By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বিশ্বে বছরে লাখ লাখ টন আনারস উৎপাদন, কোন দেশগুলোতে ফলন বেশি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

বিশ্বে বছরে লাখ লাখ টন আনারস উৎপাদন, কোন দেশগুলোতে ফলন বেশি

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৫:৩৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিশ্বে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের অন্যতম জনপ্রিয় ফল আনারস। এর উৎপত্তি দক্ষিণ আমেরিকায়। মধ্য আমেরিকা, ব্রাজিল, প্যারাগুয়ে, ক্যারিবীয় অঞ্চল ও মেক্সিকোতে প্রথম এর চাষ শুরু হয়। উৎপাদনকারী দেশগুলোতে প্রায় ৭০ শতাংশ আনারস টাটকা অবস্থায় খাওয়া হয়। এ ছাড়া মাংসজাতীয় খাবারের সঙ্গেও এ ফল খাওয়া হয়ে থাকে। সাধারণত উষ্ণমণ্ডলীয় অঞ্চলগুলোতে আনারসের ফলন ভালো হয়।

বিশ্বে কোন কোন দেশে আনারসের উৎপাদন সবচেয়ে বেশি হয়, তার একটি তালিকা করেছে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ। ২০২২ সালের তথ্য–উপাত্তের ভিত্তিতে তালিকাটি করেছে তারা।

তালিকা অনুযায়ী বিশ্বে আনারস উৎপাদনে শীর্ষ ১০ দেশ সম্পর্কে জেনে নেওয়া যাক।

১০.কলম্বিয়া

আনারস উৎপাদনের দিক থেকে বিশ্বে কলম্বিয়ার অবস্থান দশম। দেশটিতে বছরে ৯ লাখ টনের বেশি আনারস উৎপাদিত হয়।

গ্রীষ্মমণ্ডলীয় কৃষিব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে কলম্বিয়া বৈশ্বিকভাবে আনারস উৎপাদনে নিজের অবস্থান শক্তপোক্ত করেছে।

৯.মেক্সিকো

আনারস উৎপাদনের দিক থেকে বিশ্বে মেক্সিকো নবম অবস্থানে। দেশটিতে বছরে ১২ লাখ টনের বেশি আনারস উৎপাদিত হয়।

মেক্সিকোর মূলত উষ্ণমণ্ডলীয় অঞ্চলগুলোতে আনারস চাষ বেশি হয়। এটি দেশের বাজারে জোগান দেওয়ার পাশাপাশি মেক্সিকোর রপ্তানিভিত্তিক কৃষিবাজারেও বড় ভূমিকা রাখে।

৮.নাইজেরিয়া

বিশ্বে আনারস উৎপাদনে অষ্টম স্থানে নাইজেরিয়া। অবশ্য আফ্রিকা মহাদেশে আনারস উৎপাদনের দিক থেকে দেশটির অবস্থান শীর্ষে।

নাইজেরিয়ায় বছরে ১৬ লাখ টনের বেশি আনারস উৎপাদিত হয়। আনারস চাষের উপযোগী জলবায়ু ও উর্বর মাটি থাকায় নাইজেরিয়ায় ব্যাপকভাবে এ ফলের চাষ হয়।

৭.থাইল্যান্ড

তালিকায় থাইল্যান্ডের অবস্থান সপ্তম। দেশটিতে বছরে ১৭ লাখ টনের বেশি আনারস উৎপাদিত হয়।

আনারস থাইল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য হিসেবে বিবেচিত হয়। দেশটিতে আনারসকে টাটকা ফল হিসেবে খাওয়ার পাশাপাশি প্রক্রিয়াজাতও করা হয়।  

৬.ভারত

বিশ্বে আনারস উৎপাদনের দিক থেকে ভারতের অবস্থান ষষ্ঠ। দেশটি বছরে ১৮ লাখ টনের বেশি আনারস উৎপাদন করে।

ভারতের উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মূলত আনারস চাষ করা হয়। আনারস চাষ স্থানীয় বাজারে সরবরাহের পাশাপাশি ভারতের কৃষি খাতেও বৈচিত্র্য বাড়ায়।

৫.চীন

আনারস উৎপাদনে চীনের অবস্থান পঞ্চম। দেশটি বছরে প্রায় ২০ লাখ টন আনারস উৎপাদন করে। দেশটির উষ্ণ অঞ্চলে বড় পরিসরে এটির চাষ হয়।

বাড়তি দেশীয় চাহিদা এবং উন্নত চাষপদ্ধতির কারণে চীনে আনারসের উৎপাদন ধীরে ধীরে বেড়েই চলেছে।

৪.ব্রাজিল

ব্রাজিল বিশ্বের চতুর্থ বৃহত্তম আনারস উৎপাদনকারী দেশ। দেশটিতে এ ফলের বার্ষিক উৎপাদন ২৩ লাখ টনের বেশি। দেশের মোট আনারস চাষের প্রায় ৭৬ শতাংশ দক্ষিণ ও উত্তর অঞ্চলে হয়।

ব্রাজিলে সবচেয়ে বেশি চাষ হওয়া আনারসের জাত হলো পেরোলা। মোট চাষের ৮০ ভাগই এ জাতের আনারস। এর বাইরে প্রায় সব এলাকায় স্মুথ কায়েন জাতের আনারস চাষ করা হয়।

ব্রাজিলে আনারস উৎপাদনের প্রায় পুরোটাই দেশের ভেতরে ব্যবহৃত হয়। দেশটি থেকে রপ্তানি করা হয় মাত্র প্রায় ১ শতাংশ আনারস।

