ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নতুন সিনেমা ‘রাক্ষস’র শুটিং শুরু করেছেন দেশের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে শুরু হয়েছে ছবিটির শুটিং। ইতিমধ্যেই শ্রীলঙ্কায় পাড়ি দিয়েছে ‘রাক্ষস’ টিম। যেখানে সিয়ামের সঙ্গে যোগ দিয়েছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। জানা গেছে, শ্রীলঙ্কায় টানা দুই সপ্তাহ সিনেমাটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের চিত্রায়ণ হবে। গত মাসে ঢাকায় সিনেমাটির কাজ শুরু হয়েছিল, যার প্রথম লুকে সিয়ামের ভিন্নধর্মী উপস্থিতি ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। শ্রীলঙ্কায় কাজ শেষ করে এ ইউনিট আবার দেশে ফিরবে। বাকি অংশের শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে সিনেমাটি রোজার ঈদে মুক্তির জন্য চূড়ান্ত করা হবে। প্রসঙ্গত, রাক্ষস সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এর আগে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেম-টেম’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় এই অভিনেত্রীর। ছবিটি পরিচালনা করেছেন অনিন্দ্য চ্যাটার্জি। এ ছাড়া, ‘চেঙ্গিজ’ ও ‘মানুষ’র মতো বড় বাজেটের সিনেমায় অভিনয় করেছেন এই সুন্দরী।
শ্রীলঙ্কায় ‘রাক্ষস’ টিম
You Might Also Like
Quick Link
Leave a Comment
Saturday, Oct 17, 2026
সর্বশেষ
Follow US
Find US on Social Medias

