By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১:০৬ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। প্রিন্স উপাধি হারানো অ্যান্ড্রু ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই।

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আসার পর অ্যান্ড্রুকে গ্রেপ্তার করা হলো।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের আধুনিক ইতিহাসে তাঁর এই গ্রেপ্তার নজিরবিহীন। রাজা তৃতীয় চার্লস ইতিমধ্যে জানিয়েছেন, পুলিশি তদন্তে তাঁর পূর্ণ সমর্থন থাকবে। বর্তমানে আটটি আলাদা সংস্থা তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখছে। এর মধ্যে সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি অ্যান্ড্রুর কাছে কোনো নারীকে পাচার করা হয়েছিল কি না, সেই বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

এক বিবৃতিতে টেমস ভ্যালি পুলিশ বলেছে, ‘সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে আজ নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই তদন্তের আওতায় বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।’

বিবৃতিতে বলা হয়, সরকারি নির্দেশনা মেনে পুলিশ গ্রেপ্তার ব্যক্তির নাম প্রকাশ করেনি। যেহেতু মামলাটি এখন চলছে, তাই আদালত অবমাননা এড়াতে এ–সংক্রান্ত খবর প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল অলিভার রাইট বলেন, ‘পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর আমরা সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের এই অভিযোগের তদন্ত শুরু করেছি।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘তদন্তের সততা এবং নিরপেক্ষতা বজায় রাখা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই অপরাধের অভিযোগ তদন্তে আমরা আমাদের সহযোগীদের সঙ্গে কাজ করছি।’ তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছি যে এই মামলাটি নিয়ে জনগণের ব্যাপক আগ্রহ রয়েছে। সঠিক সময়ে আমরা এ বিষয়ে পরবর্তী তথ্য জানাব।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আসার পর ব্রিটিশ রাজপরিবারের সদস্য এবং রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু ফেব্রুয়ারির শুরুর দিকে উইন্ডসর শহরে অবস্থিত রয়্যাল লজ ছেড়ে নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে চলে যান।

ওই সময় বাকিংহাম প্যালেস বলেছিল, ২০২৬ সালের শুরুতে অ্যান্ড্রুকে রয়্যাল লজ ছাড়তে হবে। তবে প্রয়াত এপস্টিন সম্পর্কিত সর্বশেষ নথি প্রকাশ হওয়ার পর অ্যান্ড্রুর বাড়ি ছাড়ার প্রক্রিয়া ত্বরান্বিত করেছে বলে মনে করা হচ্ছে।

এর আগে গত বছরের অক্টোবরের শেষে রাজা তৃতীয় চার্লস তাঁর ছোট ভাই অ্যান্ড্রুর প্রিন্স উপাধি ও সম্মাননা বাতিল করেন।

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
বারবার জুতা–তোয়ালে–অন্তর্বাস গায়েব, ধরা পড়ল ‘বিড়াল চোর’
ট্রাম্পের নতুন ঘোষণা: যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৫০% বৃদ্ধি!
হাড়কাঁপানো শীতে কিয়েভে হামলা বন্ধে রাজি হয়েছেন পুতিন: ট্রাম্প
গ্রিস উপকূলে নৌকা থেকে উদ্ধার ৪৩৭ বাংলাদেশি অভিবাসী
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

ভোটারদের উদ্বুদ্ধকরণে নারায়ণগঞ্জের পথে পথে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান
ফেব্রুয়ারি ৪, ২০২৬
শোখনকে আহ্বায়ক করে ৬১ সদস্য জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দলে কমিটি ঘোষনা
ডিসেম্বর ১০, ২০২৫
নিউজিল্যান্ডের বড় জয়ে বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কার
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট
জানুয়ারি ৯, ২০২৬
জনগণের অধিকার প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিয়ে জয়যুক্ত করুন-মুফতি মাসুম বিল্লাহ
ফেব্রুয়ারি ৯, ২০২৬
পবিত্র রমজানে পশ্চিম তীরের মসজিদে আগুন দিল অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
২০২৬ সালে ব্যাংকের চাকরিজীবীরা ছুটি পাবেন কতদিন, দেখুন
জানুয়ারি ২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৫

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৭, ২০২৬
এ টি এম কামালের মায়ের মৃত্যুতে টিপুর শোক
ঢাকার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়া থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র
লোকসানের দোহাইয়ে একীভূত পাঁচ ব্যাংকের আমানতে দুই বছরের মুনাফা বাতিল
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?