ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন খান।
(২২ ফেব্রুয়ারি )স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রঞ্জাপন দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পর আন্দোলন করতে গিয়ে আলোচনায় আসেন। ওই সময় তিনি আওয়ামী লীগের নামধারী নেতা ও সাত খুনের ঘটনার আসামিদের চাপ ও হুমকির শিকার হন।

