By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: টি–টুয়েন্টিতে বাবর কি তাহলে সত্যিই ‘অচল’
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

টি–টুয়েন্টিতে বাবর কি তাহলে সত্যিই ‘অচল’

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৫:০৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ২৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সমালোচনাটা নতুন নয় একেবারে। অনেক দিন ধরেই কথা হচ্ছে, বাবর আজম কি আসলে পাকিস্তানের টি-টুয়েন্টি দলে জায়গা পাওয়ার যোগ্য? পাকিস্তানের ক্রিকেট কিছুদিন পরপরই এ নিয়ে সরগরম হয়ে ওঠে।

Contents
  • টুর্নামেন্টজুড়ে ব্যর্থতা
  • পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্ক
  • পরিসংখ্যানে কোথায় বাবর

টি-টুয়েন্টি বিশ্বকাপে গত পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার এইটে পাকিস্তানের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে, কিন্তু বাবর বিষয়ে টক শোতে উত্তাপ কমেনি এক বিন্দু। পাকিস্তানের টেলিভিশন শো ‘গেম অন হ্যায়’-তে যেমন দেশটির কিংবদন্তি পেসার শোয়েব আখতার সরাসরিই বলে দিয়েছেন, বাবরের নিজেরই উচিত এই সংস্করণ থেকে বিদায় নেওয়া।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সোজাসাপটা কথা—টি-টুয়েন্টি সংস্করণটা বোধ হয় বাবরের জন্য নয়। আর যদি খেলতেই হয়, তবে তাঁকে ওপেনিংয়ে খেলানো হোক। বাবরকে চার নম্বরে নামানোর যে কৌশল পাকিস্তান দলের ম্যানেজমেন্ট নিয়েছে, সেটাকে ‘ভুল’ দাবি করে শোয়েব বলেছেন, ‘প্রথমত, বাবরের নিজেরই বোঝা উচিত ছিল, এই ফরম্যাট তার জন্য নয়। দ্বিতীয়ত, যদি তাকে খেলাতেই হয়, তবে নিশ্চিত করতে হবে সে যেন প্রথম ৬ ওভারের মধ্যেই ব্যাটিং করে। এটা খুব সাধারণ হিসাব, কোনো মহাকাশবিজ্ঞান নয়।’

শোয়েবের মতে, এই অনর্থক পরীক্ষা-নিরীক্ষা কেবল বাবরের ক্যারিয়ারকেই দীর্ঘায়িত করার চেষ্টা, দলের কোনো লাভ হচ্ছে না।

টুর্নামেন্টজুড়ে ব্যর্থতা

মাঝখানে প্রায় ১০ মাস পাকিস্তানের টি–টুয়েন্টি দলের বাইরে ছিলেন। ফেরার পর ৩টি ফিফটি করেছেন। তিন নম্বর ফিফটিটি বিশ্বকাপের আগে সর্বশেষ ম্যাচেই, অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ৫০। তবে এই বিশ্বকাপটা বাবরের দুঃস্বপ্নের মতোই কাটছে। নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১৫ রানে ফিরেছেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩২ বলে ৪৬ রানের ইনিংস খেললেও ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে ফিরেছেন মাত্র ৫ রান করে। নামিবিয়ার বিপক্ষে তাঁকে আরও নিচে নামিয়ে দেওয়া হয়েছিল পাওয়ার-হিটারদের জায়গা করে দিতে।

পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্ক

পাকিস্তানের কোচ মাইক হেসন বাবরকে চারে নামানোর পেছনে ‘ব্যাটিং দক্ষতা’র যুক্তি দিয়ে এসেছেন বরাবর। তবে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ এই যুক্তি মানতে রাজি নন। হেসনের যুক্তি, বাবর শুরুতে মারতে পারছেন না, আবার ১০ ওভারের পর গিয়ার বদলাতেও পারছেন না, তাই মিডল অর্ডারে ইনিংস ধরে রাখার জন্য তাঁকে চারে রাখা হচ্ছে।

হাফিজ এই যুক্তি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘কোচ বলছেন বাবর শুরুতে ও শেষে দ্রুত রান তুলতে পারেন না, তাই তাকে চারে খেলানো হচ্ছে। আমার কথা পরিষ্কার—বাবরকে যদি একাদশে রাখতেই হয়, তবে টপ অর্ডার ছাড়া কোনো বিকল্প নেই। চার নম্বর ওর জায়গা নয়।’
আর শোয়েব আখতার কী বলেছেন, সেটা তো এই লেখার শুরুতেই বলা হয়েছে।