৩.কোস্টারিকা

বিশ্বের তৃতীয় বৃহত্তম আনারস উৎপাদনকারী দেশ কোস্টারিকা। দেশটিতে বছরে ২৯ লাখ টনের বেশি আনারস উৎপাদিত হয়।

কোস্টারিকায় প্রায় ৮০ হাজার হেক্টর জায়গাজুড়ে আনারস চাষ হয়। আনারস চাষকে কেন্দ্র করে সেখানকার প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে।
কোস্টারিকায় মূলত দুটি জায়গায় আনারসের চাষ বেশি হয়। একটি হলো হুয়েটাস নর্টে এলাকা। মোট চাষের এলাকার ৪৯ শতাংশের অবস্থান এখানেই। আর আটলান্টিক হুয়েটার এলাকায় ২৯ শতাংশ চাষ হয়।

জনপ্রিয় আনারসের জাতগুলোর মধ্যে রয়েছে রেড স্প্যানিশ, কুইন, স্মুথ কায়েন, এমডি টু এবং আবাক্সি। আনারস কোস্টারিকার অন্যতম প্রধান কৃষিজাত রপ্তানি পণ্য।

২.ফিলিপাইন

ফিলিপাইন বিশ্বে আনারস উৎপাদনে দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশটি বছরে প্রায় ২৯ লাখ ১০ হাজার টন আনারস উৎপাদন করে। সেখানকার প্রায় ৪০ হাজার হেক্টরের বেশি জায়গাজুড়ে আনারসের বাগান বিস্তৃত।

ফিলিপাইনে মূলত মিন্দানাও ও লুজন অঞ্চলে আনারসের চাষ বেশি হয়। জনপ্রিয় জাতগুলোর মধ্যে রয়েছে কায়েন, রেড স্প্যানিশ ও ফরমোসা (কুইন)। দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি তাজা আনারস প্রধানত দক্ষিণ কোরিয়া ও জাপানে রপ্তানি করা হয়। আর প্রক্রিয়াজাত আনারস রপ্তানি করা হয় জাপান, কানাডা ও যুক্তরাষ্ট্রে।

১.ইন্দোনেশিয়া

বিশ্বে আনারস উৎপাদনে শীর্ষ অবস্থানে আছে ইন্দোনেশিয়া। দেশটিতে বছরে ৩২ লাখ টনের বেশি আনারস উৎপাদিত হয়। দেশটির বিভিন্ন অঞ্চলে এ ফলের চাষ হয়।

আনারস চাষ ইন্দোনেশিয়ার গ্রামীণ মানুষের জীবিকার এক গুরুত্বপূর্ণ উৎস। দেশের মোট কৃষিজ উৎপাদনেও এটি উল্লেখযোগ্য অবদান রাখে।

ইন্দোনেশিয়ায় মূলত লামপুং ও পশ্চিম জাভা প্রদেশে আনারসের চাষ বেশি হয়। এসব এলাকার আবহাওয়া ও মাটি আনারস চাষের জন্য বেশি উপযোগী। দেশটিতে জনপ্রিয় আনারসের জাতগুলোর মধ্যে রয়েছে কুইন ও স্মুথ কায়েন।

বৈরুতের বিভিন্ন এলাকা থেকে প্রবাসীদের সরে যাওয়ার পরামর্শ বাংলাদেশ দূতা
ইরান ‘বড় বিপদে’ আছে, হামলা চালানোর নির্দেশ দেওয়া হতে পারে: ট্রাম্প
সৈকতে ভেসে এল বিরল প্রজাতির ‘ডুমসডে ফিশ’
ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের
আনুষ্ঠানিকভাবে শান্তি পর্ষদের যাত্রা শুরু, সনদে স্বাক্ষর করলেন ট্রাম্প
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ, যে যে নির্দেশনা মানতে হবে
জানুয়ারি ৩০, ২০২৬
ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, ভোটের দিন আরও তৎপর থাকবে পুলিশ – পুলিশ সুপার
ফেব্রুয়ারি ১০, ২০২৬
‘ধুরন্ধর’–ঝড় চলছেই, ২১ দিনে কত আয় করল রণবীরের ছবি
ডিসেম্বর ২৬, ২০২৫
‘স্ট্রেঞ্জার থিংস’ থেকে ইমরান হাশমির সিনেমা, নেটফ্লিক্সে কী দেখছেন বাংলাদেশি দর্শকেরা
জানুয়ারি ১৪, ২০২৬
ইরানে হামলা চালানো নিয়ে কেন দোলাচলে ট্রাম্প
ফেব্রুয়ারি ২১, ২০২৬
ডিক্যাপ্রিওকে হারিয়ে দিলেন শ্যালামে
জানুয়ারি ১২, ২০২৬
রাজধানীতে আবহাওয়া শুষ্ক থাকলেও কমতে পারে তাপমাত্রা
ডিসেম্বর ২১, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

‘এরপর কী হবে?’—আত্মীয়দের ফোন, মেহরিনে সাড়া চারদিকে

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৯, ২০২৬
এমপিওভুক্তি নিয়ে বড় সুখবর দিলো সরকার
যুবককে অপহরণ করে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
যুদ্ধ হবে যারা অপশক্তি তাদের বিরুদ্ধে– মাওলানা ফেরদাউস
মৃত্যুর মুখে দাঁড়িয়েও নতুন যৌনজীবনের খোঁজ, সিরিজের পেছনের সত্যি ঘটনা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?