সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ফলে এই ম্যাচেও ইংল্যান্ড আগে ব্যাটিং করবে।
রোববার (১৫ নভেম্বর) অ্যডিলেডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
পার্থে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার অভিষিক্ত পেসার মাহলি বিয়ার্ডম্যানের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। ২৭ রানে ৬ উইকেট শিকার করেন তিনি। ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার যেকোনো বোলারের সেরা পারফরম্যান্স এটি।
তবে দ্বিতীয় ওয়ানডের একাদশে রাখা হয়নি বিয়ার্ডম্যানকে। তাই সিরিজে ঘুরে দাঁড়াতে চাওয়া ইংল্যান্ডের জন্য তা স্বস্তিরই বলা যায়। প্রথম ওয়ানডেতে ১৩১ রানের বেশি করতে ইংলিশরা এই ম্যাচে বড় লক্ষ্য দাঁড় করাতে চাইবে নিশ্চতভাবেই।
মাহলি বিয়ার্ডম্যান তরুণ খেলোয়াড়। ৪৮ ঘণ্টার ব্যবধানে আবার মাঠে নামাটা তার জন্য কঠিন। তাই আজ তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় দলে এসেছে রাইলি মেরেডিথ। এমনটা টসের সময় জানিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ।
আর ইংল্যান্ডের একাদশে জেমি ওভারটনের পরিবর্তে এসেছেন সনি বেকার।
অস্ট্রেলিয়া একাদশ
ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), কুপার কনোলি, জশ ইংলিস (উইকেটকিপার), ম্যাট রেনশ, ক্যামেরন গ্রিন, জ্যাক এডওয়ার্ডস, জেভিয়ার বার্টলেট, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জনসন, রাইলি মেরেডিথ।
ইংল্যান্ড একাদশ
বেন ডাকেট, টম ব্যান্টন, জো রুট, হ্যারি ব্রুক (অধিনায়ক), জর্ডান কক্স (উইকেটকিপার), স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, গাস অ্যাটকিনসন, সনি বেকার, জোফরা আর্চার।

