By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: পর্দার বাইরে তারা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

পর্দার বাইরে তারা

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৪:০৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ২৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকারা শুধু অভিনয়, গান বা উপস্থাপনায় নয়, মানবিক কাজ এবং সামাজিক উদ্যোগেও রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। পর্দার ঝলমলে আলো ছাড়িয়ে বাস্তব জীবনে মানুষের পাশে দাঁড়ানোর এই প্রবণতা গত এক দশকে আরও দৃশ্যমান হয়েছে। দুর্যোগ, চিকিৎসা সহায়তা, শিক্ষা, শিশু ও নারী উন্নয়ন-বিভিন্ন খাতে অনেক তারকা নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছেন। দেশের বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে প্রকাশ্যে সবচেয়ে বেশি সামাজিক কর্মকা-ে অংশ নিয়েছেন প্রখ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিন ধরে তিনি সড়ক নিরাপত্তা আন্দোলনের সঙ্গে যুক্ত।


স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর তিনি গড়ে তোলেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা তৈরি, আইন প্রয়োগের দাবি ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এ উদ্যোগ শুধু তারকাখ্যাতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে।
মানবিক সহযোগিতার অন্যতম এক তারকা দম্পতি হচ্ছেন অনন্ত জলিল ও বর্ষা। এ তারকা দম্পতি সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কাজের জন্য সুপরিচিত। অনন্ত জলিল নিজস্ব অর্থায়নে এতিমখানা প্রতিষ্ঠা ও পরিচালনা করেন, যেখানে অনাথ শিশুরা আশ্রয় ও শিক্ষার সুযোগ পায়। এ ছাড়া এ দম্পতি করোনাকালীন দুস্থদের সাহায্য, বর্ষাকালে বন্যার্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বছরের বিভিন্ন সময়ে, বিশেষ করে শীতকালে বা ঈদে, বস্ত্রহীন ও সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করেন। পোশাকশিল্প (গার্মেন্টস) ব্যবসায়ী হিসাবে হাজারও কর্মীর কর্মসংস্থান নিশ্চিত করার মাধ্যমেও তারা সামাজিক উন্নয়ন ও মানুষের জীবিকায় অবদান রাখছেন। তারা মূলত ব্যক্তিগত উদ্যোগ এবং প্রতিষ্ঠানের মাধ্যমে এই সামাজিক দায়বদ্ধতামূলক কাজগুলো পরিচালনা করে থাকেন।
সংগীতশিল্পী তাহসান দীর্ঘদিন ধরে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত। শিক্ষা ও শিশু অধিকার নিয়ে তিনি কাজ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে। তরুণ প্রজন্মকে ইতিবাচক চিন্তায় উদ্বুদ্ধ করতে তার ভূমিকা উল্লেখযোগ্য। একইভাবে প্রখ্যাত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুও জীবদ্দশায় নানা মানবিক কর্মকা-ে যুক্ত ছিলেন এবং অসংখ্য নতুন শিল্পীকে সহযোগিতা করেছেন, যা এক ধরনের সামাজিক দায়বদ্ধতার পরিচয় বহন করে।
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম প্রায়ই মানবিক উদ্যোগে সম্পৃক্ত হন। তিনি সরাসরি প্রচারের চেয়ে নীরবে সহায়তা করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিভিন্ন নাট্যশিল্পীর চিকিৎসা সহায়তা এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার নাম শোনা যায়। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ইউনিসেফ বাংলাদেশের জাতীয় দূত হিসাবে শিশু অধিকার ও নারী সুরক্ষায় গুরুত্বপূর্ণ মানবিক কাজ করছেন। তিনি কোভিড-১৯ সচেতনতা, টিকা কার্যক্রম এবং বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও নিরাপদ পানি নিশ্চিত করতে সরাসরি কাজ করেছেন। এ ছাড়া তিনি নারী ও শিশু সহিংসতা বন্ধে সামাজিক মাধ্যমে সোচ্চার।

