By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: অসুস্থতার গুজব উড়িয়ে প্রকাশ্যে আরব আমিরাতের প্রেসিডেন্ট
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

অসুস্থতার গুজব উড়িয়ে প্রকাশ্যে আরব আমিরাতের প্রেসিডেন্ট

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৫:২২ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃতুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া একটি বিবৃতির জেরে (বর্তমানে মুছে ফেলা হয়েছে) সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের স্বাস্থ্য নিয়ে গুজব ছড়িয়ে পড়েছিল। তবে সেই গুজব উড়িয়ে প্রকাশ্যে এসেছেন তিনি।

গতকাল বুধবার আমিরাতের প্রেসিডেনশিয়াল কোর্ট একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওতে আবুধাবিতে অনুষ্ঠিত একটি বৈঠকে আমিরাত প্রেসিডেন্টকে (এমবিজেড নামেও পরিচিত) যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের পাশে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে।

সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম-ও ওই সাক্ষাতের ছবি প্রকাশ করেছে। ‘কাসর আল শাতি’-তে অনুষ্ঠিত ওই বৈঠকে গ্রাহামের সঙ্গে এমবিজেডকে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন এই সিনেটর আমিরাতের প্রেসিডেন্টের অসুস্থতার দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন।

এক্সে লিন্ডসে গ্রাহাম লিখেছেন, ‘যাঁরা সংযুক্ত আরব আমিরাত ও ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট শেখের (মোহাম্মদ বিন জায়েদ) বিরুদ্ধে মিথ্যা গল্প ছড়াচ্ছেন, তাঁরা আসলে বাজে কথা বলছেন।’

‘তিনি (আমিরাতের প্রেসিডেন্ট) শুধু যে বেঁচে আছেন তা-ই নয়, সুস্থও আছেন। তাঁকে আমি যতটা বুদ্ধিদীপ্ত দেখেছিলাম, এখনো তেমনই আছেন।’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একটি বিবৃতির পর এ মন্তব্য করলেন মার্কিন সিনেটর। চলতি মাসের শুরুর দিকে এরদোয়ান সৌদি আরব সফরে গিয়েছিলেন। এরপর তাঁর প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত সফরের কথা ছিল।

কিন্তু গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এরদোয়ান জানান, তিনি তাঁর আবুধাবি সফর স্থগিত করছেন। কারণ হিসেবে তিনি আমিরাতের নেতার ‘শারীরিক সমস্যার’ কথা উল্লেখ করেন। অবশ্য পরে ওই বিবৃতি মুছে ফেলা হয়।

এ ঘটনায় অনলাইনে শেখ মোহাম্মদের স্বাস্থ্য নিয়ে নানা গুজব ডালপালা মেলে। এমনকি উইকিপিডিয়ায় তাঁর পেজ বা পাতাটি কিছু সময়ের জন্য সম্পাদনা করে তাঁর মৃত্যুর খবরও জুড়ে দেওয়া হয়েছিল।

মার্কিন সিনেটর গ্রাহাম শেখ মোহাম্মদের ‘আব্রাহাম অ্যাকর্ডস’ গ্রহণ করার সিদ্ধান্তেরও প্রশংসা করেন। ওই চুক্তির মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।

২০২০ সালে স্বাক্ষরিত ওই চুক্তি নিয়ে এরদোয়ান তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। এটিকে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যায়িত করেছিলেন তিনি।

আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যকার সম্পর্কে ক্রমবর্ধমান ফাটলের কারণে আবুধাবির ওপর নজরদারি বেড়েছে। সৌদির অনলাইনে যেসব মন্তব্য করা হয়, সেখানে প্রায়ই ব্যক্তিগতভাবে এমবিজেডকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

ইয়েমেন ও পুরো অঞ্চলে পরস্পরবিরোধী লক্ষ্যের কারণে সৌদি-আমিরাত সম্পর্ক এখন অংশীদারত্ব থেকে প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিয়েছে।

আব্রাহাম অ্যাকর্ডসে যোগ না দেওয়া সৌদি আরব অভিযোগ করেছে, উত্তর আফ্রিকা ও হর্ন অব আফ্রিকা অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করছে আমিরাত। সেই সঙ্গে তারা বৃহত্তর এ অঞ্চলে ইসরায়েলের স্বার্থ হাসিলে কাজ করছে।

ট্রাম্পের চাওয়ায় রাশিয়ার তেল কেনা ছেড়ে দিলে কী মূল্য দিতে হবে ভারতকে
আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, কাবুল–কান্দাহারে হামলা
যুক্তরাষ্ট্রের সেনা আটকের দাবি ইরানের, নাকচ করল ট্রাম্প প্রশাসন
গাজাজুড়ে নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নারী–শিশুসহ নিহত ৩২
জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে শিয়াল
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

ভাঙল ২৩২ বছরের পুরোনো বিশ্ব রেকর্ড
জানুয়ারি ১৭, ২০২৬
গাজায় যে ৪ কারণে যুদ্ধবিরতি চান না নেতানিয়াহু
জানুয়ারি ২, ২০২৬
জয়া, বাঁধন থেকে মেহজাবীন—২০২৫ সালে নজর কাড়লেন কারা
ডিসেম্বর ১৯, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নতুন কমিটি
জানুয়ারি ৫, ২০২৬
শাহরুখপুত্র আরিয়ানের সঙ্গে প্রেম! কে এই লারিসা
ডিসেম্বর ৩১, ২০২৫
নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীদের যত সম্পদ
জানুয়ারি ২, ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি
ফেব্রুয়ারি ২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
স্বাস্থ্য

তেল নাকি পেট্রোলিয়াম জেলি—ত্বকের জন্য কোনটি ভালো

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৩, ২০২৬
ইন্টারকে হারিয়ে রূপকথার গল্প লিখল বোডো/গ্লিমট
অবরোধ চলবে, রাতেও শাহবাগে অবস্থান, ঘোষণা ইনকিলাব মঞ্চের
সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ, ১৮৮ জনের চাকরির সুযোগ
চিকিৎসকের এক স্ট্যাটাসেই ক্যানসার রোগীদের পাশে অনেক সহমর্মী
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?