By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৫:৫৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রাজধানীতে প্রতিদিনের মতো আজও বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের একাধিক কর্মসূচি রয়েছে। তাই বাইরে বের হওয়ার আগে দিনের গুরুত্বপূর্ণ আয়োজনগুলো সম্পর্কে ধারণা থাকলে চলাফেরা ও সময় ব্যবস্থাপনায় সুবিধা হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নিচে তুলে ধরা হলো।

দুপুর সাড়ে ১২টায় রেল ভবনের ৮২৫ নম্বর কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। অন্যদিকে সকাল ৯টায় রাজধানীর মহাখালীতে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট–এ পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধনে যোগ দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

রাজনৈতিক অঙ্গনেও রয়েছে কয়েকটি আয়োজন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও সরকারের সফলতা কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এ ছাড়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের হলফনামার তথ্য বিশ্লেষণ উপস্থাপন করতে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণ ইফতারের আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি। বিকেল সাড়ে ৪টায় মিরপুর-১৩ এর গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে এতিমদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান।

‘আমাদের অনৈক্যই খুনীদের শক্তি’
গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গেল দুর্বৃত্তরা
মব সহিংসতা নিয়ন্ত্রণে  আনতে না পারলে নির্বাচনে প্রভাব পড়বে
আচরণবিধি লঙ্ঘন
ভৈরবে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম–সিলেট রেললাইনে চলাচল বন্ধ
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

ঈদ উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন
মার্চ ১৪, ২০২৬
ছেলেকে এলবিডব্লু দিয়ে ইতিহাস গড়েছিলেন যে বাবা
ডিসেম্বর ১৯, ২০২৫
সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের বিশাল বিজয় র‌্যালি
ডিসেম্বর ১৬, ২০২৫
৩২ নয় তাঁর দাঁত ৪২
মার্চ ৮, ২০২৬
নেইমার গোল করে ভিনির মতো নেচে সমালোচকদের মুখ বন্ধ করলেন
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
সপ্তাহের চাকরির প্রশ্ন-৫৮
জানুয়ারি ১৫, ২০২৬
নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন অঞ্জন দাস
জানুয়ারি ২৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

নারায়ণগঞ্জে এনসিপির প্রার্থী  ঘোষণা-৪ আল আমিন, ৫ আসনে  তনু

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ১০, ২০২৫
তারেক রহমানের আগমন ঘিরে ৩০০ ফিট এলাকায় জনসমুদ্র; স্লোগানে উত্তাল রাজধানী
নিকোলা মাদুরোর স্ত্রী ফ্লোরেস কীভাবে কপালে আঘাত পেলেন
বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের দ্বিমুখী হস্তক্ষেপ নিয়ে বিতর্ক
শেফার্ডের হ্যাটট্রিক থেকে নিশাঙ্কার সেঞ্চুরি—গ্রুপ পর্বের সেরা ৫ পারফরম্যান্স
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?