By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: মেসি ও বুসকেতস: একসঙ্গে ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

মেসি ও বুসকেতস: একসঙ্গে ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৬:০৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বার্সেলোনায় একসঙ্গে খেলেছিলেন তাঁরা। এরপর জুটি বাঁধেন ইন্টার মায়ামিতে। ফ্লোরিডার ক্লাবটিতেও একসঙ্গে দারুণ সাফল্য পেয়েছেন দুজন। বলা হচ্ছে, লিওনেল মেসি ও সের্হিও বুসকেতসের কথা। ২০২৫ সালে মেজর লিগ সকারের (এমএলএস) মৌসুম শেষ করে ফুটবলকে বিদায় বলেন বুসকেতস। কিন্তু যাওয়ার আগে মেসির সঙ্গে গড়ে যান অনবদ্য এক রেকর্ড।

সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকসের (আইএফএফএইচএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, পেশাদার ফুটবলে মেসি ও বুসকেতস একসঙ্গে খেলেছেন ৬৫৩ ম্যাচ। এটি জুটি বেঁধে একসঙ্গে ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দশকেও এই রেকর্ড ভাঙবে না।

মেসি ও বুসকেতস ৬৫৩ ম্যাচের মধ্যে ৫৬৯টি খেলেছেন বার্সেলোনার জার্সিতে আর ৮৪টি ইন্টার মায়ামির হয়ে। তাঁদের রসায়নের শুরুটা ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর। সেদিন বুসকেতসের অভিষেক ম্যাচে মাঠে ছিলেন মেসি ও জেরার্ড পিকে।

এই তালিকায় দ্বিতীয় স্থানের সঙ্গেও জড়িয়ে আছে বুসকেতসের নাম। যেখানে তিনি স্প্যানিশ সতীর্থ পিকের সঙ্গে খেলেছেন ৬২০ ম্যাচ। বার্সার হয়ে তাঁরা দুজন খেলেছেন ৫৩৩ ম্যাচ। আর স্পেন জাতীয় দলের হয়ে দুজন একসঙ্গে খেলেছেন ৮৭ ম্যাচ।

পেশাদার ফুটবলের ইতিহাসে ৬০০-এর বেশি ম্যাচ একসঙ্গে খেলেছেন, এমন জুটি খুবই বিরল। সম্প্রতি বায়ার্ন মিউনিখের দুই তারকা ম্যানুয়েল নয়্যার ও টমাস মুলারের এই তালিকায় জায়গা করে নেওয়ার কথা জানিয়েছে আইএফএফএইচএস। বায়ার্নের হয়ে একসঙ্গে ৬১১ ম্যাচ খেলেছেন তাঁরা।

এক ক্লাবে না খেললেও দুজনই এখনো ফুটবলে সক্রিয়। ভবিষ্যতে অন্য কোনো ক্লাবে আবার দুজনের একসঙ্গে খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যদিও সেই সম্ভাবনা খুবই সামান্য। মেসি-বুসকেতসের রেকর্ড আপাতত লম্বা সময়ের জন্য অক্ষতই থাকছে বলে ধরে নেওয়া যায়।

উল্লেখ্য, এই হিসাবের ক্ষেত্রে শুধু শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতামূলক ম্যাচ ধরা হয়েছে। দুজনই মাঠে নেমেছেন, এমন ম্যাচ গণনায় অন্তর্ভুক্ত হয়েছে।

সেই সেঞ্চুরিয়ন, শততম ইনিংস, এবার অন্যের ব্যাটে সেঞ্চুরি ডি ককের
হাঁসের ডিম থেকে রাজকীয় অভিশাপ: ক্রিকেটে ডাকের গল্প
কখনো জিততে পারেননি যে ট্রফি, সেটা কি এবার পাবেন সালাহ
ইরান কি বিশ্বকাপে খেলবে, না খেললে কী হবে
মুখোমুখি দুই ভাই, কার পক্ষ নেবেন মা
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

আজ জানা যাবে ‘ম্যাজিক বাউলিয়ানা’র বিজয়ীর নাম
জানুয়ারি ৩০, ২০২৬
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১ ঘণ্টায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
বিসিএস নিয়োগে পুলিশ ভেরিফিকেশন বাধা: প্রান্তিক বাবার চোখের জলের মূল্য কি দেবে রাষ্ট্র
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
সোনারগাঁয়ে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
জানুয়ারি ২৭, ২০২৬
ভারতে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১৮, আটকা অনেকে
ফেব্রুয়ারি ৬, ২০২৬
দেশে ফিরেছেন জাকির খান
ডিসেম্বর ৪, ২০২৫
নারায়ণগঞ্জ-৪ আসনে গিয়াসউদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
ডিসেম্বর ২৪, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিশেষ প্রতিবেদনমহানগরসদর

প্রাইভেট ক্লিনিক মালিকদের প্রতি সপ্তাহ একজন করে বিনামূল্যে চিকিৎসা সেবার আহ্বান এড. টিপুর

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ২০, ২০২৫
শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেই
প্রেম অস্বীকার থেকে বিয়ের সিদ্ধান্ত; দুই বছরে জেফার-রাফসানকে ঘিরে যা যা ঘটল
যে ধরনের মাথাব্যথা মারাত্মক রোগের প্রাথমিক লক্ষণ! বিশেষজ্ঞের সতর্কবার্তা
নতুন দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?