By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: চলতি সপ্তাহের শেষ দিকে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

চলতি সপ্তাহের শেষ দিকে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৫:৪০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ইরানে সামরিক হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সব ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ নাগাদ এ হামলা হতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি। বিষয়টি সম্পর্কে অবগত বিভিন্ন সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

সূত্রমতে, গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে পেন্টাগন। হোয়াইট হাউসকে জানানো হয়েছে, সামরিক বাহিনী যেকোনো মুহূর্তে অভিযানের জন্য প্রস্তুত। এমনকি মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী রণতরি ‘ইউএসএস জেরাল্ড ফোর্ড’ এ সপ্তাহান্তেই পারস্য উপকূলে পৌঁছাতে পারে।

পাশাপাশি যুক্তরাজ্যে থাকা মার্কিন যুদ্ধবিমান ও রিফুয়েলিং ট্যাংকারগুলোকেও মধ্যপ্রাচ্যের কাছাকাছি সরিয়ে নেওয়া হয়েছে।

ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো কংক্রিট ও মাটি দিয়ে ঢেকে সুরক্ষিত করার চেষ্টা করছে।

হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে হামলার পক্ষে-বিপক্ষে নানা যুক্তি দিচ্ছেন। গতকাল বুধবার হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি।

এর আগে জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে হওয়া পরোক্ষ আলোচনার বিষয়ে তাঁকে ব্রিফ করেন। জেনেভায় দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হলেও কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, কূটনীতিই ট্রাম্পের প্রথম পছন্দ। তবে সামরিক পদক্ষেপ নেওয়ার পথও খোলা রাখা হয়েছে।

হামলার সময় নির্ধারণে বেশ কিছু আন্তর্জাতিক বিষয় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী রোববার শীতকালীন অলিম্পিক শেষ হচ্ছে। এর আগে কোনো হামলা না হওয়ার সম্ভাবনা দেখছেন ইউরোপীয় কর্মকর্তারা।

এ ছাড়া গতকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের বন্ধুদেশগুলো রমজানের সময় হামলার বিরোধিতা করছে। এ ছাড়া আগামী মঙ্গলবার ট্রাম্পের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ রয়েছে। ট্রাম্প এই বিষয়গুলোকে হামলার ক্ষেত্রে বিবেচনায় নিচ্ছেন কি না, তা এখনো পরিষ্কার নয়।

বৃষ্টি-বন্যা-তীব্র শীতে ভয়াবহ ভোগান্তিতে ফিলিস্তিনিরা
নিজ নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র 
ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার ৯০ শতাংশে একমত: জেলেনস্কি
মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছয় ক্রু নিহত 
ইরানে হামলা চালানো নিয়ে কেন দোলাচলে ট্রাম্প
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

১ হাজার কোটি টাকা আয় করা ‘ধুরন্ধর’, ওটিটিতে আরও যা দেখবেন
জানুয়ারি ৩১, ২০২৬
রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে শ্রমিক নিহত
জানুয়ারি ২০, ২০২৬
নারায়ণগঞ্জে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান
নভেম্বর ২৬, ২০২৫
৮২ রানে অ্যাডিলেড আর ১১ দিনে অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া
ডিসেম্বর ২১, ২০২৫
বিপিএলে বিদেশিরা কেমন করছেন, কেউ কি ছাপ রাখতে পারলেন
জানুয়ারি ১৩, ২০২৬
সেই শিক্ষকের মুক্তি চেয়ে বিএনপির বিবৃতি
ডিসেম্বর ২৮, ২০২৫
আজ টিভিতে যা দেখবেন (২৭ ফেব্রুয়ারি ২০২৬
ফেব্রুয়ারি ২৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

বিপিএলে কারণ ছাড়া রিটায়ার্ড হার্ট হলেই ‘আউট’

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৩, ২০২৫
এলপিজি আমদানির অনুমতি দিল সরকার
ইফতারে যেসব ভুল ওজন ও গ্যাস্ট্রিক বাড়ায়
জীবন দিয়ে আদায় করা অধিকার কেউ যেন ষড়যন্ত্র করে ছিনিয়ে নিতে না পারে: তারেক রহমান
জামিনে মুক্তি পেলেন জুলাই যোদ্ধা সুরভী
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?