By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নায়কের ইচ্ছায় বাদ! ভয়ংকর অভিজ্ঞতার কথা বললেন প্রিয়াঙ্কা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

নায়কের ইচ্ছায় বাদ! ভয়ংকর অভিজ্ঞতার কথা বললেন প্রিয়াঙ্কা

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:০৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৮, ২০২৬
Share
SHARE

 ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ এখন তিনি আন্তর্জাতিক তারকা—বলিউড থেকে হলিউড, দুই দুনিয়াতেই প্রতিষ্ঠিত নাম প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক আলোচনায় প্রিয়াঙ্কা এমন এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যেখানে চুক্তি স্বাক্ষর করার পরও একটি চলচ্চিত্র থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল—এবং সেটিও নাকি সহ–অভিনেতার ইচ্ছায়।  

প্রিয়াঙ্কা জানান, ঘটনা তখনকার, যখন তিনি ২০০৭ সালের ‘সালাম–ই–ইশক’ ছবির শুটিং করছিলেন। নতুন একটি ছবির জন্য তিনি ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন, শুটিং শুরুর অপেক্ষা। ঠিক সেই সময় তাঁর সহ–অভিনেতা সেটে এসে ব্যক্তিগতভাবে জানান, পরিচালক নাকি ‘ভুল করে’ তাঁকে ছবিতে নিয়েছেন, কারণ ছবিটি মূলত অন্য এক অভিনেত্রীর জন্য পরিকল্পিত ছিল।  

‘তিনি এসে বললেন, পরিচালক ভুল করেছেন, ছবিটি আসলে অন্য কারও করার কথা ছিল। আমরা অন্য আরেকটা ছবি করব, চিন্তা কোরো না,’—প্রিয়াঙ্কা স্মৃতিচারণা করেন। কথাগুলো বলেই তিনি নাকি খাবার খেয়ে চলে যান। আর ২২ বছর বয়সী অভিনেত্রী তখন ভেঙে পড়েছিলেন।  

প্রিয়াঙ্কা বলেন, সেই সিনেমাটি তাঁর ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু হাতে চুক্তিপত্র থাকলেও বাস্তবে কিছুই করার ছিল না। ‘আমি ভাবছিলাম—চুক্তি তো সাইন করা, তাহলে কীভাবে সম্ভব?’—এই প্রশ্নের উত্তর তখন তিনি পাননি। শিল্পের অঘোষিত রাজনীতি তাঁকে বারবার এমন পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে।  

শুধু এই একটি ঘটনা নয়, আরও কয়েকটি ছবি তাঁর কাছ থেকে ‘সরে গেছে’ বলে জানান তিনি। কখনো প্রধান চরিত্র থেকে দ্বিতীয় চরিত্রে নেমে আসতে হয়েছে, কখনো অন্য কাউকে জায়গা দিতে হয়েছে। তখন ‘নেপোটিজম’ শব্দটি এত প্রচলিত না হলেও শিল্পের ভেতরের সম্পর্ক আর ক্ষমতার প্রভাব যে কতটা কাজ করত, সেটি ধীরে ধীরে বুঝতে শুরু করেছিলেন প্রিয়াঙ্কা।

এই ধাক্কাগুলো তাঁকে একসময় নিজের ক্যারিয়ার নিয়েই প্রশ্ন তুলতে বাধ্য করেছিল। এমনকি কলেজে ফিরে যাওয়ার কথাও ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন—অভিনয়ে মনোযোগ বাড়াবেন, নিজের কাজ দিয়েই জায়গা করে নেবেন।
‘আমি ঠিক করি, কাজের ওপরই ফোকাস করব। সেটাই আমাকে ধরে রেখেছিল এবং আরও কাজ এনে দিয়েছিল,’—বলেছেন তিনি।
তবে কোন ছবি থেকে বাদ পড়েছিলেন আর কোন নায়কের এতে সায় ছিল—সে কথা অবশ্য বলেননি অভিনেত্রী।

২০০৩ সালে ‘আন্দাজ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হওয়ার পর প্রিয়াঙ্কা দ্রুত জনপ্রিয়তা পান। তবে একই সময়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন বহু তারকার সন্তান, তখনই তিনি বুঝে ফেলেন—সবাই সমান জায়গা থেকে দৌড় শুরু করে না। তাঁর ভাষায়, ‘কেউ আমার জন্য সিনেমা বানাচ্ছিল না। কারও বাড়ির মানুষও ছিলাম না আমি।’

তবু এই লড়াইই হয়তো তাঁকে গড়ে দিয়েছে অন্যভাবে। বৈচিত্র্যময় চরিত্র খুঁজে নেওয়া, নিজেকে বারবার নতুন করে তৈরি করা—এই পথ ধরেই তিনি পরবর্তী সময়ে বিশ্বমঞ্চে পৌঁছান।

প্রিয়াঙ্কা শেষবার ভারতীয় ছবিতে অভিনয় করেছিলেন ২০১৯ সালের ‘দ্য স্কাই ইজ পিংক’–এ। সামনে তাঁকে দেখা যাবে পরিচালক এস এস রাজামৌলির নতুন সিনেমা ‘বারানসি’–তে যা মুক্তির কথা রয়েছে ২০২৭ সালে।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

শাহরুখ খানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামছেন জুনিয়র এনটিআর
আবারও আলোচনায় প্রাজক্তা
এক্স–এর সঙ্গে একটি সুন্দর মুহূর্ত…
এক দিনের বাদশাহ হলে এই ভবনকে জাদুঘর বানাতাম: জয়ন্ত চট্টোপাধ্যায়
মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৫
Share This Article
Facebook Email Print
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

সর্বশেষ

আসন্ন জাতীয় নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
জানুয়ারি ৩১, ২০২৬
আজ ঢাকায় যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি
জানুয়ারি ৭, ২০২৬
মাধ্যমিকের অনেক শিক্ষার্থী প্রথম দিনে বই পায়নি, সংকট নেই প্রাথমিকে
জানুয়ারি ১, ২০২৬
রোহিঙ্গা শিবিরে ফুটবল নিয়ে মাতলেন ওজিল
ফেব্রুয়ারি ২০, ২০২৬
শিল্পীদের রাজনৈতিক বলয়ে টেনে আনা বন্ধ হোক: ববিতা
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
মুক্তিযুদ্ধ ও সংস্কৃতির ওপর আগ্রাসন রুখে দাঁড়াও-প্রগতি লেখক সংঘ
ডিসেম্বর ১৩, ২০২৫
বলিভিয়ায় ব্যাংকনোটবাহী সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
ফেব্রুয়ারি ২৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদসিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ৯, ২০২৫
৯০ লাখ টাকার সম্পদ, আদালতে ৬ মামলা: নির্বাচনী হলফনামায় উঠে এলো নুরের যেসব তথ্য
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অতঃপর গুলি করে হত্যা!
রোজায় ইফতারের বিরতি থাকবে ইংলিশ ফুটবলে
বস্তাভর্তি করে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত পাঠাল হাইকমিশন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?