ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নতুন বছরের শুরুতেই বাঙালি দর্শক-শ্রোতার জন্য রয়েছে সুখবর। ১৩ বছর পর কলকাতায় কনসার্ট করতে আসছেন কিংবদন্তি গায়ক ও সুরকার এ .আর রহমান। সূত্রের খবর, আগামী ১১ জানুয়ারি কলকাতার মঞ্চে গান গাইবেন অস্কারজয়ী সুরকার। অ্যাকোয়াটিকায় রহমানের গানের অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, দীর্ঘ অনুষ্ঠান হতে চলেছে। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি।দেশ-বিদেশে নিয়েমিত অনুষ্ঠান করলেও বহুদিন তিনি কলকাতায় আসেন নি।
কলকাতায় এর আগে বেশ কয়েক বার এসেছেন এ.আর রহমান। ২০১২ সালে কনসার্ট করতে কলকাতায় এসেছিলেন তিনি। সল্টলেট স্টেডিয়ামে সেই অনুষ্ঠানটি হয়েছিল। পরে ২০১৫ সালে পেলের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এত বছর পরে কলকাতায় এ.আর রহমানের কনসার্টের কথা জেনে দর্শক- শ্রোতার অপেক্ষার প্রহর গুনছেন।

