ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ স্মার্টফোন বাজারের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান স্যামসাং তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজ ‘গ্যালাক্সি এস২৬’ উন্মোচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্টে নতুন এই সিরিজের ঘোষণা আসবে।
জানা গেছে, ১১ মার্চ থেকে বিশ্ববাজারে এই ফোনগুলোর বিক্রি শুরু হবে। এবারের এস২৬ আল্ট্রা মডেলে হার্ডওয়্যারের চেয়ে সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর ওপর বেশি জোর দেওয়া হয়েছে। এছাড়াও গুঞ্জন রয়েছে যে, এই ইভেন্টে স্যামসাং তাদের বহুপ্রতিক্ষিত ‘ট্রাই-ফোল্ড’ বা তিন ভাঁজ করা স্মার্টফোনটিরও এক ঝলক দেখাতে পারে।
আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৬
Leave a Comment

