এএফসি চ্যালেঞ্জ লিগে টিকে থাকার লড়াইয়ে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কুয়েতের আল-কাদসিয়া এসসির কাছে ৩-০ গোলে হেরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের প্রতিনিধিদের। ফলে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি প্রতিযোগিতায় টিকে থাকার সম্ভাবনা জিইয়ে রাখাই হবে ফর্টিসের প্রধন লক্ষ্য।
‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের এফসি গোয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে তাজিকিস্তানের রেগার-তাদআজ। অন্য ম্যাচে ফর্টিসকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক আল-কাদসিয়া।
এক ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে কুয়েতের ক্লাবটি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রেগার-তাদআজ। পয়েন্টশূন্য গোয়া তৃতীয় এবং ফর্টিস চতুর্থ স্থানে রয়েছে।
আরআই/আইএন

