By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ইয়ামালের পেনাল্টি মিসের পর বার্সার বড় ক্ষতি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

ইয়ামালের পেনাল্টি মিসের পর বার্সার বড় ক্ষতি

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৪:০৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিপদ উঁকি দিচ্ছিল অনেক দিন ধরেই। সামান্য ভুলে বড় ক্ষতির শঙ্কা ছিল। অবশেষে সেই ক্ষতিটা হলো বার্সেলোনার। লা লিগায় কিছুদিন ধরে ১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকা বার্সা অবশেষে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখার সুযোগ হারাল। গতকাল সোমবার রাতে জিরোনার কাছে ২–১ গোলে হেরে দুইয়ে নেমে গেছে কাতালান ক্লাবটি। আর বার্সার হারে ২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।

রিয়াল শীর্ষে উঠেছিল আগের রাতেই। রিয়াল সোসিয়েদাদকে ৪–১ গোলে হারায় তারা। তবে গতকাল রাতে বার্সা যদি জিতে যেত, তাহলে আবার শীর্ষ স্থান পুনরুদ্ধার করতে পারত তারা। কিন্তু শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে তারা।

বার্সেলোনা এই ম্যাচে ২৬টি শট নিয়েও হার এড়াতে পারেনি। লা লিগার ম্যাচে প্রথম গোল করার পর ২০১৪ সালের ২১ ডিসেম্বরের পর এই প্রথম হারল তারা। সেবার আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছিল বার্সা। জিরোনার মাঠে হারের পর বার্সার পয়েন্ট এখন ২৪ ম্যাচে ৫৮। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬০।

বার্সার বিপক্ষে গতকাল পাল্লা দিয়ে খেলেছে জিরোনা। বল দখল ও আক্রমণে বার্সা এগিয়ে থাকলেও পরীক্ষা বেশি দিতে হয়েছে হান্সি ফ্লিকের দলকেই। ২ গোল হজম করা গোলরক্ষক জোয়ান গার্সিয়া একাই অন্তত ৭টি গোল সেভ করেন। গার্সিয়া রুখে না দাঁড়ালে বার্সার হারের ব্যবধানটা আরও বড় হতে পারত। পাশাপাশি বার্সার হারে বড় ভূমিকা রেখেছে লামিনে ইয়ামালের পেনাল্টি মিস। প্রথমার্ধে যোগ করা সময়ে সুবর্ণ সুযোগটি নষ্ট করেন বার্সা তারকা।

লা লিগায় চলতি মৌসুমে এখন পর্যন্ত ৭টি পেনাল্টির মধ্যে ৩টিতেই গোল করতে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। এর মধ্যে দুটি শট পোস্টের বাইরে মেরেছেন রবার্ট লেভানডফস্কি, আর গতকাল রাতে ইয়ামালের শটটি লেগেছে পোস্টে। লা লিগার এক মৌসুমে, সর্বশেষ ২০১৫-১৬ মৌসুমে তিনটি পেনাল্টি মিস করেছিল বার্সেলোনা। সেবার একটি করে শট বাইরে মারেন লিওনেল মেসি ও নেইমার। ব্রাজিল তারকার আরেকটি শট লেগেছিল ক্রসবারে।

কদিন আগে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে আতলেতিকোর কাছে ৪–০ গোলে বিধ্বস্ত হয় বার্সা। সেই হারের রেশ কাটার আগেই টানা দ্বিতীয় হারের সাক্ষী হলো দলটি। ম্যাচ শেষে হতাশ বার্সা কোচ ফ্লিক বলেন, ‘শেষ পর্যন্ত জিরোনা জয়েরই যোগ্য ছিল। তারা অনেক সুযোগ পেয়েছে, আমরা খুবই খারাপভাবে রক্ষণ সামলেছি।’

শীর্ষস্থান হারালেও লড়াই চালিয়ে যেতে চান বার্সা কোচ, ‘আমরা ভালো অবস্থায় নেই, মানসিক দিক থেকেও না। তাই খেলোয়াড়দের দুই দিনের ছুটি দিয়েছি, যেন তারা নিজেদের ঝালিয়ে নিতে পারে। সামনে পথ এখনো অনেক। আমরা এখন দ্বিতীয় স্থানে, শীর্ষে উঠতে লড়াই চালিয়ে যেতে হবে।’

সিডনিতেও জিতে অ্যাশেজে মধুর সমাপ্তি অস্ট্রেলিয়ার
বিসিবির নতুন টুর্নামেন্টের ঘোষণা, ক্রিকেটারদের আন্দোলনের ডাক
মতাদর্শ রক্ষার নামে মানুষ হত্যার বিরুদ্ধে কথা বলে যাবেন গার্দিওলা
বিশ্বকাপের সময় কী করবেন বাংলাদেশের ক্রিকেটাররা
আজ টিভিতে যা দেখবেন (২০ ফেব্রুয়ারি ২০২৬)
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প!
ডিসেম্বর ২১, ২০২৫
মাহি–জয়ের যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড না হওয়ার কারণ
জানুয়ারি ২২, ২০২৬
এটিএম কামাল এর মায়ের মৃত্যুতে— জাকির খানের শোক
জানুয়ারি ৫, ২০২৬
কী হলো এবারের গোল্ডেন গ্লোবে, জানুন আলোচিত ৭ ঘটনা
জানুয়ারি ১৩, ২০২৬
ভারতীয় মালিকানাধীন দলগুলো পাকিস্তানি ক্রিকেটারদের নেবে না, কেন বাড়ছে এই ধারা
ফেব্রুয়ারি ২০, ২০২৬
ঢাকাসহ দেশের সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
মার্চ ৩, ২০২৬
চিনি কারখানার কর্মী গড়ে তুলেছেন ২০ লাখ বইয়ের বিশাল পাঠাগার
ফেব্রুয়ারি ৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

খালেদা জিয়া  বিএনপি’র  সম্পদ নন তিনি বাংলাদেশের সম্পদ–মাসুদুজ্জামান মাসুদ

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ১, ২০২৫
৭৫ বছরের পুরোনো স্মৃতি ফেরালেন ভিনিসিয়ুস
‘না’–এর পক্ষে গেলে ভোটে জিততে পারবেন না: নাহিদ
অল্প বাজেটে বাজিমাত, ২০২৫ সালে চমকে দিল যেসব সিনেমা
৫ হাজার কিলোমিটার পথ উড়ে কীভাবে ক্যালিফোর্নিয়ায় গেল গ্যালাপাগোসের অ্যালবাট্রস
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?