ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও দাবি মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, নগরের সার্বিক উন্নয়নে তিনি অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই তার লক্ষ্য।
এছাড়া ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে নগরবাসীকে আশ্বস্ত করেন তিনি।
গণসংযোগে উপস্থিত ছিলেন মাসুদ রানা, হাসান ইমাম মুন্সি, ছাত্রনেতা মো. জাহিদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নগর উন্নয়ন ও জনকল্যাণে আমরা অঙ্গীকারবদ্ধ: মুফতি মাসুম বিল্লাহ
Leave a Comment