পরিসংখ্যানে কোথায় বাবর

যাঁকে নিয়ে এত কথা, সেই বাবর কিন্তু আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক। সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংসও (৪২) তাঁর। ১৩৫ ইনিংসে ৪৫৭১ রান করেছেন ৩৯.০৬ গড়ে, স্ট্রাইক রেট ১২৮.১৮। সবচেয়ে বেশি ৮৭ ইনিংসে ব্যাটিং করেছেন ওপেনিংয়ে। যেখানে ৩৮.১১ গড়ে ২৯৭৩ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ১৩০.৫৬। ওপেনিংয়ের পর সবচেয়ে বেশি ব্যাটিং করেছেন তিন নম্বরে। যেখানে ৪০ ইনিংসে বাবরের গড় ৪২.৮৭, তবে স্ট্রাইক রেট কমে হয়েছে ১২৫.৬৪! আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে কমপক্ষে ৩৫০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেটও বাবরেরই।

শুধু টি-টুয়েন্টি বিশ্বকাপ আলাদা করে নিলেও পাওয়ার প্লে–তে ২০০ বল খেলেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেট বাবরের (৮৬.১৭)। পাওয়ার প্লে–তে ২১৭ বল খেলে ১১৬টিই ডট দিয়েছেন, ছক্কা মেরেছেন মাত্র একটি।

ইদানীং টি-টুয়েন্টিতে একের পর এক বিব্রতকর অভিজ্ঞতাও হচ্ছে বাবরের। কিছুদিন আগে সর্বশেষ বিগ ব্যাশে সিডনি সিক্সার্ক্সের হয়ে এক ম্যাচে টানা কয়েকটি ডট বল খেলার পর ওভারের শেষ বলে রান নিতে চেয়েছিলেন বাবর। কিন্তু অন্য প্রান্তে থাকা সতীর্থ স্টিভ স্মিথ তাঁকে ফিরিয়ে দেন। আরেক ম্যাচে তাঁর ব্যাটিং দেখে অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট বলেছিলেন, সতীর্থের কাঁধে ম্যাচ জেতানোর সব ভার তুলে দিয়ে বাবর শুধু নিজে টিকে থাকার চেষ্টা করছে! এই বিশ্বকাপেও নামিবিয়ার বিপক্ষে ম্যাচে পাকিস্তানের পাঁচ ব্যাটসম্যান ক্রিজে গেলেও বাবরকে নামানোই হয়নি।

সুপার এইটের বাকি ম্যাচগুলোতে বাবর কেমন খেলেন, পাকিস্তানই বা তাঁকে কীভাবে ব্যবহার করে, এখন সেটাই দেখার অপেক্ষা।

ইরান নারী ফুটবল দলের আরও দুই সদস্যকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া
নাসুমের ইতিহাস, ফুরফুরে মুস্তাফিজ
বিসিবির নতুন টুর্নামেন্টের ঘোষণা, ক্রিকেটারদের আন্দোলনের ডাক
কোথাও কোনো সংকট দেখছেন না বিসিবি সভাপতি আমিনুল
নতুন বছরে একের পর এক রিটায়ার্ড আউট, লাভ কতটা
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আলোচনায় এমন সব দাবি করেছে, যা তারা যুদ্ধেও পায়নি: ইরান
এপ্রিল ১২, ২০২৬
ঈদুল ফিতর উপলক্ষে আলমগীর আজিজ ইমনের  শুভেচ্ছা
মার্চ ১৯, ২০২৬
পরপর দুই ম্যাচ ‘বয়কট’ রোনালদোর, সৌদি আরবে কি তাহলে সময় শেষ তাঁর
ফেব্রুয়ারি ৮, ২০২৬
নারায়ণগঞ্জে ভোটের টানে বাড়ি ফিরতে বাড়তি ভাড়ার চাপ
ফেব্রুয়ারি ১০, ২০২৬
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, কী কথা হলো
মার্চ ৭, ২০২৬
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
মার্চ ১৪, ২০২৬
আজ টিভিতে যা দেখবেন (১৯ ফেব্রুয়ারি ২০২৬)
ফেব্রুয়ারি ১৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

ওসমান হাদিকে নিয়ে আমিরুল মোমেনীন মানিকের গান

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৭, ২০২৬
সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট
 সব সময় দলের জন্য কাজ করে যাচ্ছি….গিয়াসউদ্দিন
প্রকাশ্য নগত টাকা বিতরণ জরিমানা দিলেন কাসেমী
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: সৌদি আরবে আটকা পড়েছেন মুশফিকুর রহিম, উদ্বেগে আইসিসি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?