By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ‘কুছ কুছ হোতা হ্যায়’ ফিরিয়েছিলেন রাভিনা, কিন্তু কেন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

‘কুছ কুছ হোতা হ্যায়’ ফিরিয়েছিলেন রাভিনা, কিন্তু কেন

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:১৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন সম্প্রতি এমন একটি সিদ্ধান্তের কথা স্মরণ করেছেন, যা বলিউড ইতিহাসের এক আলোচিত ঘটনা হয়ে আছে। পরিচালক করণ জোহরের প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রের প্রস্তাব পেয়েও তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন। পরে সেই চরিত্রেই অভিনয় করে ব্যাপক প্রশংসা পান রানী মুখার্জি।

রাভিনা জানান, সিদ্ধান্তটি ব্যক্তিগত সম্পর্কের কারণে নয়; বরং পুরোপুরি ক্যারিয়ারভিত্তিক চিন্তা থেকে নেওয়া। সে সময় তিনি ইতিমধ্যে ‘মোহরা’র মতো ছবির মাধ্যমে নিজেকে প্রধান নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাই দ্বিতীয় প্রধান চরিত্রে পর্দায় ফেরাটা তাঁর কাছে পেশাগতভাবে সঠিক মনে হয়নি।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘করণ আমার খুব কাছের বন্ধু। আমি ছবিটি করতে চাইতামও। কিন্তু তখন আমার ক্যারিয়ারের যে অবস্থান, সেখানে দ্বিতীয় নায়িকার ভূমিকায় ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না।’ তাঁর ভাষায়, সে সময় তিনি নিজের ক্যারিয়ারকে নতুন করে দাঁড় করাতে চেয়েছিলেন, কিন্তু নায়িকা হিসেবেই।

রাভিনা স্বীকার করেন, সিদ্ধান্তটি সহজ ছিল না। কারণ, ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরবর্তী সময়ে বলিউডের অন্যতম সফল রোমান্টিক সিনেমা হয়ে ওঠে। তবু তিনি মনে করেন, নিজের পরিচয় ধরে রাখার জন্য এই ঝুঁকি নেওয়া জরুরি ছিল। ‘হয়তো পর্দায় উপস্থিতি কম হবে, কিন্তু আমি চাইছিলাম একক নায়িকা হিসেবেই ফিরতে,’ বলেছেন তিনি।

অভিনেত্রী আরও বলেন, চরিত্রটি রানী মুখার্জির জন্য আদর্শ ছিল। কারণ, তখন তিনি ইন্ডাস্ট্রিতে নতুন মুখ আর ছবিটি তাঁর ক্যারিয়ারকে এক ধাক্কায় সামনে নিয়ে যায়। ‘ওর জন্য এটা কাজ করেছে; কারণ, সে ছিল ফ্রেশ ফেস। কিন্তু আমার ক্ষেত্রে সেটা অন্য রকম হতো,’ যোগ করেন রাভিনা।

নব্বইয়ের দশকে ‘তু চিজ বাড়ি হ্যায় মাস্ত মাস্ত’, ‘টিপ টিপ বারষা পানি’ কিংবা ‘শেহের কা লাড়কি’র মতো আইকনিক গানে জনপ্রিয়তার শিখরে ছিলেন রাভিনা। তবে এই সাফল্যের সঙ্গে ছিল আরেকটি চ্যালেঞ্জ—তাঁকে শুধু নাচের গানে সীমাবদ্ধ করে দেখার প্রবণতা। তিনি জানান, অনেক ‘স্পেশাল ড্যান্স নাম্বার’ ফিরিয়ে দিয়েছেন শুধু টাইপকাস্ট হওয়ার ভয়ে।

রাভিনা ট্যান্ডন এখনো সিনেমায় সক্রিয়। সামনে তাঁর বড় প্রজেক্ট ‘ওয়েলকাম টু জঙ্গল’, যেখানে তিনি একঝাঁক তারকার সঙ্গে আবারও ফিরছেন রুপালি পর্দায়।

টম ক্রুজের সঙ্গে ব্র্যাড পিটের লড়াই! এআই ভিডিও নিয়ে বিতর্কের ঝড়
ইউটিউবে কোন নাটক দেখছেন দর্শক
এই সিনেমা ভুলে যাবেন কীভাবে
জনপ্রিয় তারকার মৃত্যু, পরিবারের পাশে দাঁড়াল হলিউড
‘এমন মানুষ পাওয়া আল্লাহর নিয়ামত’—স্বামী প্রসঙ্গে শবনম ফারিয়া
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

হৃদ্‌রোগ থাকলে নিরাপদে রোজা রাখবেন যেভাবে
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন কমিশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
রাইড শেয়ারের বাইক দৈনিক পাবে পাঁচ লিটার তেল
মার্চ ১১, ২০২৬
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার ও শিক্ষক নিয়োগের পরিকল্পনা
ফেব্রুয়ারি ২২, ২০২৬
খ্রিষ্টানদের ওপর হামলা, বড়দিনের ছুটি বাতিল—ভারত সরকারের নীরবতা কী বার্তা দিচ্ছে
ডিসেম্বর ২৭, ২০২৫
এবারের রমজানে কোন দেশে কত ঘণ্টা রোজা 
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ম্যান সিটির পর ইন্টার–বধ: রূপকথার গল্প লিখছে এক অখ্যাত নরওয়েজীয় ক্লাব
ফেব্রুয়ারি ১৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

জাতির প্রকৃত শক্তি শুধু তার প্রাকৃতিক সম্পদের মধ্যেই নয় : প্রধান উপদেষ্টা

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ৭, ২০২৫
সুনীলের আমির হয়ে ওঠা, ভাইরাল
সেমেনিওর দুইয়ে দুই, সিটিতে ফিরল প্রায় ১৭ বছরের পুরোনো স্মৃতি
সৌদিতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর
সিলিন্ডারের সঙ্গে তিতাসের গ্যাসেরও সংকট, দুর্ভোগ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?