ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে লন্ডনে চলছে তার চিকিৎসা। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তাকে কেমোথেরাপি দিতে হচ্ছে না। লন্ডনে মেয়ের বাসায় থেকে চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধ খেয়েই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি।
চিকিৎসকেরা তার অবস্থার উন্নতিতে আশাবাদী বলে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ।
এদিকে আজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। শারীরিক অসুস্থতার কারণে লন্ডনে থাকলেও এ আন্দোলনের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন।
দিবসটি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে আমি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। প্রিয় দেশ থেকে দূরে থাকলেও আমার মন পড়ে আছে আপনাদের কাছে, নিরাপদ সড়কের আন্দোলনের কাছে। আমার অসুস্থতার সময়ে যারা খোঁজ নিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন এবং সুস্থতার জন্য দোয়া করছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই।’
প্রসঙ্গত, ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন ইলিয়াস কাঞ্চন। তার উদ্যোগে গড়ে ওঠে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)।
দীর্ঘদিন ধরে সংগঠনটি সড়ক দুর্ঘটনা কমানো ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে। নিসচার আন্দোলন ও দাবির ধারাবাহিকতায় ২০১৭ সালে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে সরকা

