By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সিটির হাতেই লিগের লাগাম তুলে দিচ্ছে আর্সেনাল
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

সিটির হাতেই লিগের লাগাম তুলে দিচ্ছে আর্সেনাল

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৬:১২ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মলিনিউক্স স্টেডিয়াম হোক না উলভারহ্যাম্পটনের ঘরের মাঠ। গতকাল রাতে সেখানেই ৫৬ মিনিটে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল; কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার তলানিতে থাকা এ দলের বিপক্ষেও দুই গোলের লিড ধরে রাখতে পারেনি মিকেল আরতেতার দল।

৬১ ও ৯৪ মিনিটে দুই গোল হজম করে শেষ পর্যন্ত ২–২ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগ করে নিতে বাধ্য হয় আর্সেনাল। এমন পারফরম্যান্সের পর প্রশ্ন ওঠাই স্বাভাবিক যে, প্রিমিয়ার লিগে ২২ বছরের শিরোপাখরা কাটাতে সত্যিই মানসিকভাবে প্রস্তুত তো আর্সেনাল?

মৌসুমে এই প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের লড়াই পুরোপুরি আরতেতার দলের নিয়ন্ত্রণে নেই।

পয়েন্ট তালিকায় তাকানো যায়। আর্সেনাল ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। ২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যানচেস্টার সিটির সঙ্গে তাঁরা এগিয়ে ৫ পয়েন্ট ব্যবধানে। এ মৌসুমে লিগে আর্সেনাল খেলবে আর ১১ ম্যাচ, সিটি ১২ ম্যাচ। এর মধ্যে আর্সেনাল-সিটি ম্যাচও আছে। এখন সিটি যদি ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে ম্যাচসহ তাদের হাতে থাকা ১২ ম্যাচই জেতে তাহলে চ্যাম্পিয়ন তারাই হবে।

একই কথা আর্সেনালের ক্ষেত্রেও বলা যায়। এপ্রিলে ইতিহাদে সিটির বিপক্ষে ম্যাচসহ তারা যদি হাতে থাকা ১১ ম্যাচই জিততে পারে, তাহলে আরতেতার দলই চ্যাম্পিয়ন হবে; কিন্তু ব্রেন্টফোর্ড ও উলভসের বিপক্ষে টানা দুই ম্যাচে ড্র করে ৪ পয়েন্ট হারানোর পর আর্সেনালের ওপর এই আস্থা রাখা আসলে খুব কঠিন। কারণ, অতীতে লিগের এই শেষ ধাপে এসে আর্সেনালের অন্য কারও হাতে শিরোপা তুলে দেওয়ার ব্যাপারটিও অচেনা নয়। লিগে টানা তিনবার রানার্সআপও হয়েছে আর্সেনাল, এর মধ্যে দুবারই শিরোপা জিতেছে পেপ গার্দিওলার সিটি। তাই আর্সেনাল সমর্থকদের মনে কু ডাক দেওয়া অস্বাভাবিক নয়।

উলভসের মাঠে ৫ মিনিটে বুকায়ো সাকার গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ৫৬ মিনিটে আর্সেনালকে দ্বিতীয় গোলটি এনে দেন পিয়েরো হিনকাপি; কিন্তু এর পরও গতকাল রাতের আগে প্রিমিয়ার লিগে নিজেদের সর্বশেষ ৭ ম্যাচে জিততে না পারা এবং দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার পথে থাকা একটি দলকে হারাতে পারেনি আর্সেনাল। হুগো বুয়েনো ও টম এডজোয়ির গোলে সমতায় ফেরে উলভস।

আর্সেনাল কোচ আরতেতা জানেন, এমন পারফরম্যান্সের আসলে আত্মপক্ষ সমর্থনের জায়গা থাকে না। ড্রয়ের পর আরতেতা তাই বলেন, ‘যেকোনো মতামত মাথা পেতে নিতে হবে। যেকোনো আঘাতই মেনে নিতে হবে। কারণ, আমরা প্রয়োজনীয় পারফরম্যান্সটুকু দেখাতে পারিনি।’

চলতি বছরের শুরু থেকেই লিগে ভালো খেলতে পারছে না আর্সেনাল। এ পর্যন্ত ৭ ম্যাচের মধ্যে জিতেছে শুধু লিডস ও সান্ডারল্যান্ডের বিপক্ষে। লিগে ২২ ফেব্রুয়ারি আর্সেনালের পরবর্তী ম্যাচ টটেনহাম হটস্পারের বিপক্ষে। এ ম্যাচ সামনে রেখে তাঁর শিষ্যদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন, ‘আমরা সব সময়ই এটা করেছি; কিন্তু যদি সত্যিই শক্ত মানসিকতার দল হই তাহলে পরের ম্যাচেই সেটি প্রমাণ করতে হবে। এখানে বলা সহজ; কিন্তু আমাদের মাঠে দেখাতে হবে।’

সাফল্যের রংয়ে আঁকা ও বিতর্কের ছায়ায় ঢাকা ক্রীড়াঙ্গন
ভোটারদের রাজধানীতে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নুর
বিশ্বকাপ নিয়ে আইসিসির ‘থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট’ আসলে কী, কারা দেয় এই রিপোর্ট
বিশ্বকাপের সময় কী করবেন বাংলাদেশের ক্রিকেটাররা
রিয়ালে এমবাপ্পে একা কী করবেন
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক, ট্রাম্পের নতুন ঘোষণা
জানুয়ারি ১৩, ২০২৬
গর্ভাবস্থায় হাঁপানি বাড়লে কী করণীয়
ডিসেম্বর ৩০, ২০২৫
কে এবং কেন গানম্যান পান, আবেদন করবেন যেভাবে
ডিসেম্বর ২৪, ২০২৫
গোপনে বিয়ে করেছেন টম হল্যান্ড–জেনডায়া, দাবি স্টাইলিস্টের
মার্চ ২, ২০২৬
রমজান মাসে ত্বক সতেজ রাখতে যা করবেন, যা করবেন না
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
গুরুতর অসুস্থ হয়ে ‘জীবনের সবচেয়ে কঠিন লড়াই’য়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ডেমিয়েন মার্টিন
ডিসেম্বর ৩১, ২০২৫
কীভাবে ৫০ পেরিয়েও টপ ফিট অক্ষয় খান্না? ফাঁস হলো ফিটনেস রহস্য
জানুয়ারি ১০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

পারমাণবিক শক্তি সংস্থাকে কড়া চিঠি দিলো ইরান

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১, ২০২৬
তবে কি ব্র্যাড পিট এর লুক কপি করলেন শাহরুখ খান
দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত স্টুডিওতে শেষ হয়েছে সিনেমার কালার ও সাউন্ডের কাজ
বিশ্বের বিরলতম এক রক্তের গ্রুপের সন্ধান! মাত্র ৩ জনের শরীরে মিলল নতুন টাইপ ‘B(A)’
আজ টিভিতে যা দেখবেন (১৯ ফেব্রুয়ারি ২০২৬)
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?