ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দেশের সেরা অনূর্ধ্ব ১৯ এর সেরা বালক টেবিল টেনিস খেলোয়াড় নির্বাচিত হয়েছে মোঃ নাফিজ ইকবাল এবং বালিকা বিভাগে খই খই সাই মারমা। এছাড়া অনূর্ধ্ব ১৫ এর সেরা বালক টেবিল টেনিস খেলোয়াড় নির্বাচিত হয়েছে মোঃ মৃদুল রহমান এবং বালিকা জান্নাত ইসলাম রোজা। এই চারজন বিকেএসপির টেবিল টেনিস শিক্ষার্থী। এছাড়া ১ম বাছাইয়ে নাফিজ, খই খই এবং রোজা অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উগ্যোগে মঙ্গলবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের প্রস্তুতির জন্য অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ১৫ এর শীর্ষ ৮ জনের মধ্যে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে প্রথমিক বাছাই সম্পন্ন করেছে।
সেরা নাফিজ-খই খই, মৃদুল-রোজা
Leave a Comment

