নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংবাদিক, লেখক ও সাহিত্যিক এবং আনন্দধাম সামাজিক সংগঠনের সাহিত্য পরিষদের সভাপতি মো. এনামূল হক প্রিন্সের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক শোকবার্তায় আনন্দধাম সামাজিক সংগঠনের চেয়ারম্যান মূ. তানভীর হায়দার খান মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তানভীর হায়দার খান বলেন, এনামূল হক প্রিন্স ছিলেন সাংবাদিকতা, সাহিত্য ও সামাজিক কর্মকাণ্ডে নিবেদিত একজন মানুষ। তার মৃত্যুতে নারায়ণগঞ্জের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
এদিকে প্রিন্সের মৃত্যুতে পৃথকভাবে শোক ও সমবেদনা জানিয়েছেন আনন্দধাম সামাজিক সংগঠনের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু, অতিরিক্ত চেয়ারম্যান ও মহাসচিব আব্দুল কাইয়ুম আল আমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন।

