ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচিত এক নাম জাকির খান। নামের সঙ্গে মিল রেখেই রাজনীতির মাঠে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছেন তিনি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান। তার প্রার্থিতা ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ, আলোচনা ও জল্পনা-কল্পনা।
দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জের রাজনীতিতে সক্রিয় জাকির খান দলীয় নেতাকর্মীদের মধ্যেও একটি পরিচিত ও আলোচিত নাম। তার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণাকে অনেকেই স্থানীয় রাজনীতিতে নতুন মোড় হিসেবে দেখছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা এবং একই সঙ্গে নিজের দলীয় অবস্থান স্পষ্ট করায় জাকির খান একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়েছেন। এর ফলে আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, জাকির খানের এই ঘোষণা শুধু নির্বাচনকেন্দ্রিক নয়, বরং নারায়ণগঞ্জের রাজনীতিতে তার শক্ত অবস্থানেরও ইঙ্গিত বহন করছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত দলীয় সমর্থন, নেতাকর্মীদের ঐক্য এবং ভোটারদের সাড়া কতটা তিনি নিজের পক্ষে নিতে পারেন।

