By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতি থেকে হারিয়ে যাবে অনেক নেতা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদর

নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতি থেকে হারিয়ে যাবে অনেক নেতা

Dailynarayanganj 24 .com
Last updated: ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ফেব্রুয়ারি ১৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপির বেশকজন প্রবীণ নেতার রাজনীতিতে বিদায় ঘন্টা বেজে গেছে। যাদের অনেকের বিএনপিতে ফেরাও অনিশ্চিত হয়ে গেছে । কেউ কেউ বয়সের ভারে নুব্জ হয়ে পড়েছেন। অনেকে বিএনপির রাজনীতিতে বহাল থাকলেও রাজনীতিতে প্রভাব ফিরে পাওয়াটাও দূরহ হয়ে পড়েছে। রাজনীতির শেষ বয়সেও এই নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন অনেক প্রবীণ ও সিনিয়র বিএনপি নেতা। বিএনপির সাবেক নেতা তৈমূর আলম খন্দকারের রাজনীতিতে শেষ পেরেক ডুকেছে অনেক আগেই। বিএনপিতে ফিরছেন ফিরবেন আলোচনায় থাকলেও তিনি বিএনপিতে ফেরার কোনো চেষ্টাই করেননি। অপেক্ষায় ছিলেন নির্বাচনের আগে দল থেকে তাকে ডেকে নেয়া হবে। কিন্তু সেই আশা তার গুড়েবালি।

স্থানীয়দের সূত্রে, ২০২২ সালে দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় বহিষ্কৃত হোন তৈমূর আলম খন্দকার। ২০২৪ সালের নির্বাচনে তৃণমুল বিএনপি নামক দলের মহাসচিবের দায়িত্ব নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে আরো বিতর্কের জন্ম দেন তিনি। নির্বাচনের পর তৃণমুল বিএনপি ছাড়লোও বিএনপি থেকে আর ডাক পাননি তিনি। সম্প্রতি প্রায় ৫ হাজার নেতাকর্মীদের নিয়ে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে আলোচনায় এসছিলেন তিনি। কিন্তু তিনি ডাক পাননি। এখন নির্বাচন শেষ, বিএনপিতে ফেরা তার জন্য অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও সেটা দেশের ভবিষৎ রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে।

বয়সের ভারে নুব্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম। জীবনের শেষ বয়সে দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি থেকে বহিষ্কৃত হলেন তিনি। তার জন্য বিএনপির রাজনীতিতে ফেরা প্রায় অসম্ভব। একই দশা জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দীনের। তিনিও দলের বাহিরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন। একই সঙ্গে তার দুই পুত্র জিএম সাদরিল ও কাউসার রিফাতকেও বিএনপি থেকে বহিষ্কার করেছে। অনেকে মনে করছেন এই পরিবারের বিএনপির রাজনীতিতে ফিরাটাও কঠিন সমীকরণের উপর নির্ভর করবে।

রাজনীতিতে বিদায় ঘন্টা শিল্পপতি মুহাম্মদ শাহ আলমের। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এই নির্বাচনে তিনি দলের বাহিরে গিয়ে নির্বাচন করায় দল থেকে বহিষ্কৃত হয়েছেন। আদৌ তিনি রাজনীতি করবেন কিনা সেটা নিয়েও রয়েছে বিরাট প্রশ্ন। দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করেছেন বিএনপির সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর। তিনিও বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন। বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের পক্ষে কাজ করতে গিয়ে বহিষ্কৃত হয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর। তার রাজনীতিও এখানেই শেষ।

তবে বিএনপির রাজনীতিতে বহাল থাকলেও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির। প্রার্থীর মোস্তাফিজুর রহমানের সাথে একাতত্বা প্রকাশ করে দলের সিধান্ত মেনে নিয়েছিলে এ নেতা। আগামী দিনে বিএনপির রাজণীতিতে ভাল উপহার পাবেন বলে মনে করছেন তার অনুসারিরা।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি পদে থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় বহিষ্কার হয়েছেন মাজেদুল ইসলাম। তার রাজনীতিও শেষ।

খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে বিএনপির দোয়া
সন্ধ্যা নামলেই আতঙ্ক
আমাদেরকে ঐক্যবন্ধ থাকতে হবে … রেজাউল করিম
নারায়ণগঞ্জে শব্দ দূষণকারী ৮টি যানবাহনে অভিযান, জরিমানা
নারায়ণগঞ্জে ভোটের টানে বাড়ি ফিরতে বাড়তি ভাড়ার চাপ
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

৮০ কোটি টাকায় বিয়ের ভিডিও, প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
টম ক্রুজের সঙ্গে ব্র্যাড পিটের লড়াই! এআই ভিডিও নিয়ে বিতর্কের ঝড়
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
কথা বলতে পারেন না, শোনেন না কানেও, সেই শাহরিয়ার এখন মা-বাবার গর্ব
ফেব্রুয়ারি ৫, ২০২৬
ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, একজন আহত
ফেব্রুয়ারি ৪, ২০২৬
শাখাওয়াত হোসেন খানকে শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনেঃ সভাপতি নাফিজ সম্পাদক রফিক
জানুয়ারি ২৫, ২০২৬
তারাবি না পড়লে কি রোজা হবে?
ফেব্রুয়ারি ২৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

৯ কোটির মোস্তাফিজের কাছে ‘ট্রিট’ চাইবেন নাজমুল, তবে…

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১৭, ২০২৫
কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান
তুরস্কের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হ্যাজাল কায়াকে কতটা চেনেন
ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ২৩৪ পদ বড় নিয়োগ, করুন আবেদন
ভোটের গানের কোটি টাকার বাজার
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?