মিম তার কাজ ও জনপ্রিয়তাকে ব্যবহার করে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ইউনিসেফের সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কাজের জন্য পরিচিত। তিনি করোনাকালে বেওয়ারিশ কুকুরকে খাবার দেওয়া, পশুপাখির প্রতি সহিংসতা প্রতিরোধে সোচ্চার ভূমিকা রাখা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরি করেন নিয়মিত। অভিনয়ের মাধ্যমেই তিনি সমাজে নারীর অবস্থান, নিরাপত্তা ও সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার চেষ্টা করেন।
চিত্রনায়িকা মৌসুমী অভিনয়ের পাশাপাশি দীর্ঘ সময় ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকা-ে সক্রিয়। তিনি তার নিজস্ব প্রতিষ্ঠান ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর মাধ্যমে অসহায়, এতিম ও দুস্থদের জন্য কাজ করেন। রমজান মাসে খাবার বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক দুর্যোগে তিনি আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে দেখা গেছে তাকে। তার স্বামী চিত্রনায়ক ওমর সানী তার এসব সামাজিক কাজে সহযোগী হিসাবে থাকেন। যদিও গত এক বছরেরও বেশি সময় ধরে মৌসুমী আমেরিকায় অবস্থান করছেন। ফলে সশরীরে তাকে আর এসব কর্মকা-ে দেখা যায় না।

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা পাশাপাশি মূলত একজন নিবেদিতপ্রাণ উন্নয়নকর্মী ও শিশু উন্নয়ন বিশেষজ্ঞ। তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের ‘হেড অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ হিসাবে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, প্লে-ল্যাব মডেল ও শিশু অধিকার নিয়ে গত ১৭ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। এ ছাড়া তাকে বিভিন্ন সময় এতিমখানা, মসজিদ এবং বন্যার্ত ও গৃহহীন মানুষের সাহায্যার্থে অনুদান প্রদানসহ সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে।

৫ লাখ থেকে ১২ কোটি! চমকে গিয়েছিলেন ইমরান খান
‘কুছ কুছ হোতা হ্যায়’ ফিরিয়েছিলেন রাভিনা, কিন্তু কেন
টিভি নাটকে প্রথমে কত টাকা পারিশ্রমিক পেতেন তৌকির আহমেদ
তালিকায় ১২ সিনেমা, শেষ পর্যন্ত কয়টি
তুষি–সাবিলা থেকে পূজা–ফারিণ, ঈদের ছবির নায়িকারা কে কোথায় দাঁড়িয়ে
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

বাস্তবতা টের পেয়েছেন নাসরিন এফসি’র ফুটবলাররা
ডিসেম্বর ২৩, ২০২৫
মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মচারী আটক, সাথে ছিলেন পরকীয়া প্রেমিকা
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
পাকিস্তানের সমর্থনে কি ভারতকে চাপে ফেলতে পারবে বাংলাদেশ
জানুয়ারি ১৯, ২০২৬
সমালোচনা উপেক্ষা করে ‘দ্য রাজাসাব’-এর দৌড়
জানুয়ারি ১১, ২০২৬
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে অধীনে চাকরির সুযোগ
জানুয়ারি ১৮, ২০২৬
এক বাড়িতেই থাকতেন সালমান ও ক্যাট, দাবি পাক অভিনেত্রীর
মার্চ ২৮, ২০২৬
মুক্তিযুদ্ধ ও সংস্কৃতির ওপর আগ্রাসন রুখে দাঁড়াও-প্রগতি লেখক সংঘ
ডিসেম্বর ১৩, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

বাবর যদি তোমাদের মূল ব্যাটসম্যান হয়, তাহলে টি-টুয়েন্টি খেলার দরকার নেই

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
আল্লাহর কঠোর বিধান: এই ১৪ নারীর সঙ্গে বিয়ে করলে হারাম হবে সম্পর্ক
তারকায় ঠাসা রংপুরের হঠাৎ কী হয়
৫০তম বিসিএস প্রিলিমিনারি: ২ লাখ ৯০ হাজার প্রার্থীর জন্য একগুচ্ছ নির্দেশনা পিএসসির
রমজান মাসে কেন মুখের স্বাস্থ্যের যত্ন নিতে হবে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?