By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: টানা এক মাস ভাজাপোড়া খেলে শরীরে যেসব পরিবর্তন আসতে পারে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
স্বাস্থ্য

টানা এক মাস ভাজাপোড়া খেলে শরীরে যেসব পরিবর্তন আসতে পারে

Dailynarayanganj24
Last updated: মার্চ ২, ২০২৬ ৪:০৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: মার্চ ২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ঐতিহ্যগতভাবেই বাঙালি বাড়ির ইফতারে ভাজাপোড়া খাবারের আয়োজন থাকে। এমনকি খিচুড়ি, হালিম বা অন্যান্য ভারী খাবার থাকলেও ভাজাপোড়া বাদ দিতে পারেন কম মানুষই। রেস্তোরাঁয়ও চলে একই ধারা। তবে এক মাস এভাবে ভাজাপোড়া খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। এতে নানা পরিবর্তন আসে দেহে। 

Contents
  • বাড়বে ওজন
  • পিপাসা মেটানো কঠিন হবে
  • পেটের গোলমাল
  • ঝুঁকিপূর্ণভাবে চর্বি জমতে থাকবে
  • শেষ কথা

বাড়বে ওজন

ভাজাপোড়া খাবারে থাকে বাড়তি ক্যালরি আর বাড়তি লবণ। দুটোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাড়তি ক্যালরি গ্রহণ মানেই ওজন বাড়ার ঝুঁকি। এতটা বাড়তি ক্যালরি পোড়ানোর মতো শরীরচর্চা করেন না অধিকাংশ মানুষই। বিশেষত রমজান মাসে নিয়মিত এতটা ভারী ব্যায়াম করা হয়ে ওঠে না।

বাড়তি লবণের জন্যও ওজন বাড়তে পারে। কারণ, লবণের বৈশিষ্ট্যই হলো পানি ধরে রাখা। খাবারে থাকা অন্যান্য উপাদানের মতো লবণও আমাদের রক্তে শোষিত হয়। লবণের উপস্থিতিতে রক্তে পানির পরিমাণ বাড়ে। এই পানি আবার দেহের কোষের মাঝে থাকা ফাঁকা অংশে জমা হয়। এই পানির কারণেও ওজন কিছুটা বাড়ে।

পিপাসা মেটানো কঠিন হবে

ভাজাপোড়া খাবারে থাকা বাড়তি লবণের কারণে রক্তনালি এবং দেহের কোষের মাঝের অংশে পানি বেশি থাকে। কিন্তু কোষের মধ্যকার পানির পরিমাণ কমে যায়। অর্থাৎ দেহে পর্যাপ্ত পানি থাকা সত্ত্বেও দেহের কোষগুলো পানির স্বল্পতায় ভোগে।

তাই বারবার পিপাসা লাগে। মাসজুড়ে যদি আপনি ভাজাপোড়া খেতেই থাকেন এবং দেহের চাহিদা মেটাতে ইফতার থেকে সাহ্‌রি পর্যন্ত সময়ের মধ্যে বাড়তি পানি পান না করেন, তাহলে পানিশূন্যতায় ভুগতে হতে পারে।

ইফতারে ভাজাপোড়া খাবার আমাদের দেশে একরকম ঐতিহ্য

ইফতারে ভাজাপোড়া খাবার আমাদের দেশে একরকম ঐতিহ্যছবি: সাদ্দাম হোসেন

পেটের গোলমাল

ভাজাপোড়া খাবার পেটের জন্য একেবারেই ভালো নয়। নিয়মিত এ ধরনের খাবার খেলে অ্যাসিডিটির প্রবণতা বাড়ে। খাবার খাওয়ার পর তা গলার দিকে উঠে আসতে চাচ্ছে বলেও মনে হতে পারে। পরবর্তী সময়ে পাকস্থলীর প্রদাহের ঝুঁকিও বাড়ে।

ঝুঁকিপূর্ণভাবে চর্বি জমতে থাকবে

বাড়তি ক্যালরি দেহে জমা হয় চর্বি হিসেবে। এ চর্বি জমতে থাকে রক্তে এবং রক্তনালির প্রাচীরে। লিভার এবং পেটের ভেতরকার অন্যান্য অঙ্গের আশপাশেও চর্বি জমা হয়। এভাবেই হয় ফ্যাটি লিভার ডিজিজ। ভুঁড়িও বাড়তে থাকে।

বাড়তি ওজন এবং রক্তনালির প্রাচীরে জমা হওয়া চর্বির কারণে দীর্ঘমেয়াদি অন্যান্য রোগের ঝুঁকিও বাড়বে। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো রোগের পেছনে অনেক ক্ষেত্রেই অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস দায়ী। সব মিলিয়ে পরবর্তী সময়ে হৃদ্‌রোগ এবং স্ট্রোকের মতো রোগের ঝুঁকিও বাড়ে।

শেষ কথা

সুস্থ থাকার জন্য ইফতারে বেগুনি-পেঁয়াজুর মতো পদ যে একেবারে বাদ দিতে হবে, তা নয়। মাঝে মাঝে এগুলো পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে। শরীর সুস্থ রাখতে বরং চিড়া, টক দই, ফলমূল, সবজির সালাদ এবং স্বাস্থ্যকর পানীয় বেছে নিন ইফতারের জন্য।

মানবসেবা অব্যাহত রেখেছেন – আবু জাফর বাবুল
নীরবে বাড়ছে কোলন ক্যান্সারের ঝুঁকি! ভুল খাদ্যাভ্যাস এড়াতে  বিশেষজ্ঞ পরামর্শ
শরীরে ক্যানসারের বিষ ছড়াতে পারে এই অভ্যাসগুলো!
কাশি অবহেলা করছেন? শীতে এই ভুলই ডেকে আনছে বিপদ
সাধারণ ঠান্ডা-কাশি নাকি বিপজ্জনক কিছু হয়েছে, বুঝবেন কীভাবে
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

চোখ ভালো আছে ভাবছেন? মোবাইলের নীল আলো কি ধীরে ধীরে কমাচ্ছে দৃষ্টিশক্তি?
ডিসেম্বর ২৭, ২০২৫
বিশ্বকাপের সামনে যে চ্যালেঞ্জগুলো
এপ্রিল ১২, ২০২৬
ধবলধোলাই বাংলাদেশ
অক্টোবর ৩১, ২০২৫
শ্রীলঙ্কার মেয়েদের হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে জয়ে শুরু বাংলাদেশের
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
তারেক রহমানের গণসংবর্ধনায়ঃ শক্তির জানান দিবে জাকির খান
ডিসেম্বর ২৪, ২০২৫
সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ক্রিকেটাররা যেতে পারেননি, শুটিং দল কি ভারত যেতে পারবে
জানুয়ারি ২৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী বন্ধ, তেল-জ্বালানি-প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থগিত

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
মার্চ ১, ২০২৬
নতুন গভর্নর নিয়োগ নিয়ে আসিফ মাহমুদের বিস্ফোরক মন্তব্য
৯ কোটির মোস্তাফিজের কাছে ‘ট্রিট’ চাইবেন নাজমুল, তবে…
নারায়ণগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি
কাতার এলএনজির প্রথম চালান পাঠাচ্ছে বাংলাদেশে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?