ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজ শনিবারও সারা দেশে একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বাড়ায় এ সমন্বয় করা হয়েছে।
স্বর্ণের নতুন দর
২২ ক্যারেট: প্রতি ভরি ২,৬১,০৪০ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২,৪৯,১৪৩ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ২,১৩,৫৬৮ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৭৪,৭৮৫ টাকা
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬,৭০৭ টাকা
২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬,৪১৫ টাকা
১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫,৪৮২ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৪,০৮২ টাকা।

