By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ঢাকার চেয়ে আজ প্রায় দ্বিগুণ বায়ুদূষণ পাশের শহরটির, রাজধানীর ৩ স্থান দুর্যোগপূর্ণ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

ঢাকার চেয়ে আজ প্রায় দ্বিগুণ বায়ুদূষণ পাশের শহরটির, রাজধানীর ৩ স্থান দুর্যোগপূর্ণ

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৪:২৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রাজধানীর বায়ুদূষণ দিন দিন ভয়ানক রূপ নিচ্ছে। চলতি ফেব্রুয়ারি মাসে একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। আজ বুধবার সকাল সাড়ে আটটায় যখন এ প্রতিবেদন লেখা হচ্ছে, তখন বিশ্বের ১২১ শহরের মধ্যে বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা। বায়ুর মান ২৪৮। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। কিন্তু আজ ঢাকাকে দূষণে ছাড়িয়ে গেছে পাশের শহর গাজীপুর। সেখানে বায়ুর মান ৪২৯। বায়ুর এতটা খারাপ মান সাম্প্রতিক সময়ে দেখা যায়নি।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়; আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।

ঢাকার বায়ুদূষণ ভয়াবহভাবে বাড়ছে। বায়ুদূষণে ২০১৯ সালে দেশে প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে। এতে মোট দেশজ উৎপাদনের ক্ষতি প্রায় ৮ শতাংশ বলেও জানিয়েছে সংস্থাটি।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সরকারের সময় নানা উদ্যোগ নেওয়া হয়েছে; কিন্তু সেসবে কোনো কাজ হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় নানা উদ্যোগের কথা বলা হয়েছে, তাতে কাজের কাজ কিছু হয়নি। ঢাকা বা দেশের অন্য কোনো স্থানে দূষণ পরিস্থিতির উন্নতি হয়নি চোখে পড়ার মতো। নতুন সরকার দূষণ রোধে কী করতে পারে?

রাজধানীর ৩ স্থানে ভয়ানক দূষণ

রাজধানীর তিন স্থানে আজ ভয়ানক দূষণ। এর মধ্যে সর্বোচ্চ দূষণ নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড–সংলগ্ন এলাকায়। মান ৪১৩। আর বাকি দুই স্থান হলো দক্ষিণ পল্লবী (৩৫০) ও সাগুফতা (৩২৮)।

দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে, তবে কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকছে। যেমন আজ খুলনার বায়ুমান ২৮৫। উপকূলের এ শহর ছাড়াও ঢাকার বাইরের অনেক স্থান বায়ুদূষণে অনেক সময় ঢাকাকে ছাড়িয়ে যায়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফল নেই।

বায়ুদূষণে আজ বিশ্বের নগরগুলোর মধ্যে প্রথম স্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৮৭।

জুলাই সনদ বাস্তবায়ন করেই নির্বাচন হতে হবে: নাহিদ ইসলাম
ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে নগরবাসী
নির্বাচনের ছুটি সবার জন্য নয়, ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
কমছে দিন-রাতের তাপমাত্রার ব্যবধান, কেন এমন হচ্ছে, মানুষ–কৃষির ওপর প্রভাব কী
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৬ বাংলোবাড়ি–অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হচ্ছে
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

সৈকতে ভেসে এল বিরল প্রজাতির ‘ডুমসডে ফিশ’
মার্চ ১১, ২০২৬
সান্তোসের সঙ্গে নেইমারের নতুন চুক্তি বিশ্বকাপের আগে যে বার্তা দিচ্ছে
জানুয়ারি ৮, ২০২৬
নির্বাচনে আমার পুঁজি হচ্ছেন জনগণ আর ভরসা করি আল্লাহর গিয়াসউদ্দিন
ফেব্রুয়ারি ২, ২০২৬
মেয়ের নামে ভুয়া আইডি নিয়ে ক্ষিপ্ত ঐশ্বরিয়া
ডিসেম্বর ১০, ২০২৫
তেঁতুলিয়ায় ফুটেছে রাজসিক সৌন্দর্যের ফুল টিউলিপ
ফেব্রুয়ারি ৮, ২০২৬
সপ্তাহের চাকরির প্রশ্ন-৫৮
জানুয়ারি ১৫, ২০২৬
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানালেন নাহিদ ইসলাম
মার্চ ২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদফতুল্লামহানগর

ক্যান্টিন বয় থেকে ফতুল্লা ডিপোর নিয়ন্ত্রক ‘ব্রাজিল বাড়ির টুটুল’

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
২০২৬ সালে কলেজে কতদিন ছুটি, জানাল শিক্ষা মন্ত্রণালয়
এবার শান্তিপূর্ণ নির্বাচন হবে মানুষ ভোট দিবে……গিয়াসউদ্দিন
গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা যুক্তরাষ্ট্রের
‘স্টপ জে‌নোসাইড’ মু‌ক্তিযু‌দ্ধের দ‌লিল
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?