কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফল প্রকাশ করা হবে।’

এবারের ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ পরীক্ষার্থী। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার প্রশ্নপত্রে বানান ভুল নিয়ে আলোচনা চলছে।

৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম চলবে। ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে শূন্য পদের সংখ্যা ৬৫০। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং শিক্ষা ক্যাডারেও বিপুলসংখ্যক পদে জনবল নিয়োগ করা হবে।

৬৭ হাজার শিক্ষক নিয়োগে আজকালেই বিজ্ঞপ্তি: শিক্ষা উপদেষ্টা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগের প্রক্রিয়া কবে শেষ হতে পারে
বেসরকারি ব্যাংকে চাকরি, স্নাতক পাসে আবেদন
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শনিবারের নিয়োগ পরীক্ষা স্থগিত
৪৪তম বিসিএস: নন ক্যাডারে ২৯৫৮ জন, সবচেয়ে বেশি ১০ম গ্রেডে
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
নভেম্বর ৯, ২০২৫
আজ নিউইয়র্ক আদালতে তোলা হবে প্রেসিডেন্ট মাদুরোকে
জানুয়ারি ৫, ২০২৬
শরীরে কোথায় চর্বি জমছে, সেটিই ক্যান্সারের ঝুঁকির মূল চাবিকাঠি
ডিসেম্বর ২৬, ২০২৫
নালিতাবাড়ীতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ডিসেম্বর ১৭, ২০২৫
খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এটি এম কামাল
ডিসেম্বর ১, ২০২৫
কেইন-এমবাপ্পে-হলান্ড: সোনার জুতোর লড়াইয়ে কে এগিয়ে
জানুয়ারি ২৭, ২০২৬
আমজাদ হোসেন কামালের রক্ত বৃথা যেতে দেব না
নভেম্বর ২, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

ফিরছেন তমা, সঙ্গী মোশাররফ ও রাজ

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৭, ২০২৬
 যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানাল জাতিসংঘ
ব্র্যাকে ম্যানেজার পদে চাকরির সুযোগ
সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালায় বড় পরিবর্তন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?