By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নীহা রোমান্টিক নাটকে আগ্রহী কেন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

নীহা রোমান্টিক নাটকে আগ্রহী কেন

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ২১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ‘ঢাকার বাইরে একটা শুটিংয়ে আছি’, হোয়াটসঅ্যাপে কল ধরেই জানালেন নাজনীন নীহা। ঈদের একটি নাটকের শুটিং করছেন তিনি। রোমান্টিক ঘরানার নাটকটিতে তাঁর বিপরীতে আছেন তৌসিফ মাহবুব। নাটকের নাম কিংবা শুটিংয়ের লোকেশন কোনোটিই খোলাসা করলেন না।

ঈদুল ফিতরকে সামনে রেখে শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন নীহা। গত বৃহস্পতিবার প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, ঈদে অন্তত তিনটি নাটকে দেখা যাবে তাঁকে। বেশির ভাগই রোমান্টিক নাটক।

যে কথা হয়নি বলা

নির্বাচনের ডামাডোলের মধ্যে ভালোবাসা দিবসে অল্প কয়েকটি নাটক মুক্তি পেয়েছে। এর মধ্যেও নীহা অভিনীত যে কথা হয়নি বলা নাটকটি সাড়া ফেলেছে। এতে কুহু নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন নীহা।

চ্যানেল আইয়ে প্রচারের পর ১৬ ফেব্রুয়ারি নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। দুই দিনের ব্যবধানে ৩২ লাখেরও বেশিবার দেখেছেন দর্শকেরা, প্রায় সাড়ে ৩ হাজার মন্তব্য এসেছে। আরিফ আহমেদ নামের এক দর্শক লিখেছেন, ‘নাটকটা হৃদয় ছুঁয়ে গেল।’ আবদুল রিসালাত নামের আরেক দর্শকের ভাষ্য, ‘নাটকের প্রতিটি সংলাপ প্রতিটি দৃশ্য মন ছুঁয়ে যায়।’

কেউ কেউ নীহার সাবলীল অভিনয়েরও প্রশংসা করেছেন। নাটকে নীহার সঙ্গে জুটি বেঁধেছেন জোভান। ২০২৩ সালে জোভানের বিপরীতে লাভ সেমিস্টার দিয়ে নাটকে অভিষেক ঘটে নীহার। লাভ লাইন, আশিকিসহ বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধেছেন তাঁরা।

নাটকটির প্রশংসা করছেন অনেকে। জোভান ভাইয়া ও আমার জুটি দর্শকেরা পছন্দ করে।

নাজনীন নীহা, অভিনেত্রী

জোভান ও নীহাকে নিয়ে যে কথা হয়নি বলা নির্মাণ করেছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। সৌখিনের পরিচালনায় প্রথমবার একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। নাজনীন নীহা প্রথম আলোকে বলেন, ‘নাটকটির প্রশংসা করছেন অনেকে। জোভান ভাইয়া ও আমার জুটি দর্শকেরা পছন্দ করে। (জাকারিয়া) সৌখিন ভাইয়ার সঙ্গে আমাদের প্রথম কাজ। তিনজনের একটা দারুণ টিমওয়ার্ক ছিল। সাধারণ একটা গল্পকে সুন্দর করে উপস্থাপন করেছেন সৌখিন ভাইয়া।’

দর্শকেরা নাটকটি কেন দেখছে?—নীহার ভাষ্য, ‘নাটকটিতে ভালোবাসা আছে, আবেগ আছে। পাশাপাশি গানটাও ভালো হয়েছে।’

নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী জানান, নির্বাচনের কারণে ভালোবাসা দিবসে একটি নাটকই মুক্তি দিয়েছেন তাঁরা। নাজনীন নীহা বলছেন, ‘নির্বাচনের পরপরই নাটকটি মুক্তি পেয়েছে। ফলে নাটকটি দর্শকের কাছে পৌঁছাবে কি না, তা নিয়ে সংশয় ছিল। তবে বিশ্বাস ছিল, গল্পটা সবার ভালো লাগবে। যতটুকু ভেবেছিলাম, সেটার চেয়ে বেশি সাড়া পাচ্ছি।’

সপ্তাহ দুয়েক আগে মু্ক্তি পেয়েছে নীহার আরেক নাটক জনম জনমে। তৌফিকুল ইসলাম পরিচালিত নাটকটিতে নীহার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

রোমান্টিক নাটকে আগ্রহ

রোমান্টিক নাটক দিয়েই নাটকে অভিষেক ঘটেছে নীহার। তিন বছরের ক্যারিয়ারে লাভ সেমিস্টার, হৃদয়ে হৃদয়, একবার বলো ভালোবাসি, অবুঝ পাখি, মেঘের বৃষ্টি, চুপকথাসহ বেশির ভাগ রোমান্টিক নাটকে দেখা গেছে তাঁকে।

রোমান্টিক ঘরানার নাটকে নীহাকে গ্রহণ করেছেন দর্শকেরা, রোমান্টিক নাটক নিয়ে তাঁরও আগ্রহ রয়েছে। তিনি বলেন, ‘প্রথম নাটকটিই রোমান্টিক ছিল। অনেকে মনে করেন, রোমান্টিক কাজ সহজ। আসলে সহজ না। আমি রোমান্টিক নাটকে কমফোর্ট ফিল করি। দর্শকও আমাকে গ্রহণ করেছে। ওটা ধরেই আগানোর চেষ্টা করছি।’

আপাতত রোমান্টিক নাটকেই নিয়মিত কাজ করতে চান তিনি। নীহার ভাষ্য, ‘আমি এখনো শিখছি। আপাতত রোমান্টিক কাজ করছি। পরবর্তী সময়ে অন্য জনরার কাজও করব।’

চঞ্চল চৌধুরী থেকে নিলয়–হিমির নাটক, ঈদের চতুর্থ দিন টিভিতে কী দেখবেন
প্রেম অস্বীকার থেকে বিয়ের সিদ্ধান্ত; দুই বছরে জেফার-রাফসানকে ঘিরে যা যা ঘটল
বাবার সঙ্গে কখনো দেখা না করার কারণ জানালেন টাবু
এই সিনেমা ভুলে যাবেন কীভাবে
অভিনেত্রী নিশিকে কতটা চেনেন
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের ওয়াসিম
ফেব্রুয়ারি ৫, ২০২৬
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু: কোন দিন মিলবে কোন তারিখের টিকিট?
মার্চ ৩, ২০২৬
নারায়ণগঞ্জে শব্দ দূষণকারী ৮টি যানবাহনে অভিযান, জরিমানা
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
সৌদি ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা বুধবার
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
আজ রাজধানীতে উল্লেখযোগ্য কর্মসূচি
জানুয়ারি ১১, ২০২৬
বেলুচিস্তানে হামলা: চীন ও ট্রাম্পকে দেওয়া পাকিস্তানের প্রতিশ্রুতি কি ঝুঁকিতে
ফেব্রুয়ারি ৫, ২০২৬
সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
মার্চ ২৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

পুরুষদের প্রতি ক্ষোভের কারণ জানালেন নোরা ফাতেহি

Dailynarayanganj24
Dailynarayanganj24
এপ্রিল ১৪, ২০২৬
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিদ্ধিরগঞ্জে যুবদল নেতা দুলাল মিয়ার উদ্যোগে কোরআন খতম ও দোয়া
সরে দাঁড়াল নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্স কেনার দৌড়ে এগিয়ে প্যারামাউন্ট
ব্যালট বক্স ছিনতাই হলে কেউ রক্ষা পাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?