ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সোনারগাঁ উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের মাহাত্ম্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারী বিকালে পিরোজপুরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রেীয় সহ -সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান।
তিনি বলেন সমাজে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে যাকাত ভিক্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে, তাহলেই দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব। যারা আল্লাহর এই বিধান বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ তাদেরকেই আগামী দিনে সকল নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে জনগন ভোট দিবে। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দেশ্যে হলো শ্রমজীবি মানুষকে কোরআনের কথা জান্নাতের কথা বলতে হবে। এ দাওয়াত সকল শ্রমজীবি মানুষের মাঝে পৌছিয়ে দিতে হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রেীয় মজলিশে শূরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক, দেশ বরেণ্য শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
তিনি বলেন ছাত্র-জনতার আত্ম ত্যাগের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে তা কোন ভাবেই নষ্ট করতে দেওয়া যাবেনা। স্বৈরাচারের আমলে যারা জুলুম লুণ্ঠন করেছে তাদের এখন শক্ত হাতে কঠোর ভাবে প্রতিহত করতে হবে। ১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে
বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ শাখার সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ শিকদার বলেন, আল্লাহ কুরআনে বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। এই নীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হলে কুরআনের আলোকে দেশ প্রতিষ্ঠিত করার কোন বিকল্প নাই।
পবিত্র মাহে রমজানের মাহাত্ম্য শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সোনারগাঁ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোলাইমান হোসাইন মুন্নার সঞ্চালনায় আইনজীবী, ডাক্তার, ব্যাবসায়ী সহ সি বি এ নেতাদের পাশাপাশি বিভিন্ন থানা ও ওয়ার্ড এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

