By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ম্যান সিটির পর ইন্টার–বধ: রূপকথার গল্প লিখছে এক অখ্যাত নরওয়েজীয় ক্লাব
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

ম্যান সিটির পর ইন্টার–বধ: রূপকথার গল্প লিখছে এক অখ্যাত নরওয়েজীয় ক্লাব

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৬:১৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ চ্যাম্পিয়নস লিগে ইতালিয়ান ক্লাবগুলোর দুঃসময় যেন কাটছেই না। গত পরশু শেষ ষোলোয় ওঠার লক্ষ্যে প্লে–অফের প্রথম লেগে হেরেছিল জুভেন্টাস ও আতালান্তা। জুভেন্টাসকে গালাতাসারাই উড়িয়ে দেয় ৫–২ গোলে আর আতালান্তা ২–০ গোলে হারে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে। এবার একই পথ ধরে অঘটনের শিকার হলো গতবারের রানার্সআপ এবং সিরি ‘আ’র শীর্ষ দল ইন্টার মিলান। গতকাল রাতে ইন্টারকে ৩–১ গোলে হারিয়েছে নরওয়ের অখ্যাত ক্লাব বোডো/গ্লিমট।

নরওয়েজীয় এই ক্লাব এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগে খেলতে এসে একের পর এক চমক দেখিয়ে চলেছে। ক্লাবটি এর আগে লিগ পর্বে সর্বশেষ দুই ম্যাচে হারিয়েছে ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদকে। সিটিকে ৩–১ গোলে হারানোর পর আতলেতিকোর মাঠে জিতেছিল ২–১ গোলে। সেই ধারাতেই ইন্টারকে হারিয়ে নতুন চমক সৃষ্টি করল তারা।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরে থাকা দলগুলোর মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগের এক আসরে টানা তিনটি ম্যাচ জয়ের কীর্তি খুবই বিরল। বোডো/গ্লিমট সেই বিরল কাতারেই জায়গা করে নিয়েছে।

শীর্ষ পাঁচ লিগের দলগুলোর বিপক্ষে টানা তিন ম্যাচ জেতা ইতিহাসের মাত্র চতুর্থ দল তারা। এর আগে এই কীর্তি গড়েছিল পানাথিনাইকোস (২০০১–০২), বেনফিকা (২০০৫–০৬) ও জেনিত সেন্ট পিটার্সবার্গ (২০১৫–১৬)। তাই বোডো/গ্লিমটের এই অর্জন অসাধারণ।

চ্যাম্পিয়নস লিগ প্লে–অফে ইতালিয়ান ক্লাবগুলোর পতন অবশ্য নতুন নয়। গত মৌসুমেও প্লে-অফে এসি মিলান, জুভেন্টাস ও আতালান্তা হেরে যায় ফেইনুর্দ, ক্লাব ব্রুগা ও পিএসভি আইন্দহফেনের কাছে। ইতালিয়ান দলগুলোর মধ্যে কেবল ইন্টার সব বাধা অতিক্রম করে ফাইনালের টিকিট পায়। কিন্তু সেই ইন্টারও এখন বিদায়ের শঙ্কায় কাঁপছে। ইতালিয়ান ক্লাবগুলোর অবস্থা সব মিলিয়ে বেশ শোচনীয়ই বলা যায়।

এই ম্যাচের মধ্য দিয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় ইতালিয়ান প্রতিপক্ষের বিপক্ষে তৃতীয়বারের মতো তিন বা তার বেশি গোল করার কীর্তি গড়ল বোডো/গ্লিমট। ১৯৯৪ সালে তারা ৩-২ গোলে হারায় সাম্পদোরিয়াকে। এরপর ২০২১ সালে ইতালিরই আরেক ক্লাব রোমাকে হারায় ৬ গোলের বড় ব্যবধানে।

রাতের অন্য ম্যাচে কারাবাগকে ৬–১ গোলে উড়িয়ে নকআউট পর্বে এক পা দিয়ে রাখল নিউক্যাসল ইউনাইটেড। ‘ম্যাগপাই’খ্যাত দলটির জয়ে প্রথমার্ধেই একা চার গোল করেছেন অ্যান্থনি গর্ডন। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ম্যাচের প্রথমার্ধেই চার গোল করার এটি দ্বিতীয় কীর্তি। গর্ডনের আগে ২০১৪ সালের অক্টোবরে লু্ইজ আদ্রিয়ানো শাখতার দোনেৎস্কের হয়ে বরিসভের বিপক্ষে প্রথমার্ধেই করেছিলেন চার গোল।

একই রাতে উত্থান–পতনের লড়াইয়ের পর আতলেতিকো মাদ্রিদকে ৩–৩ গোলে রুখে দিয়েছে ক্লাব ব্রুগা। শুরুতে আতলেতিকো দাপট দেখালেও শেষ দিকে ঘুরে দাঁড়ায় ব্রুগা। ৮৯ মিনিটের মাথায় ম্যাচ বাঁচানো গোলটি করে বেলজিয়ান ক্লাবটি। এ ছাড়া অন্য ম্যাচে অলিম্পিয়াকোসকে ২–০ গোলে হারিয়েছে লেভারকুসেন।

২৯ ম্যাচে ২৬ হার—বিপিএল যেন খালেদ মাহমুদের দুঃস্বপ্ন
আজ টিভিতে যা দেখবেন (৩১ জানুয়ারি ২০২৬)
প্রথম ম্যাচেই পাকিস্তানের ‘শেষের সমীকরণ’
এমবাপ্পের জয়, তাঁর বকেয়া বেতন পরিশোধ করতে পিএসজিকে আদালতের নির্দেশ
শেষ মুহূর্তের গোলে স্পোর্তিংকে হারাল আর্সেনাল
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

সময় ও জীবনের সত্য ছুঁয়ে গেলেন গায়ক ইভান
মার্চ ৯, ২০২৬
বড়দিন উদযাপন  নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই: পুলিশ সুপার
ডিসেম্বর ২১, ২০২৫
ছাত্রলীগ নেতাকে আটকের চেষ্টা
জানুয়ারি ১৫, ২০২৬
মসজিদে নববীর ৫০ বছরের কুরআন শিক্ষকের ইন্তেকাল
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ক্রসিংয়ে উঠেই বাসের তেল শেষ, ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৫
মার্চ ২৭, ২০২৬
সেই ‘তাকদীর’–এর ৫ বছর, যেভাবে দেশের ওটিটি–দুনিয়া বদলে দিয়েছিল সিরিজটি
ডিসেম্বর ১৯, ২০২৫
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
জানুয়ারি ১৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদর

শামীম ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
মার্চ ৫, ২০২৬
ওয়ানডে সিরিজে বাংলাদেশের যত ‘ফাইনাল’ জয়
তারেক রহমানের সিলেট সফর নিয়ে প্রস্তুতি সভা, লাখো মানুষের সমাগম ঘটাতে চায় বিএনপি
কেইন-এমবাপ্পে-হলান্ড: সোনার জুতোর লড়াইয়ে কে এগিয়ে
ইরানকে সহায়তা করছে রাশিয়া: জার্মানির পররাষ্ট্রমন্ত্রী
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?