By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নতুন সরকারের কাছে চাকরিপ্রার্থীদের প্রত্যাশা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
চাকুরী

নতুন সরকারের কাছে চাকরিপ্রার্থীদের প্রত্যাশা

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৬:৫৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দীর্ঘদিন পর ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হওয়ায় দেশের তরুণসমাজের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে লাখ লাখ শিক্ষিত চাকরিপ্রার্থী এখন তাকিয়ে আছেন নবনির্বাচিত সরকারের দিকে। তাঁদের প্রত্যাশা, বিগত বছরগুলোর স্থবিরতা কাটিয়ে নিয়োগপ্রক্রিয়ায় গতি ফিরবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে। বিশেষ করে প্রশ্নপত্র ফাঁসের সিন্ডিকেট ভাঙা, নিয়োগপ্রক্রিয়ার দীর্ঘস্থায়ী স্থবিরতা কাটানো এবং সরকারি-বেসরকারি চাকরির বৈষম্য দূর করার দাবি জোরালো হয়ে উঠেছে। লাখ লাখ শিক্ষিত বেকার প্রত্যাশা করছেন, নতুন সরকার তাদের ঘোষিত ইশতেহার অনুযায়ী রাজনৈতিক প্রভাবমুক্ত ও মেধাভিত্তিক একটি স্বচ্ছ নিয়োগব্যবস্থা গড়ে তুলবে।

Contents
  • নিয়োগপ্রক্রিয়ায় সংস্কার ও ভারসাম্য
  • প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির সিন্ডিকেট ভাঙার দাবি
  • ভ্যারিফিকেশন ও প্রশাসনিক স্বচ্ছতা

নিয়োগপ্রক্রিয়ায় সংস্কার ও ভারসাম্য

সরকারি ও বেসরকারি চাকরির মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করাকে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন চাকরিপ্রার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন মনে করেন, দুই খাতের ভারসাম্য রক্ষায় ন্যায্য মজুরিকাঠামো ও পূর্ণাঙ্গ সরকারি নীতিমালা প্রয়োজন। তাঁর মতে, বেসরকারি চাকরিতে নিরাপত্তার পরিবেশ তৈরি করতে পারলে সরকারি চাকরির ওপর অতিরিক্ত চাপ কমবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন তিনি।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আতিকুর রহমান নিয়োগপ্রক্রিয়ার কারিগরি ত্রুটিগুলো সংশোধনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, একই দিনে একাধিক গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা নেওয়া একটি বড় অনিয়ম। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় থাকলে এই স্বেচ্ছাচারিতা বন্ধ করা সম্ভব।

প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির সিন্ডিকেট ভাঙার দাবি

চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের ক্ষোভের জায়গা হলো প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগে আর্থিক লেনদেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনিকা সরকার আক্ষেপ করে বলেন, ‘কঠোর পরিশ্রমের পর পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁসের খবর পেলে সব আশা হতাশায় পরিণত হয়।’ তিনি সাম্প্রতিক সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল নকল আর কেন্দ্র কন্টাকেরউদাহরণ টেনে এই সিন্ডিকেট ভাঙার দাবি জানান।

প্রায় একই কথা ঢাকা কলেজের শিক্ষার্থী শফিউল আমিনের। তাঁর মতে, ঘুষ দিয়ে চাকরি পাওয়া এ দেশে অনেকটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যা পরিশ্রমী প্রার্থীদের বঞ্চিত করছে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন তিনি। তরুণদের মতে, দুর্নীতির দায়ে কেউ ধরা পড়লে তাকে স্থায়ীভাবে সব পরীক্ষা থেকে নিষিদ্ধ করা উচিত।

ভ্যারিফিকেশন ও প্রশাসনিক স্বচ্ছতা

সরকারি চাকরিতে যোগদানের আগে ‘পুলিশ ভ্যারিফিকেশন’ নিয়ে অনেক সময় হয়রানির অভিযোগ ওঠে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির প্রাক্তন শিক্ষার্থী মোহসীন মোস্তফা আরাফাত মনে করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ যেন চাকরি থেকে বঞ্চিত না হয়। ফৌজদারি অপরাধ না থাকলে ভ্যারিফিকেশনের নামে কারও নিয়োগ আটকে রাখা বা আর্থিক অনিয়ম বন্ধে একটি একক নীতিমালা থাকা প্রয়োজন। তিনি আরও মনে করেন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বাড়বে, যার সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে কর্মসংস্থানে।

বাংলাদেশের মতো জনবহুল রাষ্ট্রে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। এই বিশাল জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করা নতুন সরকারের জন্য অন্যতম প্রধান কাজ। নবনির্বাচিত সরকারের নেতৃত্বে থাকা বিএনপির নির্বাচনী ইশতেহারেও চাকরি খাতের সংস্কার ও নতুন কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার রয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তার অর্পা বলেন, অনেক সেক্টরে পদ শূন্য থাকলেও নিয়োগপ্রক্রিয়া ঝুলে আছে। এই স্থবিরতা কাটিয়ে দ্রুত ফলাফল প্রকাশ ও নিয়মিত নিয়োগ এখন সময়ের দাবি। গণতন্ত্রের নবযাত্রায় তরুণেরা আশা করছেন, নতুন সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে এবং মেধার ভিত্তিতে কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করবে।

বাংলাদেশিদের চাকরির প্রতিশ্রুতিতে ইউক্রেন যুদ্ধে যেতে বাধ্য করছে রাশিয়া
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রক
৪৮তম বিসিএস: জাইল্যা দেশের কী ক্ষতি করল! মেধায় টিকেও ছেলে চাকরি পাবে না…
শ্রম অধিদপ্তরে ৬৯ পদে চাকরির সুযোগ
২০২৬ সালে ইউরোপের কোন দেশে ন্যূনতম বেতন কত
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

নারায়ণগঞ্জে বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ তিনজন আহত
মার্চ ৬, ২০২৬
অস্ট্রেলিয়াকে ১৫২ রানে গুটিয়ে দিল ইংল্যান্ড
ডিসেম্বর ২৬, ২০২৫
অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল
নভেম্বর ৭, ২০২৫
বিরিয়ানীর দোকান থেকে ধাওয়া করে যুবককে আটক, হেরোইন উদ্ধার
অক্টোবর ২৩, ২০২৫
গণসংযোগ এখন গণজোয়ার হয়ে যায় — আবুল কালাম
ফেব্রুয়ারি ২, ২০২৬
বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫%
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বাংলাদেশে কেন আর ‘পঞ্চপাণ্ডব’ চান না সৌম্য
ডিসেম্বর ২৮, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে ইইউ পর্যবেক্ষকদের সঙ্গে অঞ্জন দাসের মতবিনিময়

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
দিনে দুই লিটার তেলে কি চলা যাবে, রাইড শেয়ারকারীরা দুশ্চিন্তায়
গোলটেবিল বৈঠকে অভিমত
জনপ্রিয়তা যাচাই করতে গিয়ে মনোনয়ন হারালেন মাসুদুজ্জামান
ঢাকার এই ৩ স্থানে বায়ুর মান খুব খারাপ, আপনি কী করবেন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?